post
সংবাদ

রোববার গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রোববার (৯ জুন) রাজধানীর বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৮ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বার্তায় বলা হয়, রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট তিন ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর এবং গোপীবাগ এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

post
সংবাদ

রোগীর সংখ্যা দেখে বিস্মিত জাপানি রাষ্ট্রদূত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনের সময় হাসপাতালটিতে আসা রোগীর সংখ্যা দেখে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি। এসময় তিনি স্বল্প জনবল ও সক্ষমতায় সুন্দর চিকিৎসা কার্যক্রমের প্রশংসাও করেছেন। শনিবার (৮ জুন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাথে জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (জেবিএমএ) সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাপান বিশ্বের অন্যতম উন্নত রাষ্ট্র। আধুনিক জ্ঞান-বিজ্ঞানে তারা অনেক বেশি এগিয়ে। তবে জাপানের রাষ্ট্রদূত আমার সঙ্গে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করতে গিয়েছিলেন, সেসময় এই হাসপাতালের এতো সংখ্যক রোগী দেখে তিনি যথারীতি অবাক হয়েছেন। তিনি বলেন, জাপানের রাষ্ট্রদূত আমার কাছে জানতে চেয়েছেন অল্প সক্ষমতা ও এই জনবল দিয়েও আমরা কীভাবে এতো সুন্দর চিকিৎসা সেবা পরিচালনা করছি। এসময় তিনি আমাদের চিকিৎসকদেরও প্রশংসা করেছেন। আমরা তাকে জানিয়েছি যে, আমাদের অসংখ্য প্রশিক্ষিত চিকিৎসক আছে, যাদের অনেকেই ঢাকার বাইরে চিকিৎসা সেবা দিচ্ছে। আমাদের এই চিকিৎসকরা জাপান সরকারের সহযোগিতা পেলে আরও অনেক এগিয়ে যাবে। ডা. সামন্ত লাল সেন বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের খুবই ভালো সম্পর্ক। তারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। সাসাকা ফাউন্ডেশনের মাধ্যমে তারা বাংলাদেশি চিকিৎসকদের স্কলারশিপও দিয়ে থাকে। আমরা চাই চিকিৎসা খাতে জাপানের সঙ্গে আমাদের এই সহযোগিতাপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকুক।

post
এনআরবি সাফল্য

বিবি রাসেলের তত্ত্বাবধানে ফ্যাশন ডিজাইনিংয়ের প্রশিক্ষণ নিলেন ২০ নারী।

রাজধানীতে প্রথমবারের মতো নারীদের ফ্যাশন ডিজাইনের প্রশিক্ষণ এবং প্রদর্শনীর আয়োজন করেছেন খ্যাতিমান ফ্যাশন আইকন ও মডেল বিবি রাসেল। গত ১২ মার্চ শুরু হওয়া ‘ফ্যাশন ডিজাইন ক্র্যাশ কোর্স উইথ বিবি রাসেল’ শীর্ষক এ প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে আছে উইমেন ইন ডিজিটাল।এই প্রশিক্ষণ শেষে শুক্র ও শনিবার (৭ ও ৮ জুন) রাজধানীর মতিঝিলের রহমান চেম্বারের বিবি প্রোডাকশনসে অংশগ্রহণকারী ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনারের পণ্য প্রদর্শনী কর্মসূচির আয়োজন রয়েছে। আয়োজকরা বলছেন, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ২০ জন নতুন ফ্যাশন ডিজাইনার দেশীয় কাপড়ের ব্যবহারকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। উদীয়মান ফ্যাশন ডিজাইনার শিখেছেন কীভাবে দেশীয় প্রোডাক্টকে আন্তর্জাতিক রূপ দেওয়া যায়, কতটা সিম্পলিসিটির মাধ্যমে অনেক ভালো কিছু করা যায়। গামছা, জামদানি, টাঙ্গাইল, মনিপুরি ইত্যাদি কাপড়ের সঙ্গে ওয়েস্টার্ন ফ্যাশনের মিশেলে তারা নতুন ডিজাইন তৈরি করেছেন। বিবি রাসেল প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের পণ্য নির্বাচন থেকে শুরু করে পণ্যের গুণগত মান যাচাই এবং যেকোনো সমস্যার সমাধানে নিজ উদ্যোগ নিয়েছেন। প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য ড. নাদিয়া বিনতে আমিন। এছাড়া উপস্থিত ছিলেন ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটোয়ারী প্রমুখ। অংশগ্রহণকারী নতুন ফ্যাশন ডিজাইনাররা হলেন তানিয়া ওয়াহাব, ফারহানা মুনমুন, মাহজাবীন রহিম মৈত্রী, জান্নাতুল ফেরদৌস হীরা, ফারাহ সিরাজ, রেহেমুমা হোসেন, রাহনুমা সুলতানা, শাহীন আক্তার কণা, মাহমুদা রহমান, মাসহুদা হক ইফা, এভলী চাকমা, নাসিমা আক্তার, রুবাইয়াত চৌধুরী, শাহীন শানীল, অলকা রানী কোচ, মাকসুদা পারভীন ইভা, তৌওহীদা আক্তার সংগীতা, ফারহানা আলম, রাইসা মনিজা আক্তার।

post
সংবাদ

কর্মী মালয়েশিয়ায় পাঠানোর আবেদন প্রত্যাখ্যান

বাংলাদেশের ১৭ হাজার কর্মীর মালয়েশিয়ায় পাঠানোর অনুমতি চেয়ে করা আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি। আন্তর্জাতিক এক গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে,বাংলাদেশ মালয়েশিয়া সরকারের কাছে আবেদন করেছিল যে, তারা প্রায় ১৭ হাজার কর্মীকে কাজের ভিসায় সে দেশে প্রবেশের অনুমতি দিয়েছে। এসব শ্রমিক মালয়েশিয়ার নির্ধারিত সময়সীমা ৩১ মে’র মধ্যে সেদেশে যেতে পারেননি। ফলে তাদের কোটা বাতিল করা হয়। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল দেশটির সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে বলেন, আর সময় বাড়ানো হবে না। যেহেতু অনেক আগেই ৩১ মে সময়সীমা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, গত ২৮ থেকে ৩১ মের মধ্যে ২০ হাজারের বেশি বিদেশি কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করেছে। তাদের মধ্যে কেউ কেউ গত বছরের নভেম্বরের প্রথম দিকে ভিসা পেয়েছেন। এছাড়া তিনি যুক্তি দেখিয়ে প্রশ্ন তুলে বলেন, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা ৩১ মের আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।

post
সংবাদ

মোদির শপথ গ্রহণে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত এনডিএ জোটের নেতা হিসেবে নরেন্দ্র মোদি পুনরায় প্রধানমন্ত্রীর পদে বসছেন। তবে তাঁর প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ পিছিয়ে যেতে পারে। রোববার তিনি নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এর আগে বলা হয়েছিল,শনিবারই শপথ নিতে পারেন নরেন্দ্র মোদি। এছাড়াও, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর শপথ গ্রহণও পেছানোর সম্ভাবনা রয়েছে। সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়া। সূত্র বলছে,মোদির শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের যোগ দেওয়ার কথা রয়েছে। তাঁদের ভারতে পৌঁছানোর সময়সূচির কথা মাথায় রেখে শপথ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যোগ দেবেন এই শপথ অনুষ্ঠানে। 

post
সংবাদ

কালো টাকা সাদা করার সুযোগে দুর্নীতি বাড়বে

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার যে সুযোগ রাখা হয়েছে, তাতে দুর্নীতি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলীকে নিয়ে এক স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি। জমির উদ্দিন সরকার বলেন, বাজেটে দেখলাম লুটপাটের কালো টাকা ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করা যাবে। ১৫ শতাংশ কর দিয়ে যদি অবৈধ টাকা বৈধ করা যায়, তাহলে আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরাও তো ট্যাক্স দিচ্ছি। তাহলে আমাদের সঙ্গে তো তাদের তফাৎ বেশি না। তিনি আরও বলেন, দুর্নীতি করে টাকা রাখবে, আর সেই টাকা বাজেয়াপ্ত হবে না। ট্যাক্স দিয়েই যদি সাদা করা যায় তাহলে তো দুর্নীতি আরও বাড়বে। কালো টাকা সাদা করার আইনের বিষয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বিএনপির এই নেতা বলেন, আইন করার সময় যেন ডিফারেন্স থাকে। অর্জন করা টাকা আর সংগ্রহ করা টাকার বিষয়টি। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক কাদের গণির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী ও ডিইউজের একাংশের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

post
সংবাদ

৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন

২০২৪-২৫ অর্থবছরে জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় সংসদে নতুন অর্থবছরের জন্য ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ শীর্ষক বাজেট পেশ শুরু করেন তিনি। বিশাল এই বাজেট পূরণে, রাজস্ব আয়সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। বাকি ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা ঋণ নেয়া হবে। এবারের বাজেটে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ। আর মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটে, বার্ষিক উন্নয়ন কর্মসূচির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে মাহমুদ আলী এবারই প্রথমবারের মতো বাজেট উপস্থাপন করছেন। দেশের ইতিহাসে ৫৩তম বাজেট পেশ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন টানা চতুর্থ মেয়াদের সরকারের প্রথম বাজেট এবং দেশ পরিচালনায় আওয়ামী লীগ সরকারের ছয় মেয়াদের ২৬তম বাজেট এটি।

post
সংবাদ

বাজেটে সাধারণ মানুষের স্বস্তি নেই

সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এটা জনবান্ধব বাজেট হতে পারে না৷কারণ বাজেটে সাধারণ মানুষের স্বস্তির কোনো কারণ নেই৷বাজেটের পর দেশ একটা বড় অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে। বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর সংসদ থেকে বেরিয়ে গণমাধ্যমে এ কথা বলেন তিনি। জিএম কাদের বলেন, গতানুগতিক বাজেট এটা; বিশেষ কিছু নেই৷বেকার সমস্যা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ডলারের অবমূল্যায়ন, এসব উত্তরণে কোনো পদক্ষেপ নেই বাজেটে। ঘাটতি থাকবে অনেক টাকা।আয়ের চেয়ে ব্যয় হবে বেশি। দেশি-বিদেশি ঋণ বাড়বে। ঋণ পরিশোধে নতুন করে ঋণের পথে হাঁটছে সরকার। তিনি বলেন, বাজেটে বিপুল অংক ঋণনির্ভর। করের বোঝা বাড়বে জনগণের ওপর। মানুষ কোনোভাবেই স্বস্তি পাবে না। গরিব মানুষের জন্য কিছু আছে বাজেটে, এটা মনে করি না। বিরোধীদলীয় এই নেতা বলেন, সরকার বিদ্যুৎ খাতকে বলেন অর্জনের, আমরা বলি লজ্জার খাত এটা। ক্যাপাসিটি পেমেন্টের মাধ্যমে ডলার চলে যাচ্ছে বাইরে। জ্বালানি নিরাপত্তা নেই।

post
সংবাদ

মেইলে অভিযোগ জানাতে পারবেন মালয়েশিয়াগামীরা

মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা চাইলে আগামী ৮ জুনের মধ্যে তদন্ত কমিটির কাছে ই-মেইলে অথবা ফোনে অভিযোগ জানাতে পারবেন। মঙ্গলবার ও বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়,মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইটির স্মার্ট কার্ড পাওয়ার পরও রিক্রুটিং এজেন্সি নির্ধারিত সময়ের মধ্যে মালয়েশিয়ায় কর্মী প্রেরণে ব্যর্থ হয়েছে। ব্যর্থতার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গমনেচ্ছু যেসব কর্মী মালয়েশিয়া গমন করতে পারে নাই,তারা প্রয়োজনীয় তথ্যাদিসহ সংশ্লিষ্ট ইমেইলে অভিযোগ দাখিল করতে পারবেন। এছাড়াও, মোবাইল ফোনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ জানানোর অনুরোধও করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এর আগে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জানান,মালয়েশিয়ায় কর্মী যেতে না পারার কারণ অনুসন্ধানে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। 

post
সংবাদ

যেতে না পারা কর্মীদের মালয়েশিয়া যাওয়ার কোন সুযোগ

নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে যাওয়ার আর কোন সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটির সরকার। বুধবার প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে প্রবাসী ভবনে বৈঠক শেষে এ কথা বলেন, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। এসময় শফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, যেতে না পারা কর্মীদের মালয়েশিয়ায় পাঠাতে দেশটিকে আবারও অনুরোধ জানাবে বাংলাদেশ সরকার। এছাড়াও,ভূক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার ভিসা পাওয়ার পরও দেশটির সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে যেতে পারেনি প্রায় ১৭ হাজার বাংলাদেশি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.