post
প্রযুক্তি

আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক অবরুদ্ধ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত কর্মকর্তাদের আইন ও বিধিবহির্ভূত চাকরি স্থায়ীকরণ বাতিলের দাবিতে অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামালসহ তিন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা প্রায় ৩০০ কর্মকর্তা-কর্মচারী অবৈধ প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। তাঁরা জানিয়েছেন, গত ১৪ আগস্ট কম্পিউটার কাউন্সিলের দুটি উন্নয়ন প্রকল্প শেষ হওয়ায় সেখান থেকে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার স্বাক্ষরে বেআইনিভাবে (প্রকল্প থেকে রাজস্বে স্থানান্তর হাইকোর্ট থেকে বন্ধ থাকা সত্ত্বেও) এবং দলীয় বিবেচনায় আইসিটি অধিদপ্তরেরে রাজস্ব খাতে স্থানান্তরিত ১৬৩ জন কর্মকর্তার চাকরি স্থায়ী করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বেসিক আইসিটি স্কিল ট্রান্সফার আপ টু উপজেলা লেভেল প্রকল্পের প্রকল্প হতে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ২০১৪ সালের ১ জুলাই এবং বাংলাগভনেট প্রকল্পের প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের তারিখ ১ জুলাই ২০১৫ উল্লেখ করা হয়েছে। কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ৮ জুলাই ২০১৫ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ওই দুই প্রকল্পের ২০০ জন কর্মকর্তার চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয় এবং শর্তাবলির ০৩ এর (২) নং অনুযায়ী তাঁরা ১৪ জুলাই ২০১৫ তারিখে যোগদান করেন। বিক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এস. আর. ও প্রজ্ঞাপনের শর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী এসব প্রকল্পসমূহের কর্মকর্তার আদেশ জারির তারিখ থেকে চাকরি নিয়মিতকরণ করা হয়। 

post
বাংলাদেশ

উপসচিব থেকে যুগ্মসচিব ২০১ কর্মকর্তা

সরকারি ২০১ কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল হতে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।এতে আরও বলা হয়েছে, যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা প্রজ্ঞাপনে উল্লিখিত ই-মেইলে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

post
বাংলাদেশ

আগের শিক্ষাক্রমে ফিরে যাব: শিক্ষা উপদেষ্টা

নতুন শিক্ষাক্রম অবাস্তবায়নযোগ্য বলে প্রতীয়মান হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর রোববার (১৮ আগস্ট) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ কথা বলেন উপদেষ্টা।তিনি বলেন, ‘নতুন শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। কিন্তু এমনভাবে যাব, যেন শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তি না হয়।’গত বছর প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে। চলতি বছর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণিতেও চালু হয়েছে এ শিক্ষাক্রম। ২০২৭ সালে এটা দ্বাদশ শ্রেণিতে চালু হওয়ার কথা ছিল। এ বছর যারা নবম শ্রেণিতে পড়ছে, তারাই নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রথমবারের মতো এসএসসি পরীক্ষা দেওয়ার কথা। নতুন শিক্ষাক্রমে শিখন ও মূল্যায়নে আমূল পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এ শিক্ষাক্রম নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্ক আছে। সরকার পরিবর্তনের পর এখন এই শিক্ষাক্রমের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে আলোচনা চলছে।

post
বাংলাদেশ

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সহকারী উপ-পরিদর্শকের কাছে ৭০ হাজার পিস ইয়াবা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের এক সহকারী উপ-পরিদর্শক ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকাসহ বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার মো. আমজাদ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।শনিবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করেন বিজিবি সদস্যরা। রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়। এসময় ওই ব্যাগে ৭০ হাজার পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রোববার সকালে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আমজাদ মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা জানান, আমরা ঘটনাটি অবগত হয়ে আমাদের উপর মহলে বিষয়টি জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে।

post
বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক রোবেদ আমিন

স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক ডা. রোবেদ আমিনকে।রোববার ( ১৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী সচিব এম কে হাসান জাহিদ সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।এর আগে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা অপর এক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

post
বাংলাদেশ

রাজধানীতে যুব ও মহিলালীগ কর্মী ইয়াসমিনের বাসায় হামলা করে ফ্লাট দখল

ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ৫ আগষ্ট দেশ ছেড়ে চলে যান আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা পদত্যাগের পর  আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রাণভয়ে আত্মগোপনে চলে যান, এই সুযোগে সারাদেশে অরাজকতার সৃষ্টি হয়। সারাদেশে ভাংচুর, লুটপাট চালায় কিছু দূর্বৃত্তরা।গত ৭ আগষ্ট রাজধানীর মোহাম্মদপুরের যুব ও মহিলালীগের সক্রিয় কর্মী  ইয়াসমিন আক্তারের ফ্লাট বাসায় হামলা চালিয়ে দখল করে নেয় দূর্বৃত্তরা, সাথে ভাংচুর ও লুটপাট করে ঐ ফ্লাটের ভারাটিয়াদের বের করে দিয়ে জোরপূর্বক ফ্লাট দখল করে তারা। এছাড়াও গ্রামের বাড়ির পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে।বুধবার আনুমানিক বিকাল ৩টায় এই ঘটনার শিকার হয়েছেন রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডের 'ব্লক বি' এর টিসিএল মাছুদ গার্ডেনের ৬ তলার ইয়াসমিন আক্তারের ফ্লাটে।জানা যায়, জোর জবরদস্তি করে ফ্লাট দখল করে নিয়েছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। এছাড়াও ইয়াসমিনের গ্রামের বাড়ি কুমিল্লার জেলার তিতাস উপজেলার পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করে দূর্বৃত্তরা। এলাকার পরিচিত মুখ হওয়ায় এবং রাজনীতিতে সক্রিয় থাকায় ইয়াসমিন আক্তার প্রাণের ভয়ে তার মেয়ের পরিবারের সাথে যুক্তরাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশে প্রবেশ করলে প্রাণনাশের আশঙ্কা আছে বলে জানান তিনি।এবিষয়ে মুঠোফোনে কথা হয় ঢাকায় থাকা ইয়াসমিন আক্তারের দ্বিতীয় মেয়ের সাথে, তিনি বলেন- আমার মা আওয়ামী লীগের রাজনীতি করায় ক্ষোভের বশবর্তী হয়ে আমাদের ঢাকায় ফ্লাট ও গ্রামের পৈতৃক সম্পত্তি  দখল করে।জানা যায়, আওয়ামী লীগের সক্রিয় কর্মী হওয়ায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইয়াসমিন দেশে ফিরতে পারবেন কি না এবিষয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন তিনি।

post
টেক মেন্টর

শিক্ষার্থীদের জন্য পিপলএনটেকে ২ কোটি টাকার স্কলারশিপ ঘোষণা

বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষতার মাধ্যমে বেকারত্ব মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি তাদের ১০ বছর পূর্তি উপলক্ষে ২ কোটি টাকার বিশাল স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিপলএনটেক, যারা গত এক দশক ধরে হাজার হাজার শিক্ষার্থীকে বিভিন্ন আইটি কোর্সের মাধ্যমে দক্ষতা উন্নয়নের সুযোগ করে দিয়েছে।এই স্কলারশিপের অধীনে পিপলএনটেকের নির্ধারিত কিছু বিশেষায়িত কোর্সে ভর্তি হওয়ার সুযোগ থাকছে। কোর্সগুলো হলো গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ইথিক্যাল হ্যাকিং, এবং কম্পিউটার ফান্ডামেন্টাল।প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, এই কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা বর্তমান চাকরি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারে এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে। এই স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধাসমূহ। প্রথমত, জবপ্লেসমেন্ট সুবিধা, যার মাধ্যমে শিক্ষার্থীরা কোর্স শেষ করার পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত, বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, যা তাদের আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা গ্রহণের জন্য প্রস্তুত করবে। এছাড়াও, যারা ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী, তাদের জন্য পিপলএনটেক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যা তাদের ঘরে বসেই বৈশ্বিক বাজারে কাজ করার দক্ষতা দেবে।এই স্কলারশিপে আবেদন করার শেষ তারিখ ৩১ আগস্ট, ২০২৪। আগ্রহী শিক্ষার্থীরা পিপলএনটেকের অফিসে সরাসরি এসে বা অনলাইনে আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য অফিসে যোগাযোগ করতে পারেন।কোর্সে সরাসরি ভর্তির লিংক: https://peoplentech.com.bd/courses#category-12কোর্সের রেজিস্ট্রেশন লিংক: forms.gle/3BUEErR8kiFAZ8zh8অফিস ঠিকানা: পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি , ১৫১/৭, গুডলাক সেন্টার (৭ম ও ৮ম তলা), পান্থপথ সিগন্যাল, গ্রীন রোড, ঢাকা।ওয়েবসাইট: www.peoplentech.com.bdফোন নম্বর: 01799446655/ 01929554499

post
খেলা

আগেভাগেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল

পাকিস্তান প্রস্তাব দিয়ে রেখেছিল আগেই। চলমান অস্থিরতার সময়ে আগেভাগে রাওয়ালপিন্ডিতে গিয়েই নিজেদের প্রস্তুতি নিতে পারবে টাইগার ক্রিকেটাররা– সেটা জানিয়ে দিয়েছিল পিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাতে সাড়া দিয়েছে। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য নির্ধারিত সময়ের আগেই পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্ত। পদত্যাগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৭ সদস্যের এই সরকারের অধীনে স্বাভাবিক অবস্থায় ফিরতে চলেছে দেশ। যার ছাপ পড়েছে দেশের ক্রীড়াঙ্গনেও। মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে গেল বুধবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার নিশ্চিত হলো চূড়ান্ত সফরের তারিখ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আমন্ত্রণ আমলে নিয়ে নির্ধারিত সূচির ৫ দিন আগেই পাকিস্তানে যাবে টাইগাররা। ১৭ আগস্টের পরিবর্তে ১২ই আগস্ট দুই টেস্ট খেলতে দেশ ছাড়বে টাইগাররা।

post
আন্তর্জাতিক

‘নওয়াজের সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে’

পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতৃত্বাধীন সরকার আর মাত্র দুই মাস ক্ষমতায় টিকতে পারবে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী এজলাসে সাংবাদিকদের কাছে এমন পূর্বাভাস দিয়েছেন তিনি। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান সাংবাদিকদের জানান, ‘সরকার একটি বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। শাসকেরা বোকার মতো কাজ করছেন। তাঁরা কিছু মেনে নিতে চান না। অতএব তাদের পতন সমাগত।

post
আন্তর্জাতিক

ভারতে হিজাব নিষিদ্ধ করার বিষয়ে স্থগিতাদেশ

ভারতে হিজাব,বোরকা,টুপি ও নিকাব নিষিদ্ধ করার বিষয়ে স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। শুক্রবার সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়ে বলেন, মেয়ে পড়ুয়ারা কি পরবেন না পরবেন,সেটা তাঁদের স্বাধীনতা। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়ে বলেন,কলেজ কর্তৃপক্ষ বাধ্য করতে পারে না মেয়েরা কি পরবেন বা কি পরবেন না। মুম্বাইয়ের চেম্বুর ট্রম্বে এডুকেশন সোসাইটি সেখানকার মেয়ে পড়ুয়াদের বোরকা নিকাব না পরার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের বিরুদ্ধে মামলা করা হলে বোম্বে হাইকোর্ট ওই নির্দেশ বহাল রাখেন। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ জানানো হয় সুপ্রিম কোর্টে। আবেদনকারীরা বলেন, এই নিষেধাজ্ঞার কারণে মুসলমান পড়ুয়ারা ক্লাস করতে পারছেন না। সর্বোচ্চ আদালত সেই নির্দেশ স্থগিত রেখে জানান, কলেজ কর্তৃপক্ষকে ১৮ নভেম্বরের মধ্যে তাঁদের মতামত জানাতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.