ভোলায় প্রবাস ফেরত বাবুল নামে এক প্রবাসীর জমি দখল করার অভিযোগ উঠেছে একই এলাকার এনামুল ও তার ভাতিজা আকবর এর বিরুদ্ধে। শুধু জমি দখল করে ক্ষ্যান্ত হননি তারা, প্রবাসী পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেন প্রতিপক্ষরা। বাধা দিলে দেন বিভিন্ন হুমকি -ধমকি। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা। এদিকে,জমি জমা সংক্রান্ত বিষয়ে আদালত যাওয়ার পরামর্শ দিয়েছেন বোরহান উদ্দিন ওসি মো: শাহীন ফকির।
জানা যায়, ভোলার বোরহান উদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মালদ্বীপ ও কাতার ফেরত বাবুল হোসেন। সম্প্রতি এই দুই প্রবাসীর জমি জোরপূর্বক দখল করে গরুর গোয়াল ঘর নির্মাণ করছে একই এলাকার এনামুল ও তার ভাতিজা আকবর গং।
শুধু জমি দখল করে তারা ক্ষ্যান্ত হননি তারা। দিচ্ছে নানা হুমকি - ধামকি। এদিকে বাড়ির উঠানে গোয়াল ঘর নির্মাণ করায় একদিকে ছড়াচ্ছে রোগ জীবাণু, অন্যদিকে ক্ষতি হচ্ছে পরিবেশের। এছাড়া তার পরিবারের চলাচলের রাস্তাও বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্তরা।
জমি-জমা সংক্রান্ত বিষয়ে আদালত যাওয়ার পরামর্শ দেন বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ মো: শাহীন ফকির। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান বিশিষ্টজনদের।
