post
আন্তর্জাতিক

‘বাংলাদেশকে গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে’

বাংলাদেশকে অবশ্যই গণতন্ত্রের মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে বলে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অ্যানাপলিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এদিকে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এ কথা বলল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। ফলে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা কঠিন থাকলেও আশা দেখছেন আন্দোলনকারীরা। এর আগে তীব্র ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড. ইউনূসকে এই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এছাড়াও একই আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং।

post
প্রবাস রাজনীতি

যুক্তরাজ্যে ‍বিএনপির আনন্দ মিছিল

আওয়ামী লীগ সরকারের পতনে রচডেল প্রবাসী বাংলাদেশীদের উদ্যাগে আনন্দ সভা ও মিষ্টি বিতরন করা হয়। স্থানীয় বাংলাদেশ সেন্টারে এ আয়োজন করা হয়। সৈয়দ মিজান ও রিপন খাঁনের পরিচালনায় বক্তব্য রাখেন মির্জা আছকির বেগ, জয়নাল আবেদিন , শহীদ খাঁন, মইন উদ্দিন ও মহসিন মিয়াসহ আরো অনেকে। বক্তারা বলেন, আগামীতে যে নতুন সরকার ক্ষমতা আসবে সে সরকার জনগনের জন্য কাজ করবে এবং অতীত থেকে শিক্ষা নিবে।

post
আন্তর্জাতিক

বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ আইএমএফ

বাংলাদেশের মানুষের প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর আইএমএফ’র পক্ষ থেকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তাদের ঋণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। আইএমএফ’র এক মুখপাত্র বলেছেন, আইএমএফ বাংলাদেশের ঘটনাবলির দিকে নজর রাখছে। তবে দেশটিতে সংঘটিত ‘জীবনহানি ও মানুষের আহত হওয়ার ঘটনায়’ তারা গভীর দুঃখ প্রকাশ করেছে। গত বছরের জানুয়ারিতে বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ।

post
এনআরবি চাকুরী

১৯৬ জনকে নিয়োগ দেবে বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ১৯টি অসামরিক পদে ১৯৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বয়স: ০১ অক্টোবর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভর্তির স্থান ও তারিখ: রেজিস্ট্রেশন করা প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। আবেদনের শেষ সময়: ১৭ আগস্ট ২০২৪ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: প্রতিষ্ঠানটির ওয়েবসাইট

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাড়ছে আর্থিক মন্দার আশঙ্কা

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার আশঙ্কা বাড়ছে। একাধিক বিশ্লেষণে এমন আশঙ্কা করা হয়েছে। এই আশঙ্কার মধ্যে ওয়াল স্ট্রিটের মূল সূচকে এবং বিশ্ব বাজারে ধস নেমেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থনীতি সম্পর্কিত কিছু উদ্বেগজনক পরিসংখ্যান সামনে এসেছে। দেশটিতে বেকারত্বের হার ৪ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের নতুন এই কর্মসংস্থান পরিসংখ্যান অর্থনৈতিক মন্দার আশঙ্কা জোরদার করছে। বেকারত্বের হারের এই বৃদ্ধি বাজারের প্রত্যাশার চেয়ে বেশি। বিশ্লেষকরা মনে করছেন, বেকারত্বের এমন বৃদ্ধি আসন্ন মন্দার লক্ষণ। মন্দার এই আশঙ্কার প্রভাব দেখা গেছে শেয়ারবাজারে।

post
আন্তর্জাতিক

বাংলাদেশে প্রাণহানির ঘটনায় জাতিসংঘের দুঃখ প্রকাশ

বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। এসময় বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতিও প্রকাশ করেছেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে নজরে রাখছেন।

post
এনআরবি বিশ্ব

কাতারের বাংলাদেশ কলেজের অভিভাবক কমিটি গঠন

কাতারের বাংলাদেশ এম এইচ এম স্কুল এন্ড কলেজের অভিভাবকেরা গঠন করেছেন নতুন সংগঠন ‘গার্ডিয়ানস’। ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিমকে সভাপতি, মির্জা আসাদুজ্জামান রাসেলকে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যরা হলেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন আহমেদ, সহ-সভাপতি কামরুজ্জামান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ফেরদৌস ও সাংস্কৃতিক সম্পাদক মারশিয়া জান্নাত। বাংলাদেশ স্কুল গভর্নিং বডির সাবেক সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন, বর্তমান গভর্নিং বডির দুই সদস্য সোহেল রানা ও ইন্জিনিয়ার জাহাঙ্গীর। এসময় বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা রফিকুল ইসলাম তালুকদার বাবু, সৈয়দ আনার মিয়া, আহমেদ মালেক, মাহবুবুর রহমান বাবু, জাকির হোসেন বাবু ও একেএম আমিনুল হক কাজল।

post
আন্তর্জাতিক

গাজায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি

ইসরাইয়েলের হামলার শিকার হয়ে গাজার কেন্দ্রীয় অঞ্চল ছেড়ে লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছে খান ইউনিসের শরণার্থী শিবিরে। এসব শরণার্থী শিবিরে সুপেয় পানি সরবরাহ করছেন মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মানবিক সংস্থা -মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ের কিছু বাংলাদেশি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি ইয়ুথ ডেভোলাপমেন্ট অরগানাইজেশন। যারা বর্তমানে ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য সহায়তা দিচ্ছে। সংগঠনটি জানায়,বাংলাদেশের বিভিন্ন সংস্থা ও ব্যক্তিগতভাবে পাঠানো আর্থিক অনুদান দিয়ে ‘মাই ডেভেলপমেন্ট অর্গানাইজেশন’ এর ব্যানারে অসহায় ফিলিস্তিনিদের কাছে বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা হচ্ছে।

post
বাংলাদেশ

চট্টগ্রামে আদালত চত্বরে বিক্ষোভকারীরা

হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে আজ বুধবার সারা দেশে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। পুলিশের বাধা ভেঙে আন্দোলনরত শিক্ষার্থীরা আদালত চত্বরেও প্রবেশ করেন। তাঁদের সঙ্গে যোগ দেন বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুর ১২টার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকারীরা আদালত চত্বরে অবস্থান করছিলেন। এ সময় এনেক্স ভবনের সামনে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা বিক্ষোভকারীদের বাধা দেন।  দেখা যায়, সকাল থেকেই আদালত ভবনের সব ফটকে বিপুলসংখ্যক পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। এ সময় আদালতে কোনো গাড়ি যেতে দেওয়া হয়নি। বিচারপ্রার্থীরাও হেঁটে গিয়েছেন। সকাল সাড়ে ১০টার দিকে আদালত ভবনের জহুর হকার্স মার্কেট–সংলগ্ন ফটকের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। এ সময় ফটকে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। শিক্ষার্থীরা আদালত ভবনের ফটকের পাশে জেলা পরিষদ চত্বরে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই এলাকায় রাস্তা বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১২টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংক–সংলগ্ন ফটক দিয়ে পুলিশের বাধা অতিক্রম করে আদালত চত্বরে যান। শিক্ষার্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা আদালত ভবনের সোনালী ব্যাংকের সামনে জড়ো হন। সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা ওপরে উঠতে তাঁদের বাধা দেন। তখন মৃদু ধাক্কাধাক্কি হয়। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

post
প্রযুক্তি

চালু হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ

ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আজ বুধবার বিকেল ২টার পর চালু হয়েছে। এর আগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক জানিয়েছিলেন, আজ বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়া হবে। জুনাইদ আহ্‌মেদ বলেছিলেন, ‘যেসব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহারে কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে বিধিনিষেধ আরোপ করেছিলাম, সার্বিক বিবেচনায় আজকে তা প্রত্যাহার করে নিচ্ছি। ফেসবুক, টিকটক ও ইউটিউব, বিকেলের মধ্যে সব চালু হবে।’ আজ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মালিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ৯টা থেকে বৈঠক হয়। পরে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, ইউটিউব ই-মেইলে ব্যাখ্যা দিয়েছে। ফেসবুকের প্রতিনিধি অনলাইনে সরকারের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন। টিকটকের প্রতিনিধি সশরীরে হাজির হন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হলে ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ সীমিত পরিসরে ফেরে। ১০ দিন পর ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়েছে। কিন্তু বন্ধ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম। সরকার বলছে, দেশের আইন মানতে সম্মত হলে ফেসবুক চালু হবে। অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ সাধারণত নিজস্ব নীতি অনুযায়ী চলে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে গত রোববার সাংবাদিকদের বলেছিলেন, সরকার আধেয় বা কনটেন্ট সরানোর যত অনুরোধ করে, সে তুলনায় ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা খুব কমই সাড়া দেয়। আজ প্রতিমন্ত্রী বলেন, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত ফেসবুক সরকারের অনুরোধের বিপরীতে ১৩ শতাংশ আধেয় সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে ২১ শতাংশ। টিকটক সরিয়েছে ৬৮ শতাংশ। ফেসবুকের তথ্য যাচাইকারী বা ফ্যাক্ট চেকাররা ভিন্ন মতাদর্শে উদ্বুদ্ধ বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.