post
আন্তর্জাতিক

প্রথমবারের মতো প্রচারণা চালিয়েছে কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী কমলা হ্যারিস এবং তার রানিং মেট, টিম ওয়ালজকে নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ফিলাডেলফিয়ায় প্রচারণা চালিয়েছেন। এর মধ্য দিয়ে মিনেসোটার গভর্নর ওয়ালজকে জাতীয় মঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার লক্ষ্যে প্রচারণা সফর শুরু করেছেন হ্যারিস। ফিলাডেলফিয়ার টেম্পল ইউনিভার্সিটিতে তাদের সমাবেশে ১০ হারেরও বেশি মানুষ জড়ো হয়। তিনি সেনাবাহিনীর ন্যাশনাল গার্ডে ২৪ বছর দায়িত্ব পালন করেন এবং একটি স্কুলে তিনি শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন। এমনকি ক্যারিয়ারের শুরুতে তিনি ফুটবল কোচও ছিলেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে ড্রোনের সমর্থন নিয়ে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এটি অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাসের মধ্যে হওয়া অন্যতম সবচেয়ে প্রাণঘাতী হামলা। ড্রোন দিয়ে জেনিন শহরের শরণার্থী শিবিরে হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলি সেনা ও পুলিশ বড় ধরনের আক্রমণ চালায়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার জেনিনে আকাশ থেকে ড্রোন দিয়ে চালানো হামলায় পাঁচজন নিহত হন। পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় কাফর কুদে ইসরায়েলি বাহিনী দুইজনকে গুলি করে হত্যা করে। আর বেথেলহেমে আরেকজন তরুণ নিহত হন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন,সোমবার রাতে পশ্চিম তীরের তুবাস প্রশাসনিক এলাকায় তিন ব্যক্তি ও ১৪ বছরের এক কিশোর নিহত হন।

post
আন্তর্জাতিক

সাশ্রয়ী বাসস্থানের ঘাটতিতে সংকটে পর্তুগালের অভিবাসীরা

বাসা বাড়ির উচ্চ ভাড়া এবং সাশ্রয়ী বাসস্থানের ঘাটতির কারণে সংকটে পড়েছেন পর্তুগালের অভিবাসীরা। এক তথ্যে জানা যায়, রাজধানী লিসবনে বাসা ভাড়া ২০১৫ সালের পর ৯৫ ভাগ বেড়েছে। আর বাড়ির দাম বেড়েছে ১৮৬ ভাগ। বাসা-বাড়ির ভাড়া ও দাম বৃদ্ধিকে আবাসন খাতের এই সংকটের কারণ হিসেবে বলা হচ্ছে। সেই সাথে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো পর্তুগালের অভিবাসন নীতি। উদার অভিবাসন নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের সম্পদশালী ব্যক্তিরা পর্তুগালে বিনিয়োগ করে বৈধভাবে বসবাসের অনুমতি পেয়ে থাকেন। একারণে দেশটির আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে। এছাড়া হাজার হাজার পর্যটকের আগমনের কারণে বাসাবাড়ির ভাড়াও হয়ে উঠেছে আকাশচুম্বী। পর্তুগালে বর্তমানে অবস্থানরত বিদেশির সংখ্যা এক মিলিয়নের বেশি। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৫ লাখের কাছাকাছি। অর্থাৎ পাঁচ বছরে দেশটিতে বিদেশিদের সংখ্যা বেড়েছে দ্বিগুণ।

post
এনআরবি বিশ্ব

হাসিনার পতন: দ্বিগুণ রেমিট্যান্স পাঠাবে মালয়েশিয়া প্রবাসীরা

শেখ হাসিনা সরকার পতনের ঘটনায় দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভে বিজয় উল্লাস করেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা। দেশটির মারদেকা স্কয়ারে বাংলাদেশের পতাকা নিয়ে এ বিজয় উল্লাস করেন তারা। এসময় দেশে দ্বিগুণ পরিমাণ রেমিট্যান্স পাঠানোর প্রত্যয় ব্যক্ত করে প্রবাসীরা বলেন, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ করার একমাত্র উপায় বৈধপথে বিদেশ থেকে রেমিট্যান্স হিসেবে টাকা পাঠানো।

post
প্রবাস রাজনীতি

শেখ হাসিনার পতনে জার্মানিতে প্রবাসীদের আনন্দ সমাবেশ

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনে জার্মানিতে আনন্দ সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার ফ্রাঙ্কফুর্টের প্রাণকেন্দ্র অল্টে অপারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশটির বিভিন্ন শহরে বসবাস করা কয়েকশ প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। জার্মানি প্রবাসী শিল্পী তাহমিন ফেরদৌসির জাতীয় সংগীতের মাধ্যমে বিজয় সমাবেশ শুরু হয়। পরে আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু বকর সিদ্দিক। এসময় ছাত্র প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী এবং কমিউনিটি নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা ছাত্র-জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ছাত্রদের গণআন্দোলন স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে পুনরুদ্ধার করেছে, তাই বাংলাদেশ চিরদিন তাদের কাছে কৃতজ্ঞ থাকবে। এছাড়াও তারা সব গুম খুনের জন্য পালাতক শেখ হাসিনার আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন।

post
অভিবাসন

ফ্রান্সের উপকূলে শিশুসহ অন্তত ৭০ অভিবাসী আটক

ফ্রান্সের উত্তরের সোমে ডিপার্টমেন্টে অবস্থিত পিকার্দি উপকূলে শিশুসহ ৭০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে আটক করেছে ফরাসি কর্তৃপক্ষ। ফরাসি গণমাধ্যম ফ্রঁন্স ব্লু জানিয়েছে, সোমবার এই অভিবাসনপ্রত্যাশীরা পিকার্দি উপকূলের কাছে বিভিন্ন জঙ্গল, মাঠ এবং বাসাবাড়ির ভেতরে লুকিয়ে ছিলেন। সেখান থেকে ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আটক এই অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় চড়ে অনিয়মিত উপায়ে যুক্তরাজ্যের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আটক হওয়া অভিবাসীদের রেড ক্রসের তত্ত্বাবধানে রাখা হয়েছে। তবে, তাদের মধ্যে কোন বাংলাদেশি অভিবাসী আছে কিনা তা এখনো জানা যায়নি।

post
সংবাদ

ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে‌ছেন জিএম কাদের

দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নাম চূড়ান্ত হওয়ায় স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছে জাতীয় পার্টি (জাপা)। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে অধ্যাপক ড. ইউনূসকে স্বাগত জা‌নি‌য়ে তা‌কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে ড. ইউনূসের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করায় বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের নেতাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় ড. মুহাম্মদ ইউনূসের বিকল্প হয় না। ড. ইউনূসের নেতৃত্বকে সহায়তা দিতে জাতীয় পার্টি প্রস্তুত। গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা ফেরাতে ড. ইউনূস সফল হবেন। তার নেতৃত্বেই ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু হবে। বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আরো বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুনোখুনি, চুরি, ডাকাতি ও হাইজ্যাকের খবর আসছে। দেশের মানুষ আতঙ্কিত হয়ে আছে। স্বৈরাচারের কবল থেকে মুক্তি পাওয়া জাতির মাঝে আতঙ্ক থাকবে কেন? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

post
বাংলাদেশ

দেশবাসীর উদ্দেশে ড. ইউনূসের বার্তা

দেশবাসীর উদ্দেশে নোবেলবিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন। ড. ইউনূস বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। তিনি বলেন, আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি। ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। এই নোবেল নোবেলবিজয়ী অর্থনীতিবিদ বলেন, অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।

post
খেলা

‘ক্রিকেট ধ্বংসকারীদের কোনো দায়িত্বে দেখতে চাই না’

দেশের ক্রিকেটকে যারা ধ্বংস করছে তাদের আর কোনো দায়িত্বে দেখতে চাই না। গতকাল ফেসবুকে করা এক পোষ্টে এমনটি বলেছেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা পেস বোলার রুবেল হোসেন। গত ৫ আগস্ট সোমবার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তোপের মুখে পড়ে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাসীন আওয়ামী লীগের এই সভাপতির দেশত্যাগের পর থেকেই শুরু হয়েছে ক্রিকেটের পালাবদলের গুঞ্জন। গতকাল মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে রুবেল হোসেন লিখেছেন, গত কয়েক বছরে দেশের ক্রিকেটকে ধ্বংস করার নেপথ্যে থাকা ব্যক্তিরা দেখলাম বলতেছে দেশে সুশাসন চায়। শুধুমাত্র অপছন্দের তালিকায় থাকার কারণে অসংখ্য ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেয়া ব্যক্তিরা এখন ক্ষমতার পালা বদল দেখে রং বদলানোর চেষ্টায় আছে। জাতীয় দলে সাবেক হয়ে যাওয়া এই তারকা পেসার আরও লিখেন, একইভাবে চান্ডিকা হাতুরুসিংহে সহ তার অবৈধ কাজে সহায়তা করে দেশের ক্রিকেটকে ধ্বংস করা ব্যক্তিদের অন্তত আর কোনো দায়িত্বে দেখতে চাই না।

post
এনআরবি চাকুরী

বাংলাদেশ পুলিশে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

বাংলাদেশ পুলিশের কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল কার্যালয়ে ০২টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ বিভাগের নাম: কমান্ড্যান্ট (ডিআইজি) এর কার্যালয়, পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: ঢাকা বয়স: ১৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট অথবা পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল এর মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। নির্দিষ্ট ফরমে আবেদন ব্যতীত সাদা কাগজে লিখিত আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। খামের ওপরে মোটা অক্ষরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনের ঠিকানা: কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল। আবেদন ফি: কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল এর অনুকূলে অর্থনৈতিক কোড নং-১৪২২৩২৬-তে ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে। সোনালী ব্যাংক ট্রেজারি চালানের মূল কপি আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৪ সূত্র: প্রথম আলো

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.