বিশেষ প্রতিবেদন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তৈরী হয়েছে মুক্তিযোদ্ধা মনুমেন্ট

post-img

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগার পরিদর্শনে আগ্রহ বেড়েছে দর্শনার্থীদের। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নির্মীত ৯০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মনুমেন্ট ও বিশ্রামাগারটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুরে নির্মিত হয়। এই প্রথম বিজয়নগরে মনুমেন্ট পরিদর্শনের পাশাপাশি, পরিবার নিয়ে থাকার ব্যবস্থাও রয়েছে। এতে খুশি দর্শনার্থীরা। এছাড়াও মনুমেন্টের পাশে রয়েছে ২৫ বিজিবির ক্যাম্প। 


মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মুকুন্দপুরে তৈরী করা হয়েছে,মুক্তিযোদ্ধা মনুমেন্ট। এর পাশেই রয়েছে দূর থেকে আসা দর্শনার্থীদের জন্য বিশ্রামাগ্রার। এখানে লিপিবদ্ধ রয়েছে,শহিদ মুক্তিযোদ্ধাদের তালিকা। মনুমেন্টটি মুক্তিযোদ্ধাদের মিলনমেলার একটি কেন্দ্র হয়ে উঠতে পারে বলে জানান দর্শনার্থীরা।

এদিকে,মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগ্রারটি তৈরী করায়,সরকার ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন, স্থানীয় মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা মনুমেন্ট ও বিশ্রামাগারটি পরিদর্শন করে, মুক্তিযুদ্ধ সম্পর্কে আগামী প্রজন্ম অনেক তথ্য জানতে পারবে বলে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। এটি উদ্বোধন করেন,ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। প্রাকৃতিক পরিবেশ ও পাহাড় ঘেড়া পরিবেশে অবস্থিত মনুমেন্টটি মন কেড়েছে দর্শনার্থীদের।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.