post
বাংলাদেশ

অর্জিত জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

মানুষের কল্যাণে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ‘ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স, ডি এস সি এস সি’র প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।বুধবার সকালে, রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ডি এস সি এস সি কোর্সের অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, জনগণের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচি বাস্তবায়নে, সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া একজন জনসেবক হিসেবে সর্বোচ্চ কর্তব্য। প্রশিক্ষণার্থীরা নিজ নিজ দেশের নিয়ম-কানুন ও সংবিধান মেনে, সম্মান, সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব-কর্তব্য পালন করবেন বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

post
সংবাদ

সংসদ সদস্যরা পদে থেকেই নির্বাচনে প্রার্থী হতে পারবেন; জানিয়েছে নির্বাচন কমিশন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্যদের পদত্যাগ করতে হবে না। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই প্রার্থী হওয়া যাবে। সংসদ সদস্যরা আইন অনুযায়ী পদে থেকে নির্বাচন করতে পারেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েল এবং হামাস যুদ্ধবিরতি বাড়লো আরো ২ দিন !

গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও দুইদিন বাড়ানোর চুক্তি হয়েছে।মধ্যস্থতাকারী দেশ কাতারের স্যোশাল মিডিয়া প্লাটফর্ম এক্স এ এক পোস্টে সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। হামাসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আগে যে সমস্ত শর্তে যুদ্ধবিরতি হয়েছিল, একই শর্তেই যুদ্ধবিরতি চলবে।’ এদিকে, সোমবার রাতে হামাস ১১ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া পর, ইসরায়েল তাদের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মধ্যে আরও  ৩৩ জনকে মুক্তি দেয়।

post
সংবাদ

সুষ্ঠু নির্বাচনের আস্থায় ৩শ আসনে প্রার্থী দিচ্ছে তৃণমূল বিএনপি

সংসদ নির্বাচনে ৩শ’ আসনে তৃণমূল বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, বলে জানিয়েছেন দলটির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার।মঙ্গলবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় দলটির কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় নির্বাচন ৩শ আসনে দলীয় মনোনয়ন দেয়ার কথা জানান তিনি। বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করবে এমন আস্থা রয়েছে তাদের।

post
বাংলাদেশ

নির্বাচন ঘিরে বহির্বিশ্বের কোনও চাপ নেই- বলছে ইসি

জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশনের পক্ষ থেকে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথাও জানিয়েছেন নির্বাচন কমিশনাররা। নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই বলে জানান তারা।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিমিয় করছেন নির্বাচন কমিশনাররা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কমিশনার মো. আলমগীর। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনও চাপ নেই বলেও জানান তিনি। বলেন, বিএনপি নির্বাচনে আসলে পুনঃতফসিলের সুযোগ রয়েছে। এদিকে, কক্সবাজার ও বান্দরবান জেলার নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নির্বাচনে ভোটার বা প্রার্থীদের কেউ বাধা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ভোটার তালিকা, ভোটকেন্দ্র প্রস্তুত এবং নির্বাচনী সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

post
বাংলাদেশ

বিএনপি-জামাত বিদেশিদের সাথে আঁতাত করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: অ্যাডভোকেট কামরুল ইসলাম

বিএনপি-জামাত বিদেশিদের সাথে আঁতাত কোরে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কেরানীগঞ্জের ঘাটারচরে মডেল থানা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। কামরুল বলেন,একাত্তরে মুক্তিযুদ্ধ বিরোধি বিদেশী শক্তিদের সাথে মিলে, আবারও দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে তারা। তবে ভোটের মাধ্যমে তাদের সব ষড়যন্ত্রের জবাব দেবে জনগণ। কামরুল ইসলাম অভিযোগ কোরে বলেন,অবরোধের নামে বাস পুড়িয়ে মানুষ হত্যা কোরে বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি করছে বিএনপি।

post
বাংলাদেশ

পল্লবীতে বাসে আগুন দেয়ার সময় আটক ২

রাজধানীর পল্লবীতে বাসে আগুন দেয়ার সময়,২ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।অন্যদিকে ধানমণ্ডিতে ছিনতাইকালে প্রাইভেটকারসহ ২ জনকে গ্রেফতার করা হয়।দুপুরে, ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। তিনি জানান, অবরোধের পক্ষে জনমনে ভয়-ভীতি সৃষ্টি করতে, সোমবার সন্ধ্যায় বাসে আগুন দেয় আসাদুল তালুকদার ও ইউসুফ শেখ। এসময় টহলপুলিশ তাদের হাতেনাতে আটক করে। অন্যদিকে, ধানমণ্ডিতে ছিনতাইকালে নুর আলম হাবু ও মোঃ আলমাস নামে ২জনকে গ্রেফতার করা হয়। প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত এক মাসে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

post
বিশেষ প্রতিবেদন

শিশুদের মানসিক বিকাশে জয়পুরহাটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিনি শিশুপার্ক নির্মাণ

শিশুদের বিনোদন,মানসিক বিকাশ ও স্কুলে যাওয়ার আগ্রহ বাড়াতে, জয়পুরহাটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নির্মাণ করা হয়েছে, মিনি শিশুপার্ক।এতে শিশুরা স্কুলমুখী হওয়ার পাশাপাশি ঝড়েপড়া রোধ হচ্ছে। আরও  খেলনা সামগ্রী ও প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এমন মিনি শিশুপার্ক গড়ে তোলার দাবী অভিভাবক ও শিক্ষকদের। আর এমন উদ্যোগ প্রশংসনীয় বলছেন,সংশ্লিষ্টরা। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির নিউ বেইজড প্লেয়িং এক্সেসরিজ প্রকল্পের আওতায়, জয়পুরহাটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি,কোমলমতি শিশু শিক্ষার্থীদের বিনোদনের জন্য, ৯৩ টি স্কুলে সরকার ১ লক্ষ ৫০ হাজার টাকা করে বরাদ্দ দিয়েছে,স্কুল চত্তরে মিনি শিশুপার্ক গড়ে তুলতে। এছাড়া, স্থানীয় সংসদ সদস্যরা তাদের বরাদ্দ থেকে বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে মিনি শিশু পার্ক গড়ে তোলার জন্য,আরো প্রায় ১শটি স্কুলে বরাদ্দপত্র দিয়েছেন। প্রাথমিক বিদ্যালয় চত্তরে দৃষ্টিনন্দন এমন শিশুপার্কে খেলার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। অভিভাবকরা বলছেন স্কুলে এমন পার্ক নির্মাণ হওয়ায় স্কুলমুখী হচ্ছে শিক্ষার্থীরা। শিশুদের মেধা বিকাশের জন্য সরকারের পাশাপাশি, স্থানীয় সংসদ সদস্যদের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার বলে জানান, জয়পুরহাট কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। স্থানীয় সংসদ সদস্যরা পর্যায়ক্রমে অন্যান্য বিদ্যালয়গুলোতে,এসব খেলনা সামগ্রী স্থাপন করেছেন। বললেন,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন। জেলার ৩শ ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে এমন মিনি শিশুপার্ক গড়ে তোলার দাবী অভিভাবক ও শিক্ষকদের।

post
সংবাদ

মানুষ বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি যতো আন্দোলন করুক দেশের মানুষ তাদের ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বিএনপি নেতারা সুনির্দিষ্ট কারণেই জেলে আছে। দলটির নির্বাচনে আসার শুভবুদ্ধির উদয় হবে বলেও, আশা প্রকাশ করেন মন্ত্রী। তবে কারো জন্য নির্বাচন থেমে থাকবে না বলে জানান তিনি। এছাড়া, কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

post
সংবাদ

অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচনে আসুক বিএনপি : তথ্যমন্ত্রী

আওয়ামী লীগ চায় অপরাজনীতি থেকে বেরিয়ে এসে বিএনপি নির্বাচনে আসুক, বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী। তিনি আরো বলেন, বিএনপিতে যাদের নির্বাচন করার যোগ্যতা আছে, তারাই নির্বাচনমুখী। এছাড়া, কমিশন নির্বাচনের তারিখ ঠিক রেখে, যেভাবে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে, তা যথার্থ বলেও মনে করেন তথ্যমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.