সংবাদ

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

post-img

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকররিয়া উত্তর হারবাং কলাপাড়া এলাকায় লেগুনা ও পর্যটকবাহী পিকনিক বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২ জন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটেছে। চকরিয়া চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চট্টগ্রাম অভিমুখী লেগুনা ও কক্সবাজার অভিমুখী পিকনিক যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন লেগুনা যাত্রী নিহত হন। নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ।


নিহতরা হলেন, চকরিয়া হারবাং ইউনিয়নের সামাজিকপাড়া গ্রামের  রশিদ আহমেদ ছেলে আবু বক্কর,উত্তর করমুহুরীপাড়ার মোস্তাক আহমদের ছেলে রিদুওয়ান,বাদশা মিয়ার ছেলে জয়নাল আবেদীন ও বত্তাতলী গ্রামের মোজাফ্ফ আহম্মদের ছেলে মহি উদ্দিন। তবে আহতদের পরিচয় উদ্ঘাটন করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্ঘটনার বর্ণনা দিয়ে চিরিংগা হাইওয়ে থানার  এসআই খোকন রোদ্র জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা জাকির ট্রাভেল (ঢাকা মেট্রো-ব-১৩-১৩১৫)পিকনিক যাত্রীবাহী বাসটি কক্সবাজারের দিকে আসার পথে চট্টগ্রামগামী লেগুনা (চট্ট-মেট্রো-ন-১১-১৭৮৯) এর সাথে হারবাং এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার ও দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি জব্দ করেছে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.