সংবাদ

সিলেটে ইতালিগামী প্রবাসীরা পাসপোর্ট ফেরৎ পাওয়ার দাবিতে মানববন্ধন

post-img

ইতালি যেতে ইচ্ছুকরা অবিলম্বে ভিসাসহ তাদের পাসপোর্ট ক্রম অনুযায়ী ফেরৎ পাওয়ার দাবিতে সিলেটে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

রোববার সকালে সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় ভিসার আবেদনকারীদের পাসপোর্ট গ্রহণকারী দূতাবাস স্বীকৃত প্রতিষ্ঠান বাংলাদেশ ভিএফএস গ্লোবালের সামনে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে যোগদানকারীরা জানান, ইতালির ওয়ার্ক পারমিট সংগ্রহ করে তারা ভিসার জন্য বাংলাদেশ ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার পর এক বছরের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত পাসপোর্ট ফেরৎ পাননি। ফলে তারা অনেকটা জিম্মি অবস্থায় আছেন। অথচ অনেকেই ইতালি চলে যাওয়ার আশায় চাকরি ছেড়ে দিয়েছিলেন। গুটিয়ে নিয়েছিলেন ব্যবসা। ফলে এখন প্রায় বেকার। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ছুটি নিয়ে দেশে এসে ভিসার জন্যে পাসপোর্ট জমা দিয়েছিলেন। তাদের অনেকের ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু ফিরতে পারেননি। অনেকের ছুটির মেয়াদ শেষ হওয়ার পথে।অন্যদিকে নির্ধারিত সময়ে মধ্যে কাজে যোগদান করতে না পারায় ইতালির ওয়ার্ক পারমিটগুলোও দাতারা প্রত্যাহার করে নিচ্ছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.