কম্পিউটারের সাধারণ সমস্যা ও সমাধান ( পর্ব-২ )
কম্পিউটারের সাধারণ সমস্যা ও সমাধান:সমস্যা ০৬: Monitor Screen ঝাপসা। কারণ: ১. Driver Install করা না থাকলে। ২. Setting এ সমস্যা হলে। ৩. Monitor এর ক্যাবলের সমস্যা থাকলে। ১. Driver Install করতে হবে। ২. রেজুলেশন ও এ্যাডভান্স ডিসপ্লে থেকে রিফ্রেস রেট (৬০ হার্টস) ও কালার মোড (৩২ বিট) চেক করুন। ৩. Monitor এর ক্যাবল পরিবর্তন করতে হবে। সমস্যা ০৭: Monitor লেখা / ছবি উল্টে গেছে। কারণ: ১. Setting এ সমস্যা আছে। ২. Ctrl + Alt + arrow key ২. সেটিংস এ গিয়ে রোটেশন অফ করে। সমস্যা ০৮: Windows 10/11 Hard disk পাচ্ছে না। কারণ: ১. নতুন মডেলের হার্ডডিস্ক। ২. কানেকশনের সমস্যা ৩. হার্ডডিস্ক কন্ট্রোলারের সমস্যা। ১. নতুন মডেল বা ব্রান্ড এর হার্ডডিস্ক এর ড্রাইভার ব্যাবহার করতে হবে। ২. হার্ডডিস্কের সাথে মাদারবোর্ড কানেকশন ঠিক করুন। ৩. বায়োসের সেটিংস এ হার্ডডিস্ক কন্ট্রোল করুন। সমস্যা ০৯: User Account এর Password ভুলে যাওয়া।১. সেফ মুডে কম্পিউটার অন করে পাসওয়ার্ড মুছে দেওয়া। ২. Ctrl + Alt চেপে ধরে দুইবার Delete চেপে Administrator দিয়ে Open করা। সমস্যা ১০: Hard disk Bad sector / দ্রুত নষ্ট হওয়া। কারণ: ১. ঘন ঘন বিদ্যুত চলে যাওয়া। ২. সঠিকভাবে Computer বন্ধ না করা। ১. UPS / IPS ব্যাবহার করতে হবে। ২. যথাযথভাবে Computer বন্ধ করতে হবে। ৩. Logical Bad sector দূর করতে Utility Software use করা। যেমন- Norton utility disk doctor. মো: আলিউল ইসলাম ফ্যাকাল্টি, পিপলএনটেক। কম্পিউটারের সাধারণ সমস্যা ও সমাধান ( পর্ব-১ )
