post
আন্তর্জাতিক

ঈদকে সামনে রেখে ব্যস্ত ফ্রান্স প্রবাসীরা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। ব্যাচেলর এবং ফ্যামিলিসহ দেশটিতে বসবাস করা প্রায় লক্ষাধিক বাংলাদেশী এবারের ঈদের প্রস্তুতি নিচ্ছেন। পরিবার-পরিজন ছাড়া প্রবাসের মাটিতে ঈদ করাটা কষ্ট হলেও সকলের আনন্দ উল্লাসের মাধ্যমে সেটা ভূলতে চান তারা। তাই প্রছন্দের পাঞ্জাবি শাড়ি কিনতে তারা ভীড় জমাচ্ছেন বাংলাদেশী দোকানগুলোতে। তবে ফ্রান্সে বাংলাদেশী দোকান তেমন না থাকায় অল্প সংখ্যক দোকানই ভরসা প্রবাসীদের। তাদেরই অন্যতম একটি সাথী ফ্যাশন হাউজ দীর্ঘদিন যাবত দেশটির বাংলাদেশীদের সেবা দিয়ে আসছে। স্বল্প দামে দোকানটিতে বাংলাদেশী কাপড় কিনতে পেরে খুশি স্থানীয় বাংলাদেশিরাও।

post
আন্তর্জাতিক

বাংলাদেশ টিটির পাশে চীন

ইনডোর গেমসের মধ্যে টেবিল টেনিস খুবই জনপ্রিয়। টিটির আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দাপট রয়েছে এশিয়ার দেশ চীনের। সেই চীনে বাংলাদেশের ২০ জন টিটি খেলোয়াড় মাস দেড়েকের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের জন্য এই ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।চীনে অসংখ্য টেবিল টেনিস একাডেমী রয়েছে। সেই একাডেমীর মধ্যে সবচেয়ে উন্নত ও সেরা একাডেমীতেই বাংলাদেশি খেলোয়াড়দের অনুশীলন করানো হবে। তাদের অনুশীলনের বিষয়টি নিশ্চিতের কথা জানালেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর,‌ ‘ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আমাদের নিশ্চিত করেছে চীনের সেরা কোনো এক টিটি একাডেমীতেই আমাদের অনুশীলনের।’ বাংলাদেশের ২০ জনের আবাসন ও খাবার ব্যয় চীনের বহনের বিষয়টি নিশ্চিত হলেও যাতায়াত ব্যয়ের ব্যাপারটি এখনো আলোচনাধীন।

post
বিনোদন

৫০০ রুপিতে ভাড়া ছিলেন অক্ষয়

বলিউডের প্রভাবশালী অভিনেতা অক্ষয় কুমার। এই নায়কের ব্যক্তিজীবনও সিনেমার গল্পের চেয়ে কম নয়। ক্যারিয়ার শুরুর আগে হোটেলে চাকরি থেকে শুরু করে ফুটপাতেও থেকেছেন তিনি। অক্ষয়ের বিভিন্ন সাক্ষাৎকারে উঠে এসেছে সেই কথা।বলিউডে প্রতিষ্ঠিত হওয়ার আগে পরিবারের সঙ্গে মুম্বাইয়ের পাঁচশ রুপির একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন অক্ষয়। বাড়িটি ঘিরে রয়েছে তার অসংখ্য স্মৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছেন, শৈশবের সেই বাড়িটি কেনার পরিকল্পনা করছেন তিনি। অক্ষায় বলেন, ‘পুরোনো বাড়িতে যেতে আমার খুব ভালো লাগে। সেখানে মাত্র পাঁচশ রুপিতে ভাড়া থাকতাম। কয়েকদিন আগেই শুনলাম সেই বাড়িটা নাকি ভেঙে ফেলা হচ্ছে। সেখানে দুইটা বেডরুম করে ফ্ল্যাট তৈরি হচ্ছে। ওদের জানিয়েছি আমি তৃতীয় তলাটা কিনতে চাই। পরিবারের সঙ্গে আমি যেখানে থাকতাম।’

post
লাইফ স্টাইল

গরমে ঠান্ডা পানি খেলে কী হয়?

গরমের সময়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে পান করা আমাদের অনেকেরই সাধারণ অভ্যাস। এতে সাময়িকভাবে প্রশান্তি লাগে ঠিকই কিন্তু তারপর কী হয়? কখনো কি ভেবে দেখেছেন গরমে ফ্রিজের ঠান্ডা পানি খেলে উপকার হয় নাকি ক্ষতি হয়? গরমে পর্যাপ্ত পানি পানের বিকল্প নেই। কিন্তু আপনি কি সরাসরি ফ্রিজের পানি খেতে পারবেন? গরমে ফ্রিজের ঠান্ডা পানি খেলে কী হয়? চলুন জেনে নেওয়া যাক-খাবার খাওয়ার মধ্যে মধ্যে আপনার কি ঠান্ডা পানি খাওয়ার অভ্যাস আছে? এই ভুলেই বাড়তে পারে হজমের সমস্যা। এখানেই শেষ নয়, নিয়মিত ঠান্ডা পানি পান করতে থাকলে খাবারে থাকা নানা পুষ্টিগুণ শোষণ করতে পারে না আমাদের শরীর। তাই এ ধরনের সমস্যা থেকে দূরে থাকতে চাইলে আজ থেকে ফ্রিজের ঠান্ডা পানি পানের অভ্যাস বাদ দিন। তাতে হজম ভালো থাকবে এবং দূরে থাকবেন আরও অনেক সমস্যা থেকে। গরম থেকে ফিরেই ঠান্ডা পানি পান করেন? এই অভ্যাস থাকলে তা আজই বাদ দিতে হবে। কারণ এভাবে ঠান্ডা পানি পান করলে তা গলা ব্যথা হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। সেইসঙ্গে বুকে জমে যেতে পারে কফও। আর সঙ্গী হিসেবে উপস্থিত হতে পারে একঘেয়ে আর বিরক্তিকর কাশি। তাই বিশেষজ্ঞরা বাইরে থেকে ফিরেই ফ্রিজের ঠান্ডা পানিতে চুমুক দিতে নিষেধ করছেন। এটি মেনে চলতে পারলে উপকৃত হবেন আপনিই।

post
সংবাদ

স্নাতক পাসে নিয়োগ দেবে ওয়ালটন

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম: এক্সিকিউটিভ পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন) অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আরএ) আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Hi-Tech Industries PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২৪

post
বিশেষ প্রতিবেদন

ভালো চিকিৎসক তৈরিতে কোনো আপস নয়

কোয়ালিটিফুল চিকিৎসক তৈরিতে কোনো আপস করা হবে না বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। তিনি বলেন, কোয়ালিটিফুল চিকিৎসক তৈরিতে আমরা কোনো আপস করবো না। ভবিষ্যতের জন্য চিকিৎসক তৈরিতে মানের দিক থেকে কোনো ছাড় না দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এক বৈজ্ঞানিক অধিবেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এই অধিবেশনের আয়োজন করে। বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ হাজার ৮০৭ জন রেসিডেন্ট চিকিৎসক আছেন। এরমধ্যে ১০০ জন বিদেশি রেসিডেন্ট। তাদের ডিগ্রিটা যেন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেওয়া হয়। আমরা তাদের পরীক্ষার ব্যাপারে কোনো ছাড় দেবো না। দীন মো. নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখানকার দায়িত্ব চেয়ে নেইনি। আমার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরসার পাশাপাশি আমার প্রতি ওনার কিছু চাওয়াও আছে। আমি চেষ্টা করবো এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় বিশ্বে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে।

post
বিশেষ প্রতিবেদন

ভালো চিকিৎসক তৈরিতে কোনো আপস নয়

কোয়ালিটিফুল চিকিৎসক তৈরিতে কোনো আপস করা হবে না বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। তিনি বলেন, কোয়ালিটিফুল চিকিৎসক তৈরিতে আমরা কোনো আপস করবো না। ভবিষ্যতের জন্য চিকিৎসক তৈরিতে মানের দিক থেকে কোনো ছাড় না দিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এক বৈজ্ঞানিক অধিবেশনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। বাংলাদেশ কার্ডিওভাসকুলার রিসার্চ ফাউন্ডেশন এই অধিবেশনের আয়োজন করে। বিএসএমএমইউ উপাচার্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ হাজার ৮০৭ জন রেসিডেন্ট চিকিৎসক আছেন। এরমধ্যে ১০০ জন বিদেশি রেসিডেন্ট। তাদের ডিগ্রিটা যেন ভালোভাবে পর্যবেক্ষণ করে দেওয়া হয়। আমরা তাদের পরীক্ষার ব্যাপারে কোনো ছাড় দেবো না। দীন মো. নূরুল হক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমাকে এনে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি এখানকার দায়িত্ব চেয়ে নেইনি। আমার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভরসার পাশাপাশি আমার প্রতি ওনার কিছু চাওয়াও আছে। আমি চেষ্টা করবো এই বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় বিশ্বে একটি অনুকরণীয় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে।

post
বাংলাদেশ

কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করল বাংলাদেশের রায়হান

সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় (২০২৪) প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান। এতে অংশ নিয়েছিল বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগী। রবিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। গত ২ এপ্রিল প্রতিযোগিতায় অংশ নিতে সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী। গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব। সেখানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ নির্বাচিত করে রায়হানকে। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিসর ও সেনেগালের প্রতিযোগী। ২০১৮ সালে কাতারে অনুষ্ঠিত টেলিভিশনভিত্তিক রিয়েলিটি শো তিজানুন নূর তথা জিম টিভিতে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করেছিলেন রায়হান। আবু রায়হানের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে। তার কোরআন পড়ার সূচনা হয় মুফতি আবদুল কাইয়ুম প্রতিষ্ঠিত বল্লভদী আল ইসরাহ একাডেমি মাদরাসায়। তিনি মুফতি আব্দুল কাইয়ুম মোল্লার ছাত্র।

post
বাংলাদেশ

যাত্রীদের পিটুনিতে প্রাণ গেল বাসচালক ও হেলপারের

সাভারে যাত্রীদের মারধরের শিকার হয়ে একটি বাসের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) দুপুর ২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় এই মারধরের ঘটনা ঘটে। নিহতরা হলেন, ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও একই বাসের সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)। জানা যায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের সঙ্গে ওই বাসের চালক ও হেলপারের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে মারধরের শিকার হয়ে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি হন চালক-হেলপার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়। পুলিশ জানায়, বাড়তি ভাড়া চাওয়ায় যাত্রীদের হামলার শিকার হন ইতিহাস পরিবহনের বাস চালক ও সুপারভাইজার। মারধরের গুরুতর আহত হন তারা। তাদের গাজীপুরের কাশিমপুরের তেতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

post
বাংলাদেশ

কুসিকের দায়িত্ব নিলেন প্রথম নারী মেয়র সূচনা

পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে নগরবাসীর কল্যাণে কাজ করার অঙ্গিকার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা। সোমবার (৮ এপ্রিল) বেলা ১২টায় কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদির কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে বেলা সাড়ে ১১টায় নগর উদ্যানের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানান মেয়র তাহসিন বাহার সূচনা। কুমিল্লা সিটি করপোরেশনের নগর ভবনে প্রবেশের সময় লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়র তাহসিন বাহার সূচনাকে বরণ করেন সিটি করপোরেশনের কর্মকর্তারা।তাসিন বাহার সূচনা আরও বলেন, 'মেয়র নই আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসেবে নগর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে কাজ করবো।' মেয়রের দায়িত্বভার গ্রহণকালে ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদি, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা শামছুল আলম, মেয়র তাহসিন বাহার সূচনার মা বিশিষ্ট নারী নেত্রী মেহেরুন্নেসা বাহারসহ সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। তার মৃত্যুতে কুমিল্লা সিটি করপোরেশন মেয়র পদটিশূন্য করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরবর্তীতে ৯ মার্চ মেয়র পদে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে বিএনপি নেতা ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথম নারী মেয়র নির্বাচিত হন ডা. তাহসিন বাহার। গত ৪ এপ্রিল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মেয়র হিসেবে শপথ পাঠ করেন তিনি। তাহসিন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের জ্যৈষ্ঠ কন্যা। এ ছাড়া তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.