post
এনআরবি বিশ্ব

শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ায় স্পেনে আনন্দ উৎসব

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার ঘটনায় স্পেনে কয়েকদিন ধরেই আনন্দ উৎসব ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটির রাজধানী মাদ্রিদ ও পর্যটন নগরী বার্সেলোনায় আনন্দ উৎসবের আয়োজন করা হয়। আনন্দ উৎসবে নানা শ্রেণী পেশার শত শত প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় কারো হাতে ছিল জাতীয় পতাকা, কারো মাথায় জাতীয় পতাকা বাঁধা, আবার কারো হাতে ছিলো স্বৈরাচার বিরোধী নানা প্ল্যাকার্ড।

post
অভিবাসন

ভূমধ্যসাগর থেকে অন্তত ১১৮ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গত কয়েকদিনে ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করা অন্তত ১১৮ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে ইউরোপের মানবিক সংস্থাগুলো। দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এমএসএফ পরিচালিত জাহাজ জিও ব্যারেন্টস ৭৩ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। এরপর তাদের ইটালির উত্তর-পূর্বের বন্দর রাভেনাতে নামানো হয়। রেসক-শিপ সংস্থা পরিচালিত পালতোলা নৌকা -নাদির ৪৫ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি জলযান উদ্ধার করে। অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সমুদ্রে টানা দুই দিন ‘উদ্দেশ্যহীনভাবে ভেসে যাচ্ছিল’ নৌকাটি। বছরের শুরু থেকে ৩৪ হাজার ৭৬২ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন। যাদের কাছে কোনো নথি নেই। আগস্টের শুরু থেকে এক হাজারের বেশি মানুষ এসেছেন ইতালিতে। জাতীয়তার ভিত্তিতে সবার আগে রয়েছেন বাংলাদেশিরা। এরপর রয়েছেন সিরীয়, তিউনিশীয়া এবং মিশরীয়রা।

post
প্রবাস রাজনীতি

ফ্রান্সে ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া

ফ্রান্সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করে বিএনপি ফ্রান্স শাখা। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের। এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সভাপতি সৈয়দ সাইফুর রহমান, সহ সভাপতি এম এ রহিম, যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

post
বিনোদন

লুটপাটকারীদের বিরুদ্ধে সোচ্চার হোন: মেহজাবীন

বৈষম্যবিরোধী আন্দোলনের সূচনা থেকে দেশের অনেক তারকাই একাত্মতা ঘোষণা করেন। তবে কিছুটা দেরিতে হলেও এ তালিকায় নাম লেখান ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিজয়ের উল্লাসে মেতে উঠেন নানা শ্রেণি–পেশার মানুষ। এ আনন্দ মিছিলে শামিল হয়েছিলেন মেহজাবীন চৌধুরীও। এ অভিনেত্রী বলেন, ‘ছাত্রদের এই আন্দোলন ছিল যৌক্তিক, সঠিক। এ কারণেই সঙ্গে ছিলাম। এত ত্যাগের বিনিময়ে ৫ আগস্ট বিজয় হয়েছে ছাত্র-জনতার। সেই বিজয়ের আনন্দ-উৎসবে আমিও মাঠে ছিলাম।’ তবে সরকারি স্থাপনা ভাঙচুর, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন মেহজাবীন চৌধুরী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ অভিনেত্রী লেখেন, ‘সাধারণ মানুষদের কাছে আহ্বান, বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘রাস্তায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী নেই। নিজের নিরাপত্তা নিয়েও এখন শঙ্কা লাগছে। আমরা এমন বাংলাদেশ চাইনি। ছাত্র-তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়ার দিকে এখনই ফিরতে হবে সবার, তা না হলে স্বপ্ন ব্যর্থ হবে।’

post
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ভট্টাচার্য মারা গেছেন

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সিপিএমের বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বৃহস্পতিবার দেশটির স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটের দিকে দক্ষিণ কলকাতার পাম অ্যাভিনিউয়ে নিজ বাসায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বৃহস্পতিবার সকালে বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর জানান তাঁর সন্তান সুচেতন ভট্টাচার্য। তিনি বলেন,সকালে নাস্তা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরই তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন। একপর্যায়ে বাসাতেই মৃত্যু হয় তাঁর। বুদ্ধদেব ভট্টাচার্য টানা পাঁচ দশক ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সিপিএমের পলিটব্যুরোর সদস্য ছিলেন। রাজ্যে টানা ৩৪ বছর বাম শাসনের সর্বশেষ কান্ডারি ধরা হয় তাঁকে।

post
আন্তর্জাতিক

লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে যুক্তরাজ্য-মিশরের নির্দেশনা

মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে,নিজেদের বিমান সংস্থাগুলোকে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইরান ও লেবাননের আকাশসীমা এড়িয়ে চলতে,নিজেদের বিমান সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে যুক্তরাজ্য ও মিশর। বৃহস্পতিবার তিন ঘণ্টার জন্য ইরানের আকাশসীমা এড়িয়ে চলতে তাদের সব এয়ারলাইন্সকে নির্দেশনা দেওয়ার কয়েক ঘণ্টা পর যুক্তরাজ্যও নিজেদের এয়ারলাইন্সগুলোকে লেবাননের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেয়। বিশ্বে আরও দেশের এয়ারলাইন্স ইরান এবং লেবাননের আকাশসীমা এড়াতে তাদের ফ্লাইটগুলোর সময়সূচি পরিবর্তনের চিন্তাভাবনা করছে। ইসরায়েল এবং লেবাননগামী ফ্লাইটও বাতিল করছে।

post
প্রবাস রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমন্বয়কের সাথে মক্কায় মতবিনিময়

মক্কা প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সমন্বয়ক কবির আহমেদ ভূঁইয়া। কবির আহমেদ ভূঁইয়া বাংলাদেশ থেকে ওমরাহ্ হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কায় পৌঁছালে তার সাথে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনিছ সরকার উজ্জলের নেতৃত্বে উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম তালুকদার, সোহেল রানা, আব্দুল্লাহ, ইকবাল, ইদ্রিস ও রাশেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ বোরহান, আব্বাস, তাহের ও মোহাম্মদ রাকিব।

post
এনআরবি বিশ্ব

হাসিনার পদত্যাগে আনন্দে ভাসছে লেবাননের বাংলাদেশিরা

শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আনন্দে ভাসছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা। একে অপরকে মিষ্টিমুখ করিয়ে ও বিভিন্ন শ্লোগানের মাধ্যমে বিজয় আনন্দ উদযাপন করছেন তারা। গণ অভ্যুত্থানে অংশ না নিতে পারলেও রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে নিজেদের বিজয়ের অংশীদারী দাবি করছেন প্রবাসীরা। দাওড়া ও মোকাল্লেসসহ দেশটির বিভিন্ন এলাকা ও মেসে চোখে পড়ে প্রবাসীদের এমন আনন্দ উল্লাস। বিজয় আনন্দের পাশাপাশি আন্দোলনে নিহতদের স্মরণে আয়োজন করা হয় দোয়া। তরুণ প্রজন্মের হাত ধরে নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন প্রবাসীরা।

post
অভিবাসন

গ্রিসে নৌকা থেকে ৭৭ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

গ্রিসের দক্ষিণ-পূর্ব উপকূলে সংকটাপন্ন একটি নৌকা থেকে ৭৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে,উদ্ধারের পর তাদের কাছের বন্দর নিয়ে যাওয়া হয়েছে। উপকূলরক্ষীরা জানিয়েছেন,মঙ্গলবার ভোরে পাইলোস শহরের দক্ষিণ-পশ্চিমে ১১২ নটিক্যাল মাইল দূরে একটি মাল্টিজ-পতাকাবাহী পণ্যবাহী জাহাজ নৌকাটিকে খুঁজে পায়। গ্রিসের অনুসন্ধান এবং উদ্ধার কর্তৃপক্ষের সমন্বিত এক অভিযানের পর নৌকায় থাকা সব অভিবাসনপ্রত্যাশীকে ওই এলাকায় ভাসমান একটি প্রমোদতরীতে তুলে দেয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে,তাদের গ্রিসের দক্ষিণের বন্দর কালামাতায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে কোন কোন দেশের নাগরিকেরা ছিলেন এবং তারা কোন উপকূল থেকে রওনা করেছিলেন, তা নিয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।

post
এনআরবি চাকুরী

নিয়োগ দেবে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ডিপিডিসি) ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিভাগের নাম: আইসিটি চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থানে আবেদনের নিয়ম: আগ্রহীরা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি: মোবাইল ব্যাংকিং নগদ অথবা রকেট এর মাধ্যমে ১৫০০ টাকা জমা দিতে হবে। আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২৪ সূত্র: ইত্তেফাক, ০৮ আগস্ট ২০২৪

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.