post
সংবাদ

বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি কর্মী নিয়োগ

এবছর ৬ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এজন্য ১০ হাজারের অধিক পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করা হবে। এছাড়া ডিএনসিসির সব কাউন্সিলর, কর্মকর্তা এবং মেয়র নিজেই মাঠে থাকবেন। বর্জ্য অপসারণের বিষয়টি কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের জন্য কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হট লাইন নম্বর রয়েছে যে কেউ যোগাযোগ করতে পারবেন।শনিবার (১৫ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর বছিলা কোরবানির পশুর হাট পরিদর্শনকালে এসব কথা জানান ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ডিএনসিসির স্মার্ট পশুর হাটে ক্রেতা-বিক্রেতারা নিরাপদ লেনদেনের সুবিধা পাচ্ছেন। এবছর ৬টি হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা রাখা হয়েছে। ক্রেতারা ক্যাশ লেনদেন না করে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ব্যবহার করে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করতে পারছেন। বিক্রেতা বা খামারিরাও গরু বিক্রির টাকা বহন না করে হাটেই ব্যাংক একাউন্টে জমা দিতে পারছেন। ব্যাংক একাউন্ট না থাকলে তাৎক্ষণিক একাউন্ট খোলার সুযোগও রয়েছে। মেয়র আরও বলেন, কোরবানির পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটেছে। হাটের সঠিক ব্যবস্থাপনার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। সিটি করপোরেশনের কাউন্সিলরদের নেতৃত্বে কোরবানির পশুর হাটগুলো মনিটরিংয়ের জন্য একটি তদারকি টিম গঠন করা হয়েছে। এই টিম কোরবানির হাট মনিটরিং করছে। প্রধান সড়ক বন্ধ করে হাট বসালে তদারকি টিম ব্যবস্থা নিচ্ছে।

post
সংবাদ

শিমুল-শিলাস্তির পর হত্যার দায় স্বীকার বাবুর

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু।শুক্রবার (১৪ জুন) আসামি বাবু স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতে শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলায় এর আগে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে আমানুল্যাহ সাঈদ, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন গত ২২ মে রাজধানীর শেরেবাংলা নগর থানায় তারা বাবাকে খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

post
শিক্ষা

রেমালে ক্ষতিগ্রস্ত ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান

গত ২৬ ও ২৭ মে বাংলাদেশ উপকূলে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাল। এ ঝড়ের কারণে দেশের প্রাথমিক ও মাধ্যমিকের ১২৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, শিক্ষা কার্যালয়ের ক্ষতি হয়েছে। অর্থের হিসাবে যা প্রায় সাড়ে ৩২ কোটি টাকা। এসব প্রতিষ্ঠানের মধ্যে কিছু পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। কিছু প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।বৃহস্পতিবার (১৩ জুন) রেমালের ক্ষয়ক্ষতি নিয়ে মন্ত্রণালয়-ভিত্তিক প্রতিবেদন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনে ঘূর্ণিঝড় রেমালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ৬১৩টি স্কুল, ৫৬টি কলেজসহ মোট ৬৬৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য উঠে এসেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ৩১ কোটি ৭৬ লাখ ৪৮ হাজার টাকা। এ ছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বরিশাল ও খুলনা বিভাগের ৬০৫টি প্রাথমিক স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, পিটিআই, বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় এবং উপজেলা শিক্ষা অফিসসহ ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয়ে মাউশি পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বলেন, রেমালে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এখন মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এগুলো সংস্কারের কাজ শুরু হবে।

post
সংবাদ

৮ ধারায় ড. ইউনূসের বিচার শুরু

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনের আট ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।আইন অনুযায়ী সাক্ষ্য শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। এসব ধারায় অভিযোগ প্রমাণ হলে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন, দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় ড. ইউনূসসহ ১৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেন আদালত।

post
সংবাদ

যত্রতত্র পশুবাহী গাড়ি ও হাট নয়: কাদের

পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ না বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন।ওবায়দুল কাদের বলেন, রাস্তার কারণে যানজট হবে এমন পরিস্থিতি নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন হয়েছে। পশুর গাড়ি এবং পশুর হাটের কারণে কিছু যানজট হয়। পশুবাহী গাড়ি এবং পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ানো হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে সে দায়িত্ব পালন করবেন। বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো কঠিন। দায়িত্ব পালনে মনোযোগ দিতে হবে এবং অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং প্রাণহানি যেন না ঘটে, সেজন্য মনিটরিং বাড়াতে হবে। এসময় বিএনপির দুর্নীতি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতিবাজরাই দুর্নীতির বিরুদ্ধে আজ কথা বলে। বিএনপির টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে ভালো মানুষ সাজাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একটা বিবৃতি দিয়েছেন। মির্জা ফখরুল তার হুমকিতে অনেক কিছুই করেন। এখন বলছে তাকে সাজা দেওয়া যাবে না।

post
সংবাদ

হাট কাঁপাবে প্রবাসীর নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড

কোরবানী উপলক্ষ্যে এবার নোয়াখালীর পশুরহাট কাঁপাবে,আমিরাত প্রবাসী রফিকুল ইসলামের "নোয়াখাইল্যা ব্ল্যাক ডায়মন্ড", যার দাম হাঁকাচ্ছেন ১৫ লক্ষ টাকা। বিশাল আকৃতির কালো রঙের এই ষাড় গরুটির ওজন ৯শ কেজি, যা লম্বায় ৯ফিট আর উচ্চতায় সাড়ে পাঁচ ফিট। বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকীপুর গ্রামের রফিকুল ইসলামের খামারে রয়েছে ষাড়টি। খামারি রফিকুল ইসলাম জানান,শখের বসেই দীর্ঘ সাড়ে চার বছর ধরে গরুটিকে লালন-পালন করা হয়েছে। তবে,ষাড়টি মোটা তাজা করতে কোনো রাসায়নিক ব্যবহার করা হয়নি।

post
সংবাদ

হজ্বে ৮৫ হাজার ২৫৭ বাংলাদেশি হাজি

সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শুক্রবার থেকে। এ বছর সারা বিশ্ব থেকে প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৮৫ হাজার ২৫৭ জন। মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে।এদিকে, বাংলাদেশের হজ্জ ব্যবস্থাপনা নিয়ে হাজীরা সন্তুষ্ট প্রকাশ করলেও, কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনার অভিযোগও করেছেন কেউ কেউ। তবে, হজ্জের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক।জানা যায়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মক্কা নগরী। শুক্রবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের পবিত্র হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবে সারা বিশ্ব থেকে জড়ো হওয়া হজযাত্রীরা হজের যাবতীয় আচার অনুষ্ঠান শুরু করবেন। মিনার উদ্দেশে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা। মিনায় অবস্থান করা সুন্নত। এরপর আরাফার ময়দান, মুজদালিফা, মিনায় কঙ্কর নিক্ষেপ, মাথা মুণ্ডন, সাফা-মারওয়া সায়ী, তাওয়াফ, দমে শোকর আদায়ের মাধ্যমে মঙ্গলবার শেষ হবে পাঁচদিনের হজের কার্যক্রম। এবারের হজ্ব ব্যবস্থাপনা নিয়ে অধিকাংশ হজ্বযাত্রী খুশি। তবে কিছু কিছু হাজিরা করেন বিরূপ মন্তব্য। এ বিষয়ে হজ্বের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ- হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম। হজ্জের সকল প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক। চলতি বছর পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ হজ পালন করবেন।

post
সংবাদ

জমে উঠেছে জেলার পশু হাটগুলো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শেষ সময়ে জমে উঠেছে কোরবানীর পশুর হাট। বাজারে ভালো দাম পেয়ে খুশি খামারিরা। আর উপযুক্ত দামে পছন্দমতো পশু কিনতে পেরে খুশি ক্রেতারাও। পছন্দের শীর্ষে রয়েছে ছোট ও মাঝারি আকারের গরু। হাটে ক্রেতা-বিক্রেতাদের পদচারনায় মূখর শেষ সময়ের পশুর হাটগুলো।জানা যায়, কোরবানিকে সামনে রেখে নরসিংদীর ৬টি উপজেলায় শুধুমাত্র অস্থায়ী পশুর হাট ৭৭টি। এছাড়া স্থায়ী বাজার রয়েছে ১০৩টি, যেখানে ঈদ ছাড়াও পশু কেনাবেচা হয়। প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে হাটে ক্রেতা-বিক্রেতাদের ঢল নামছে। ঈদ যতই ঘনিয়ে আসছে বেচা-কেনাও তত বাড়ছে। ক্রেতারা গরুর দাম বেশি বললেও বিক্রেতারা বলছেন দাম এখনো লসের পাল্লায়ই আছে। জাল নোট প্রতিরোধে প্রতিটি হাটে জাল নোট শনাক্ত করণের জন্য মেশিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন,নরসিংদী জেলা প্রশাসক ড.বদিউল আলম। এদিকে, নওগাঁয় ঈদুল আজহা উপলক্ষ্যে জমে উঠেছে কোরবানি পশুর হাট। জেলার বৃহত্তর পশুর হাটগুলোর মধ্যে একটি বদলগাছী উপজেলার কোলাহাট। সব ধরনের গরুর আমদানী থাকলেও মাঝারি সাইজের গরুর বেচাকেনায় জমে উঠেছে কোরবানি পশুর হাট। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন হাটে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

post
সংবাদ

ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষ

ঈদযাত্রায় বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেনে ভরপুর যাত্রী থাকলেও বাসে তেমন চাপ নেই। বেসরকারি প্রতিষ্ঠানগুলোয় ছুটি হলে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এদিকে যাত্রীর চাপ কম থাকার পরও অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।সরেজমিনে দেখা যায়, ঈদযাত্রার দ্বিতীয় দিনে বেশ স্বস্তি নিয়েই রাজধানী ছাড়ছেন ঘুরমুখো মানুষ। বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় দেখা যায়নি। ভোগান্তি কম থাকলেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এদিকে, পরিবহন সংশ্লিষ্টরা বলছেন,বাড়তি ভাড়া আদায়ের কোন সুযোগ নেই। বেসরকারী প্রতিষ্ঠানগুলো বন্ধ হলে যাত্রী চাপ বাড়বে। সকালের ট্রেনগুলোতে তুলনামূলকভাবে যাত্রী চাপ কম দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো ট্রেন যাত্রা বিলম্ব করেনি। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে মাঠে রয়েছে র‌্যাব। যাত্রীদের কেউ হয়রানির শিকার হলে ব্যবস্থা নেয়ার কথা জনিয়েছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।

post
সংবাদ

২৩৩৮ অভিযানে ১ হাজার ১৮০ ইটভাটা বন্ধ

সারাদেশে বর্তমানে ইটভাটা আছে ৬ হাজার ৮৭৬টি। এর মধ্যে বেশ কিছু ভাটা অবৈধ, যাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এসব ভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযানের মাধ্যমে ৪ হাজার ৪৩৬টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১১১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অবৈধ ১ হাজার ১৮০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।ৎ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ সদস্য ননী গোপালের লিখিত প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ১০০ কর্মদিবসের অগ্রাধিকার কর্মপরিকল্পনা নেওয়া হয়। যেখানে পরিবেশ দূষণ বোধে অগ্রাধিকার ভিত্তিতে অবৈধ, অনুমোদনহীন ও পরিবেশ দূষণকারী ইটভাটা বন্ধে কার্যক্রম নেওয়া হয়েছে। ওই অগ্রাধিকার কর্মপরিকল্পনার আওতায় ন্যূনতম ৫০০টি বায়ুদূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ বায়ুদূষণের অন্যান্য উৎস চিহ্নিত করে যথাযথ কার্যক্রম নেওয়ার নির্দেশনা রয়েছে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.