সংবাদ

শোকজের জবাবে রেলমন্ত্রী বললেন, ভবিষ্যতে সতর্ক থাকব

post-img

পঞ্চগড়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা শোকজের জবাব দিয়েছেন পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।


বুধবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ ইসমাঈল হোসাইনের খাস কামরায় স্বশরীরে উপস্থিত হয়ে শোকজের জবাব দেন তিনি। জবাবে নির্বাচনী সভায় আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক থাকার অঙ্গীকার করেন তিনি। ওই সময় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর ইসলামসহ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, বক্তব্যে আমি বলেছিলাম- যারা ভোট দেবেন না, আমি তাদের নামের একটা তালিকার কথা বলেছি। এই তালিকা তো থাকবেই। এই বক্তব্যে উস্কানির অভিযোগে আমাকে নোটিশ করা হয়েছে। যে দুটি ধারায় নোটিশ দেওয়া হয়েছে, তা উস্কানিমুলক বক্তব্যের পর্যায়ে পড়ে না। প্রার্থী হিসেবে আমার দায়িত্ব ভোটারদের ভোট দিতে আহ্বান করা। তারপরও যেহেতু আমাকে নোটিশ করা হয়েছে, তাই আমি এসেছি ও ভবিষ্যতে আমি সতর্ক থাকার কথা বলেছি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.