post
টেক মেন্টর

ইস্পাহানি ডিগ্রি কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা ফারহানা হানিপের

বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির আয়োজনে ঢাকার কেরানীগঞ্জে সেমিনার অন ‘আইটি ক্যারিয়ার উইথ স্মার্ট টেকনোলজি’ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ফারহানা হানিপ ভার্চুয়ালি এক বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে। উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করতে হবে। এবং পিপলএনটেক শিক্ষার্থীদের সঠিক আইটি ট্রেনিংয়ের মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলে এবং পরবর্তীতে তাদের চাকুরী পেতেও সহযোগিতা করে থাকে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ৮০০০ শিক্ষার্থীদের জব দিয়েছি।তিনি বলেন, পিপলএনটেক শুধু বাংলাদেশেই নয় আমেরিকার মূলধারাসহ বিশ্বের বিভিন্ন দেশে সঠিক আইটি ট্রেনিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে।এছাড়া পিপলএনটেক এর পাশাপাশি ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন এপর্যন্ত চার শত’র বেশী বাংলাদেশি শিক্ষার্থী স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় এসেছেন এবং তারা ওয়াশিংটন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রামে পড়াশোনা করছে।এসময় তিনি ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেন। তিনি বলেন, ইস্পাহানি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা যারা উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজিতে আসতে চায় তারা ৫০% স্কলারশিপ পাবে।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের ইস্পাহানি ডিগ্রি কলেজের ভাষা সৈনিক শিল্পী ইমাদ হোসাইন মিলানায়তনে অনুষ্ঠিত সেমিনারে তিনি এসব কথা বলেন।সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইস্পাহানি কলেজের প্রিন্সিপাল প্রফেসর রওশন আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি কলেজের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মোফাসসের হোসেন, ও পিপলএনটেক ইনস্টিটিউট অব আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসেন খান লিওন। প্রধান অতিথির বক্তব্যে রওশনারা বেগম বলেন, পিপলএনটেক এর অগ্রযাত্রা ও ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স এন্ড টেকনোলজির সকল কার্যক্রম সহ শিক্ষার্থীদের বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত ও ক্যারিয়ার গঠনের জন্য পরামর্শ দেন। এছাড়াও তিনি সরকারি ইস্পাহানি কলেজের শিক্ষার্থীদের বিশেষ স্কলারশিপ দেওয়া হবে বলে জানান। তিনি আরো বলেন, সকল শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ারে আইটিতে তাদের দক্ষতা অর্জন করতে হবে। এতে পিপলএনটেক সকল ধরনের সহযোগিতা করবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।বিশেষ অতিথির বক্তব্যে মোফাসসের হোসাইন বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য সকল শিক্ষার্থীদের মধ্যে ডিজিটাল মার্কেটিং ও বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য আগত শিক্ষার্থীদের উৎসাহিত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন বলেন, পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে। সেমিনারে মাছুমা ভূইয়া ফারহার সঞ্চালনায় পিপলএনটেকের বিভিন্ন কোর্স নিয়ে বক্তব্য রাখেন বিজনেস ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার রনি সাহা, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিষয়ে বক্তব্য রাখেন সিনিয়র এসইও এক্সিকিউটিভ এন্ড ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিংয়ের ফরহাদ হোসেন সহ অন্যান্যরা ।

post
বাংলাদেশ

ভারত থেকে জ্বালানি তেল আমদানিতে আশাবাদী শেখ হাসিনা

সবকিছু ঠিকমতো এগোলে আগামী দিনে ভারত থেকে বাংলাদেশ জ্বালানি তেল আমদানি করতে পারবে। এ বিষয়ে ইন্ডিয়ান অয়েল করপোরেশনকে (আইওসি) স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক এবং দুই দেশের প্রতিনিধিদলের বৈঠকে বিষয়টি আলোচিত হয়েছে।তেল রপ্তানি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা মঙ্গলবার বিশেষ ব্রিফিংয়ে বলেন, বিভিন্ন সামগ্রী রপ্তানি নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কিছুদিন ধরেই আলোচনা চলছে। তেল ওই সব সামগ্রীর অন্যতম। এ বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের আইওসি–কে চিহ্নিত করেছে। নিয়মিত আলোচনা হচ্ছে। আমদানি–রপ্তানির এই বিষয় নিয়ে যাবতীয় খুঁটিনাটি তৈরি হতে কিছুটা সময় লাগবে। বিষয়টি নিয়ে আইওসি ও বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হবে।ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর রাশিয়া থেকে তেল আমদানি কঠিন হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে সস্তায় তেল কিনছে। বাংলাদেশ সেই সুবিধা ভারত থেকে পেতে পারে কি না এবং এ–সংক্রান্ত আলোচনা দুই নেতার মধ্যে হয়েছে কি না, জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্রসচিব এ কথা বলেন। রাশিয়ার তেল নিয়ে নির্দিষ্টভাবে কিছু না বলে তিনি সামগ্রিক পণ্য সরবরাহ প্রসঙ্গে আইওসিকে চিহ্নিত করার কথা বলেন। তিনি বলেন, সামগ্রিক পণ্যের মধ্যে তেলও পড়ছে। তবে তা কত দিনে বাস্তবায়িত হতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্টভাবে কিছু বলেননি।এ প্রসঙ্গে বিনয় কোয়াত্রা বলেন, বাংলাদেশকে ভারত ৪ লাখ টন গম সরবরাহ করেছে। ভবিষ্যতে যা প্রয়োজন, তা সার্বিক পরিস্থিতির বিচারে স্থির করা হবে। ভারতের পররাষ্ট্রসচিব বলেন, ‘ইউপিআই’ পেমেন্ট (ভারতের ন্যাশনাল পেমেন্টস করপোরেশনের তৈরি করা রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম) সম্ভাবনা নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে এখনো সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। দুই দেশের মধ্যে ৫জি প্রযুক্তি নিয়ে আলোচনা হয়নি বলে তিনি জানান। যদিও তথ্যপ্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে।

post
বাংলাদেশ

প্রবাসবন্ধু হটলাইন ‘১৬১৩৫’ চালু করেছে বাংলাদেশ

বৈদেশিক কর্মসংস্থান ও ঋণ সহযোগিতার জন্য বিভিন্ন তথ্য, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য '১৬১৩৫' টোল ফ্রি নম্বর দিয়ে 'প্রবাসবন্ধু কল সেন্টার' নামে হটলাইন চালু হয়েছে।সোমবার (০৬ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এ হটলাইন চালু করেছে। সংশ্লিষ্টরা বিনা খরচে কল করে যে কোনো সময় এই কল সেন্টার থেকে তথ্য সেবা পেতে পারেন। এ ছাড়া, বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে এই সেবা পাওয়া যাবে।

post
এনআরবি বিশ্ব

অস্ট্রেলিয়ায় ৮ প্রবাসী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

সংবাদপত্র 'প্রভাত ফেরী'র সার্বিক সহযোগিতায় অস্ট্রেলিয়াপ্রবাসী ৮ মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেওয়া হয়।গতকাল শনিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বীর কণ্ঠযোদ্ধা ও দেশের স্বনামধন্য চিকিৎসক অরূপ রতন চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা জাকির হাসানের স্ত্রী শাহান আরা জাকির।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'প্রভাত ফেরী'র প্রধান সম্পাদক কাজী শ্রাবন্তী আশরাফী। তিনি বলেন, 'মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের ত্যাগ ও অবদান অবিস্মরণীয়। আজকের এই অনুষ্ঠানে তাদের প্রতি শ্রদ্ধা আর কৃতজ্ঞতার প্রকাশ করছি।'বিশেষ অতিথি অরূপ রতন চৌধুরী বলেন, 'আজ আপনারা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে নিজেরাই সম্মানিত হলেন। প্রবাসে এসেও দেশের প্রতি আপনাদের ভালোবাসায় আমি অভিভূত।'শাহান আরা জাকির বলেন, 'আমি বিয়ে করেছিলাম এক পঙ্গু মুক্তিযোদ্ধাকে। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার কারণেই আমার পরিবার এতে রাজি ছিল না। আমি জানতাম, আমি দেশের একজন গর্বিত মানুষকে বিয়ে করছি।'তিনি আরও বলেন, 'অস্ট্রেলিয়ায় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রতি প্রবাসীদের সম্মান জানানোর এই উদ্যোগ দৃষ্টান্ত হয়ে থাকবে।'শাহান আরা জাকির মুক্তিযুদ্ধ ও পরবর্তী সময়ে তাদের সংগ্রামের গল্প শুনিয়ে দর্শকদের আবেগাপ্লুত করেন। তিনি জানান, ১৯৭১ সালে ১৭ বছরের কিশোর কাজী জাকির হাসান ছিলেন ৪৫ মুক্তিসেনার অপারেশন গ্রুপের কমান্ডার। হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইনে তার ডান পা উড়ে যায়।অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ফয়জুন নাহার পলি, ফাহাদ আসমার, হাবিবুর রহমান ও রতন কুন্ডু। সংগীত পরিবেশন করেন নিলুফা ইয়াসমীন, অমিয়া মতিন ও মিঠু স্বপ্ন।অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন নৃত্যাঞ্জলি একাডেমীর কর্ণধার মৌসুমী সাহা।অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোলায়মান দেওয়ান আশরাফী ও সাবেক কাউন্সিলর শাহে জামান টিটু। সম্মাননা অনুষ্ঠানটি উপস্থাপনা ও পরিচালনা করেন আকিদুল ইসলাম

post
এনআরবি বিশ্ব

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত জসীম উদ্দিন

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক মো. জসীম উদ্দীনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি মাহবুব উজ জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন।সোমবার (৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়োগের কথা জানায়।১৩তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা জসীম উদ্দীন এখন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন, সেখানে মাল্টা-আলবেনিয়ার দায়িত্বও সামলাচ্ছিলেন জসীম উদ্দীন।বর্ণিল ক্যারিয়ারে এই কূটনীতিক নয়াদিল্লি, টোকিও, ওয়াশিংটন ডিসি ও ইসলামাবাদের মতো শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেছেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া ও প্যাসিফিকি উইংয়ের মহাপরিচালক পদে কাজ করেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ইংল্যান্ডের লিডস বিশ্ববিদ্যালয় থেকে মডার্ন ইন্টারন্যাশনাল স্টাডিজে স্নাতকোত্তর করেন জসীম উদ্দীন। তিনি ২০১৪ সালে ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে এনডিসি কোর্স সম্পন্ন করেন।ব্যক্তিজীবনে বিবাহিত জসীম উদ্দীন দুই সন্তানের জনক।

post
এনআরবি বিশ্ব

কুয়েতে দক্ষ শ্রমিক পাঠানোর আহবান প্রবাসীদের

নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কৃষি কাজের জন্য পরিচিত ব্যক্তি, দালাল অথবা এজেন্সির মাধ্যমে অদক্ষ বাংলাদেশি শ্রমিক কুয়েতে আসছে। তাদের আকামার ধরন ১৮ নম্বর আখুদ ভিসা।নিরাপত্তাকর্মীদের ডিউটি ১২ ঘণ্টা, মাসে ১২০ কুয়েতি দিনার বেতন। থাকা মালিকপক্ষ বহন করলেও অন্যান্য খরচ নিজেকে বহন করতে হয়। পরিচ্ছন্নতাকর্মীর ৮ ঘণ্টা ডিউটি, বেতন ৭৫ কুয়েতি দিনার (২৫ হাজার টাকার মতো)। এরমধ্যে খাওয়া খরচ ও মোবাইল বিল বাবদ প্রতি মাসে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা খরচ হয়। এছাড়া কারও চিকিৎসা বা অন্য কোনো কাজে খরচের পরিমাণ বাড়ে। সবকিছু বাদ দিয়ে প্রতি মাসে বেতন থাকে আনুমানিক ১৫ হাজার থেকে ১৭ হাজার টাকা।ভারত, নেপাল, শ্রীলঙ্কার শ্রমিকরা এই কাজের জন্য ১ লাখ টাকা খরচ করে কুয়েতে আসতে পারে। কিন্তু বাংলাদেশি শ্রমিকরা একই ভিসায় একই কাজের জন্য দালাল অথবা এজেন্সির মাধ্যমে খরচ করে ৫ লাখ টাকা থেকে ৬ লাখ টাকা। কোনো শ্রমিক যদি ডবল ডিউটি করতে চায় কোম্পানির ফোরম্যান, সুপারভাইজারকে দিতে হয় ঘুষ, ডিউটি পরিবর্তন করতেও দিতে হয় ঘুষ, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ করে থাকে এসব শ্রমিক।কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতারা অদক্ষ শ্রমিকদের পাশাপাশি নতুন নতুন কর্মসংস্থানের জন্য দক্ষ শ্রমিক পাঠানোয় জোর দিতে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানিয়েছেন। দক্ষ শ্রমিক এলে রেমিট্যান্স বৃদ্ধি পাবে, দেশের রিজার্ভ ফান্ড বাড়বে। তাতে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে।সম্প্রতি বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, সুখের সংবাদ হলো কুয়েতে দুটি কোম্পানিতে দক্ষ নার্স আসা শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৪শ নার্স চলে আসবে। এরা যদি ভালো কাজের মাধ্যমে সুনাম অর্জন করতে পারেন, তাহলে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের দক্ষ শ্রমিক আসার পথ সুগম হবে।

post
বাংলাদেশ

নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ সোমবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট সকাল ১০টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। এটির স্থানীয় সময় দুপুর ১২টায় নয়াদিল্লির পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করার কথা। প্রধানমন্ত্রীর এই সফরে ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদ-নদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা আলোচ্যসূচির শীর্ষে থাকবে বলে আশা করা হচ্ছে। সফরের দ্বিতীয় দিনে ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা এবং একান্ত বৈঠক করার কথা রয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী ৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরীব নওয়াজ দরগাহ শরীফ, আজমির (আজমির শরীফ দরগাহ) এবং ৫ সেপ্টেম্বর ভারত সফরের প্রথম দিনে দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া দরগাহ পরিদর্শন করবেন বলে জানিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

post
বিনোদন

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই।‘জয় বাংলা বাংলার জয়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘আকাশের হাতে আছে একরাশ নীল’- এর মত অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা মাজহারুল আনোয়ারের বয়স হয়েছিল ৭৯ বছর।রোববার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে তার পুত্রবধূ শাহানা মির্জা জানান।তিনি বলেন, “গত কয়েকদিন ধরে এসিডিটির সমস্যায় ভুগছিলেন। আমরা গতকাল ডাক্তারের কাছে নিয়ে যাই। রক্ত পরীক্ষা করানো হয়েছিল, আজ আরও কিছু পরীক্ষা করার কথা ছিল।”শাহানা জানান, ভোরে হঠাৎ অসুস্থতা বেড়ে গেলে তার শ্বশুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে জানান, তার পালস পাওয়া যাচ্ছে না।একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এ গীতিকার, পরিচালকের জন্ম ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি, কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে।ষাটের দশকে যখন মেডিকেল কলেজের ছাত্র, মাজহারুল আনোয়ার লেখেন তার প্রথম গান ‘বুঝেছি মনের বনে রঙ লেগেছে’। নাজমূল হুদা বাচ্চুর সুরে সেই গানে কণ্ঠ দিয়েছিলেন ফরিদা ইয়াসমিন।মাজহারুল আনোয়ার ১৯৬৪ সাল থেকে রেডিও পাকিস্তানের জন্য গান লেখা শুরু করেন। সে সময় গানপ্রতি মিলতো ৫০ টাকা। সেই দিয়ে তার পেশাদার গীতিকারের জীবন শুরু।বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকে টেলিভিশনের জন্যও নিয়মিত গান ও নাটক রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। বলা হয়, তার লেখা গানের সংখ্যা প্রায় ২১ হাজার।রেডিও ও টেলিভিশনে ব্যস্ততার মধ্যেই ১৯৬৫ সালে চলচ্চিত্রের অঙ্গনে ডাক পড়ে মাজহারুল আনোয়ারের। সুভাষ দত্তের আয়না ও অবশিষ্ট সিনেমায় তার ‘আকাশের হাতে আছে একরাশ নীল’ গানটি শ্রোতার হৃদয়ে আজও অমলিন।বাংলাদেশের চলচ্চিত্রে রুনা লায়লার গাওয়া প্রথম গান ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে বল কি হবে’ মাজহারুল আনোয়ারেরই লেখা।১৯৭০ সালে ‘জয় বাংলা’ সিনেমার জন্য (পরে নাম বদলে হয় সংঘাত) মাজহারুল আনোয়ার লেখেন মুক্তিযুদ্ধের সেই প্রেরণাদায়ী গান ‘জয় বাংলা বাংলার জয়’। আনোয়ার পারভেজের সুরে সেই গানকেই পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সূচনা সংগীত হিসেবে বেছে নেওয়া হয়।‘জয় বাংলা বাংলার জয়’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’ আর ‘একবার যেতে দে না’- এই তিনটি গান বিবিসির এক জরিপে ২০ শতকের সেরা ২০ বাংলা গানের তালিকায় স্থান করে নেয়।ষাটের দশক থেকে বাংলাদেশে চলচ্চিত্রের গানে খ্যাতি পাওয়া প্রায় সব শিল্পীই কখনও না কখনও মাজহারুল আনোয়ারের লেখা গান কণ্ঠে তুলেছেন। সেসব গানে এসেছে প্রেম আর বিরহ, দ্রোহ আর দেশপ্রেম, জীবন আর মৃত্যুচিন্তার কথা।চোখের নজর এমনি কইরা, তুমি আরেকবার আসিয়া যাও মোরে, সাতটি রঙের মাঝে মিল খুঁজে না পাই, অনেক সাধের ময়না আমার, শুধু গান গেয়ে পরিচয়, চলে আমার সাইকেল, সবাই তো ভালোবাসা চায়, এই মন তোমাকে দিলাম, ইশারায় শিষ দিয়ে আমাকে ডেকো নার মত অসংখ্য গান বাংলাদেশের মানুষের স্মৃতিতে উজ্জ্বল থাকবে বহুকাল।

post
এনআরবি বিশ্ব

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প চালু

মালদ্বীপে প্রবাসী শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সপ্তাহান্তে এ আয়োজন করা হয়। এ সময়ে বাংলাদেশি, ভারতীয় ও শ্রীলঙ্কান প্রবাসী শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। একই সঙ্গে বিনামূল্যে ওষধ প্রদান করা হয়।ক্যাম্পে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন মালদ্বীপ রেড ক্রিসেন্ট মালদ্বীপের (এমআরসি) স্বেচ্ছাসেবকদের সঙ্গে সেবা প্রদানে অংশ নেন। ধারাবাহিকভাবে আগামী শুক্রবার দেশটির রাজধানী মালের কাছে হুলোমালে দ্বীপে বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা দেওয়া হবে।

post
খেলা

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ খেলে দেশে ফেরার একদিন পরই অবসরের সিদ্ধান্তের কথা জানালেন তিনি।সম্প্রতি টি-টোয়েন্টি দলে মুশফিকুর রহিমের জায়গা বেশ নড়বড়ে হয়ে যায়। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না, তাকে ‘বিশ্রাম’ দেওয়ার কথা জানিয়েছিল। তবে এশিয়া কাপ দিয়ে আবার ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের দলে ফিরেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।রোববার সামাজিকমাধ্যমে এক বিবৃতি দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন মুশফিক। তবে ক্রিকেটের অন্য দুই সংস্করণ অর্থাৎ টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন তিনি। এছাড়াও ঘরোয়া পর্যায়ে টি-টোয়েন্টি খেলবেন অভিজ্ঞ এ ক্রিকেটার।এদিন সামাজিক মাধ্যমে লিখেছেন, 'দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভালো এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুণ্ঠ সমর্থন আমার প্রেরণা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি।' ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে বলেন, 'বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি-টোয়েন্টি ফরম্যাটে।'

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.