বিনোদন

ঈদের দিনে বাংলাদেশের আরেকটি জয়

post-img

বাংলাদেশের মতো সিঙ্গাপুরেও ঈদ পালিত হয়েছে আজ (সোমবার)। এদিন সকালে বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করা জয়ে দেশের মানুষের আনন্দ বাড়িয়েছিল ক্রিকেট দল। একই দিন ম্যাচ ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ পুরুষ হকি দলেরও। সিঙ্গাপুরে ম্যাচটির আগে খেলোয়াড়-কোচরা ঈদের নামাজ আদায় করে স্টেডিয়ামে যান। পরে বাংলাদেশের যুবারা জুনিয়র এএইচএফ কাপে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে পরাজিত করেছে। একই টুর্নামেন্টে বাংলাদেশ সাত বছর আগে শ্রীলঙ্কাকে ৭-০ গোলে হারিয়েছিল।

এর আগে কাল (রোববার) স্বাগতিক সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে সিরিজের যাত্রা শুরু করেছিল লাল সবুজের প্রতিনিধিরা। আজকের প্রতিপক্ষ শ্রীলঙ্কাও ছিল দুর্বল। তবে আজ গোলের ব্যবধান বেশি হয়নি। ম্যাচের প্রথম গোলের জন্য ২৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল দলের লিড এনে দেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.