এনআরবি বিশ্ব

আমিরাতে আহলিয়া এক্সচেঞ্জ প্রমোশন চালু

post-img

আমিরাতের জনপ্রিয় রেমিট্যান্স প্রেরনকারী প্রতিষ্ঠান আহলিয়া এক্সচেঞ্জ তাদের গ্রীষ্মকালীন প্রমোশন চালু করেছে। প্রতিষ্ঠানের ব্যুরো অফিস মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেসে এ প্রমোশন ও পুরস্কারের কথা জানানো হয়।

২৮ মার্চ থেকে শুরু হওয়া এ প্রমোশন চলবে ২৫ জুলাই পর্যন্ত। এতে থাকছে ১ কেজি সোনা এবং ৫টি নিশান সানি গাড়িসহ মোট ১০৬টি পুরস্কার। দুই ধাপের এ পুরস্কারের প্রথম ধাপে ৩টি ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে ৪ গ্রাম ও ৮ গ্রাম করে মোট ৫০০ গ্রাম সোনা দেয়া হবে ১০০ জন সৌভাগ্যবানকে। দ্বিতীয় ধাপে ৩১ জুলাই গ্রান্ড ড্রয়ের মাধ্যমে ১জন সৌভাগ্যবানকে দেয়া অবে ৫০০ গ্রাম সোনা ও ৫জন সৌভাগ্যবানকে দেয়া হবে ১টি করে নিশান সানি গাড়ি। এছাড়াও আবুধাবি ও দুবাইতে ২টি করে ৪টি এবং শারজাহ থেকে ১টি গাড়ি পাবে এসব সৌভাগ্যবান রেমিট্যান্স যোদ্ধারা। প্রেস মিটিংয়ে উপস্থিত ছিলেন আহালিয়া এক্সচেঞ্জের ডেপুটি অপারেশন ম্যানেজার মি. শানিস কোল্লারা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মি. সন্তোষ নায়ের, ব্যাংকিং অপারেশন ম্যানেজার মি. মোহাম্মদ মারগুব, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মি. আমির ইকবাল ও সেটেলাইট এন্ড এপিএস সুদর্শনসহ অনেকে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.