এনআরবি বিশ্ব

মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত

post-img

বার্সেলোনায় বাংলাদেশী নারীদের সংগঠন মহিলা সমিতি বার্সেলোনার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

স্থানীয় কাইয়ে কালাবরিয়ার সেন্ট্রো সিভিক হলরুমে উৎসবমুখর পরিবেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে মহিলা সমিতির সভাপতি মেহেতা হক জানু আগতদের স্বাগত জানান। অনুষ্ঠানের ২য় পর্বে সাঈদ মিশু ও নাহিদা আফরিন মৌসুমী মৃথার সঞ্চালনায় নৃত্য পরিবেশন করেন ওয়াফিয়া ও আসিয়া। গান পরিবেশন করেন দিবা, রাজু গাজী ও অমি। বাংলা নববর্ষ উপভোগ করতে অনুষ্ঠানে যোগ দেন আযোজন সংগঠনের নেতৃবৃন্দসহ বার্সেলোনা,শান্তাকলমার বাংলাদেশী কমিউনিটির নারী, পুরুষ,শিশুসহ স্থানীয় স্প্যানিশরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.