post
খেলা

সাকিব-হৃদয়ে ৩৩৮ পর্যন্ত থেমে গেল বাংলাদেশ

ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের সর্বোচ্চ ছিল ৮ উইকেটে ৩৩৩ রান। ২০১৯ বিশ্বকাপে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ রান তাড়া করতে নেমে সেটি করেছিল বাংলাদেশ। একটি ছক্কা মারার পর ফিরেছেন তাসকিন, ১০ বলে ১৭ রান করার পর ডাবলস নিতে গিয়ে রানআউট ইয়াসির আলীও। তবে বাংলাদেশ গড়েছে নিজেদের রেকর্ড ৩৩৮ রানের স্কোর। সিলেটে টসে জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে বাংলাদেশের এ সংগ্রহ।সাকিবের পর হৃদয়—দুজনই ৯০ রান পেরোলেও সেঞ্চুরির দেখা পেলেন না। একাধিক ব্যাটসম্যান ৯০ পেরিয়েও সেঞ্চুরির দেখা পাননি, এক ম্যাচে বাংলাদেশের এমন ঘটনা এই প্রথম।যাওয়ার পথে হৃদয়ের সঙ্গে গ্লাভসে টোকা দিলেন, মাথায় হাত রেখে যেন শুভকামনাও জানিয়ে গেলেন মুশফিকুর রহিম। ৪৯ বলে হৃদয়ের সঙ্গে মুশফিকের জুটি ভাঙল তাঁর আউটেই। আগের বলেই গ্রাহাম হিউমকে ইনসাইড-আউটে দারুণ এক চার মেরেছিলেন, এবার স্লো বাউন্সারে টাইমিং ঠিকঠাক করতে না পেরে ফাইন লেগে ক্যাচ দিলেন। তবে এর আগে মুশফিক খেলেছেন ২৬ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস, তিনটি করে চার ও ছক্কায়। হৃদয়ের সঙ্গে তাঁর জুটিতে ৪৯ বলে উঠেছে ৮০ রান… এবং আউট হৃদয়ও! ভেতরের দিকে ঢোকা ক্রস সিমের বলটা লেগ সাইডে খেলতে গিয়ে বেসামাল হয়েছিলেন একটু, লাইন মিস করে হয়েছেন বোল্ড। প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেকে সেঞ্চুরি থেকে ৮ রান দূরেই থামলেন হৃদয়, নড়বড়ে নব্বইয়ে আজ কাটা পড়া দ্বিতীয় ব্যাটসম্যান তিনি! সেঞ্চুরি না পেলেও হৃদয়ের ইনিংসটি দুর্দান্তই, ৮৫ বলের ইনিংসে ৮টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।

post
বিনোদন

মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকারকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুরে গাজীপুর আদালতে নিয়ে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তাঁর স্বামী রকিব সরকার পলাতক রয়েছেন।ফেসবুক লাইভে গিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তাঁর স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। পুলিশ বাদী হয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মামলাটি করে। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেছেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তারের পর বেলা দেড়টার দিকে পুলিশ তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (সিএমএম) আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাঁর রিমান্ড মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে বিবাহবন্ধনে আবদ্ধ হন কামরুজ্জামান সরকার ও মাহিয়া মাহি। বিয়ের পর গতকাল ভোরে রাজশাহীতে গেছেন নবদম্পতি। পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তাঁর স্বামী রকিব সরকার অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা, বানোয়াট, আক্রমণাত্মক, কুরুচিপূর্ণ ও মানহানিকার তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর অপরাধ করেছেন। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের নামে মামলা করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া।

post
বাংলাদেশ

আরাভের পরিবর্তে জেলে যাওয়া সেই যুবক যা বললেন

পুলিশ কর্মকর্তা হত্যার আসামি আরাভ খান। পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় তিনি পলাতক রয়েছেন। এ ছাড়া তার বিরুদ্ধে রয়েছে আরও হত্যা, ধর্ষণ, অস্ত্রসহ অন্তত ৯ মামলা। তিনি আরাভ ছাড়াও রবিউল ইসলাম, আপন, সোহাগ, হৃদয় ও হৃদি নামে পরিচিত। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান দুবাইয়ে স্বর্ণের দোকান উদ্বোধনের ঘোষণার পর আলোচনায় আসেন আরাভ। তার বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। তথ্যমতে, ২০১৮ সালে পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় আরাভ খানসহ আটজনের সংশ্লিষ্টতা পায় ডিবি। এদের মধ্যে আরাভ পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে পাঁচ দফা গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অবশেষে ২০২০ সালের ২০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন আরাভ। কিন্তু পরে জানা যায়, আরাভ খানের পরিবর্তে জেলে যান চাঁদপুরের কচুয়া উপজেলার আইনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে আবু ইউসুফ লিমন। ইউসুফের আইনজীবী ও ডিবি পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, জেলে যাওয়ার কিছু দিন পর ইউসুফ আদালতকে জানান, তিনি হৃদয় ও আরাভ খান নন। তিনি টাকার বিনিময়ে এবং পরিবারের ভরণপোষণ চালানোর চুক্তিতে হৃদয় সেজে আদালতে আত্মসমর্পণ করেছিলেন। পরে বিষয়টি তদন্ত করতে ডিবিকে নির্দেশ দেন আদালত। সেই প্রতিবেদনে বেরিয়ে আসে এই ইউসুফ আসলে হৃদয় নন। এ বিষয়ে ভুক্তভোগী ইউসুফ গণমাধ্যমকে বলেন, ফেসবুক সূত্রে আরাভের সঙ্গে পরিচয়। পরে কোনো একসময় ক্রিকেটের প্রতি আগ্রহের কথা জানান। তখন আরাভ জানান, দেশে আসলে সব ব্যবস্থা করে দেবে। সাকিব আল হাসানের সঙ্গেও খেলার সুযোগ করে দেবে। কিন্তু মামলার কারণে সে দেশে আসতে পারছে না। তিনি বলেন, তখন আরাভ আমাকে অনুরোধ করে তার হয়ে আদালতে গিয়ে জেলে যেতে। সে আমাকে দেড় মাসের মধ্যে জামিনে মুক্ত করবে। আমার ক্রিকেট খেলার ব্যবস্থা করে দেবে। একসময় আমি তার প্রস্তাবে রাজি হয়ে যাই। পরে পরিবারকে না জানিয়ে হৃদয় পরিচয়ে আদালতে আত্মসমর্পণ করি। ইউসুফ আরও বলেন, জেলে যাওয়ার পর একাধিকবার আমার জামিনের চেষ্টা ব্যর্থ হয়। কারাগারে এই মামলার অন্য আসামিদের সঙ্গে কথা হয়। পরে আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করি। ইউসুফের বাবা নুরুজ্জামান বলেন, ইউসুফ তিন মাস জেলে থাকার পর বিষয়টি জানতে পেরেছি। এর পর তার জামিন পেতে আরও ছয় মাস লেগেছে। মোট ৯ মাস সে জেল খেটেছে। উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জুলাই রাজধানীর বনানীর একটি বাসায় খুন হন বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান। পর দিন তার লাশ বস্তায় ভরে গাজীপুরের উলুখোলার একটি জঙ্গলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

post
বিনোদন

সুখবর দিলেন অভিনেত্রী সানা খান

বছর দুই আগেই অভিনয়কে বিদায় জানিয়েছিলেন বলিউড অভিনেত্রী সানা খান। মুফতি আনাস সাঈদকে বিয়ে করেই বিনোদন অঙ্গনকে বিদায় জানান এই অভিনেত্রী। এবার ভক্তদের নতুন সুখবর দিলেন তিনি। মা হতে চলেছেন তিনি। আগামী জুন মাসের শেষের দিকে পৃথিবীতে আসতে পারে আনাস–সারা দম্পতির প্রথম সন্তান। খবর এনডিটিভি অনেক দিন ধরেই কানাঘুষা চলছিল সাবেক এ অভিনেত্রীর মা হওয়া নিয়ে। এত দিন এ সংবাদ এড়িয়ে গেলেও এবার সন্তান হওয়ার সংবাদ প্রকাশ করেন তিনি।ইসলামি চ্যানেল ইকরা টিভির এক সাক্ষাৎকারে তিনি মা হওয়ার এ সুখবর দেন। তিনি বলেন, ‘আমি অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। এটি আমার জন্য নতুন এক যাত্রা। অনেক ভালো লাগছে। আমি আমার সন্তানকে কোলে নেওয়ার জন্য অপেক্ষায় আছি।’গতমাসেই স্বামীর সঙ্গে ওমরাহ করে আসেন সানা। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরব থেকে ওমরার ছবি শেয়ার করে তখন তিনি জানিয়েছিলেন বিশেষ কারনে তাঁরা ওমরাহ পালন করলেন। কারণটা খুব দ্রুতই জানাবেন। সেই বিশেষ কারণটা আর লুকিয়ে রাখলেন না। মা হতে যাওয়ার সুখবরটা জানিয়েই দিলেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সানা খান। এরপর অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন। এই বিগ বস তারকা হিন্দি, তামিলসহ প্রায় পাঁচ ভাষার সিনেমায় কাজ করেন তিনি। ২০২০ সালে করোনা মহামারির সময় হঠাৎ ঘোষণা দেন অভিনয় ছাড়ার। এরপর নভেম্বরে বিয়ে করেন গুজরাটের ব্যবসায়ী আনাস সাঈদকে। বিয়ের দুই বছর পর সংসার আলো করে আসতে চলেছেন তাঁদের প্রথম সন্তান।

post
বিনোদন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিয়া মাহি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুল ইসলাম আজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। গতকাল তিনি বলেছিলেন, 'ফেসবুকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে "ঘুষ" নেওয়ার অভিযোগ তোলেন মাহি। পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন তিনি। তারা পুলিশকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। অথচ মাহি বা তার স্বামী জমিজমা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আমার কাছে আসেননি। আজ যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না। পুলিশের ভাবমূর্তি ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।'

post
এনআরবি সাফল্য

এইচএসসির আগেই বিশ্বসেরা এমআইটিতে পড়ার সুযোগ পেলেন চাঁদপুরের নাফিস

বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুর সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বিজ্ঞান বিভাগের ছাত্র নাফিস উল হক ওরফে সিফাত। এইচএসসি পাসের আগেই বিশ্বসেরা প্রতিষ্ঠানে স্নাতকের সুযোগ পেয়ে অবাক নাফিস নিজেও।বাংলাদেশী পড়ুয়াদের মধ্যে নাফিস সবচেয়ে কম বয়সে এমআইটির আন্ডারগ্রাজুয়েটে (স্নাতক) পড়ার সুযোগ পেয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।জানা যায়, চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে নাফিসের বাড়ি। তার মা ও বাবা দুইজনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছেন। চাঁদপুর সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখার মেধাবী শিক্ষার্থী মো. নাফিস উল হক সিফাত যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত বিশ্ব খ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।তথ্য মতে, এমআইটি বিশ্বের শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে প্রকৌশল ও মৌলিক বিজ্ঞানের বিষয়গুলো সব সময় আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে প্রথমে থাকে। এই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন বিশ্বের নামকরা সব পণ্ডিত ও গবেষকরা। ১৮৬১ সালে প্রতিষ্ঠিত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞান এবং প্রযুক্তি সংক্রান্ত গবেষণায় এর পরিচিতি বিশ্বব্যাপী। নোবেল বিজয়ীদের মধ্যে ৭৬ জন এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন।এই প্রতিষ্ঠানে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন নাফিস। বিষয়টি জানার পর বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ২টায় নাফিস কলেজ ক্যাম্পাসে পৌঁছলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ নাফিসকে বুকে টেনে নেন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, ‘ নাফিস তুমি আমাদের শিক্ষা পরিবারের গৌরব, আমাদের চাঁদপুরবাসীর অহংকার। তোমার জন্য আমরা ধন্য। বিশ্বের নামীদামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তুমি চাঁদপুর তথা বাংলাদেশের নাম বিশ্বদরবারে তুলে ধরেছ। তোমাকে সাধুবাদ জানাই, তোমার বাবা-মাকে জানাই সালাম ও শুভেচ্ছা। চাঁদপুর সরকারি কলেজ আরও সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তোমাদের মতো স্মার্ট শিক্ষার্থী, গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ।’এমআইটিতে নাফিসের ইচ্ছা কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার। নাফিস এর আগে ২০২২ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (আইওআই) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেন। উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাশের আগেই কীভাবে এই অসাধ্য সাধন সম্ভব হলো?— এমন প্রশ্নের জবাবে হেসে নাফিস বলেন, ‘কোন কিছুই আসলে অসম্ভব নয়। চেষ্টা থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে। ওরা আসলে দেখতে চায় পড়ালেখায় একজন ছাত্র কতটা ভালো, মানুষ হিসেবে কেমন, কোন বিষয়ে আগ্রহ আছে এবং সে কীভাবে সমস্যার সমাধান করছে। আমি আসলে অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স এ ব্রোঞ্জ পদক লাভ করায়, তারা আমাকে সম্মান শ্রেণিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করে। আমি সবার দোয়া চাই। বাংলাদেশের মানুষের জন্য কিছু করতে চাই। নবীন শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে, ভালোভাবে পড়াশোনা করতে হবে এবং এর পাশাপাশি এক্সটা কারিকুলাম একিটিভিটিসগুলোতে নিজেদেরকে যুক্ত রাখতে হবে।’

post
বিনোদন

এবার শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ঢালিউড নায়ক শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের অভিযোগ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ চারটি সংগঠনে লিখিত অভিযোগ করেছেন তিনি। লিখিত অভিযোগটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এ বিষয়ে নিপুণ বলেন, শাকিব খানের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেয়েছি আমরা। বিষয়টি খুবই সেনসেটিভ। এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তিনি বলেন, প্রযোজক রহমত উল্লাহ চারটি সংগঠনে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ তো যে কেউ করতে পারেন। আগে আমরা দেখব বিষয়টি কী। অভিযোগকারী এবং শাকিব খান —দু’জনের সঙ্গেই কথা বলব আমরা। অভিযোগের ব্যাপারে তদন্ত করে স্পষ্ট হয়ে তবেই আমরা সিদ্ধান্ত নেব, কী করা যায়। এ নায়িকা বলেন, আমাদের শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এবং শাকিব দুজনই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে এলে অভিযোগ নিয়ে বসব আমরা। প্রসঙ্গত, ২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চিত্রায়নের সময় শাকিব খানের বিভিন্ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে প্রযোজক রহমত উল্লাহ অভিযোগ করেছেন। অভিযোগপত্রে দাবি করা হয়, শুটের সময় শাকিবকে নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হতো, আর তা না হলে তার হোটেল কক্ষে অস্ট্রেলিয়ান যৌনকর্মীদের নিয়ে আসতে হতো। এ ব্যাপারটি ছিল প্রতিদিনের রুটিন। কখনো কখনো একাধিকবার। এসব যৌনকর্মীর মোটা অঙ্কের পারিশ্রমিক আমাদেরই দিতে হতো। সহপ্রযোজককে ধর্ষণের অভিযোগ এনে অস্ট্রেলিয়ায় একটি মামলাও করা হয়, যার মামলা নম্বর: NSW Police reference no: E ৬২৪৯৪৯৫৯। সেই ঘটনার সূত্র ধরে অভিযোগে রহমত উল্লাহ আরও বলেন, একবার তিনি আমাদের একজন নারী সহপ্রযোজককে কৌশলে ধর্ষণ করেন। ভুক্তভোগী ওই নারীকে তিনি অত্যন্ত পৈশাচিকভাবে নির্যাতন করেন। গুরুতর জখমসহ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল। নির্যাতিতা তখন এ ব্যাপারে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। নির্যাতিতা নিজেও একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী। আমি সেই ফৌজদারি অভিযোগের সাক্ষী ছিলাম। এ ঘটনার পর তিনি এবং তার পরিবার সামাজিকভাবে যেই গ্লানি ও কুৎসার শিকার হন, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ধর্ষণের বিচার চাইতে গিয়ে একটা পর্যায়ে তার নিজের ও তার পরিবারে টিকে থাকাটাই অসম্ভব হয়ে পড়ে। ওই দিন আমরা যখন সহকর্মীকে নিয়ে হাসপাতালে ব্যস্ত, শাকিব খান সেই দিন কাউকে কিছু না জানিয়ে অস্ট্রেলিয়া থেকে চুপিসারে চলে যান। এর পর থেকে শাকিবের সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। পরে ২০১৮ সালে তিনি আবার অস্ট্রেলিয়ায় এলে ধর্ষণের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হন। সামাজিক চাপে এবং আরও নিগ্রহের ভয়ে নির্যাতিতা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হওয়ায় শাকিব সেই যাত্রায় ছাড়া পেয়ে যান।

post
নারী ও শিশু

নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও আইটিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশের নারী-উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং নারী-উদ্যোক্তা সংগঠনকে শক্তিশালী করতে এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করবে ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার-আইটিসি।সোমবার ( ১৫ মার্চ ) এক অনুষ্ঠানে বাংলাদেশকে ‘হাব’ হিসেবে ঘোষণা করে এসএমই ফাউন্ডেশনের সহায়তায় নারী-উদ্যোক্তাদের উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংস্থাটি। অনুষ্ঠানে জানানো হয়, আইটিসি বর্তমানে এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান ও ল্যাটিন আমেরিকার নারীদের উন্নয়নে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশকে এই কার্যক্রমের ‘হাব’ হিসেবে যুক্ত করার অংশ হিসেবে সম্প্রতি মরিশাসে ‘Creating Digital Assets for your Business’ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। বাংলাদেশ, ঘানা, কেনিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া ও মরিশাসে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১২শ’ নারী-উদ্যোক্তা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানকে ৮৪টি সরাসরি ও ভার্চুয়াল মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেয়া হবে। ৪৬শ’ নারী-উদ্যোক্তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে ৬৬৪৯জন নতুন কর্মীর কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে, যাদের ৭৩% নারী এবং ৯১টি নারী-উদ্যোক্তা সংগঠনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে। এছাড়া জাতীয় পর্যায়ে নারীবান্ধব ব্যবসায়িক নীতি প্রণয়ন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রেতা ও বিনিয়োগকারীদের সাথে নারী-উদ্যোক্তাদের যোগাযোগ বৃদ্ধিতে সহায়তা করবে এসএমই ফাউন্ডেশন ও আইটিসি। আইটিসি মনে করে, ২০২৬ সালের পর স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হওয়ার চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্যনির্ভর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বাংলাদেশের নারী-উদ্যোক্তারা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। বিশেষ অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান, যুক্তরাজ্যের Foreign, Commonwealth and Development Office-এর উপ-উন্নয়ন পরিচালক Duncan Overfield এবং চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও এসএমই ফাউন্ডেশনের পরিচালক মনোয়ারা হাকিম আলী। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং আইটিসি’র পক্ষে Director, Division of Sustainable and Inclusive Trade Ms. Fiona Shera সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

post
এনআরবি সাফল্য

ইতালির ভেনিসে প্রথম বাংলাদেশি চিকিৎসক রাসেল

ইতালির ভেনিসে বাংলাদেশি কমিউনিটির সূচনা হয় প্রায় ২৫ বছর আগে। তখন হাতেগোনা কজন বাংলাদেশি অভিবাসী এই শহরে বসবাস করতেন। ধীরে ধীরে কমিউনিটি বড় হতে থাকে। বর্তমানে প্রায় ২০ হাজার বাংলাদেশি অভিবাসীর শহর ভেনিস। অনেকেই পরিবার নিয়ে বসবাস করেন। তাদের ছেলে-মেয়েরা স্কুল কলেজে পড়াশোনা করে। বাবারা অধিকাংশ কল-কারখানা, রেস্তোরাঁ বা পর্যটন সংশ্লিষ্ট চাকরিতে আছেন। কেউ কেউ ব্যবসা-বাণিজ্যও করেন। মায়েদের বড় অংশ ঘর-গৃহস্থলির কাজ করেন। কেউ কেউ চাকরিও করেন। অভিবাসী বাংলাদেশিদের প্রথম জেনারেশন বা ছেলে-মেয়েদের একটা বড় অংশ এখন পূর্ণ যৌবনে পা দিয়েছে। কেউ কেউ কর্মজীবন শুরু করেছে। পছন্দের মানুষকে বিয়ে করে সংসারও পেতেছে অনেকে। কিন্তু ছেলে-মেয়েদের একটা বড় অংশ লেখাপড়া শেষ করেনি বা করতে পারেনি। 'ও' লেভেল থেকেই তারা ঝরে পড়েছে। সংসারের হাল ধরেছে। বাবা-মাকে আর্থিক সহযোগিতার জন্য কর্মজীবনে নেমে পড়েছে। তাদের মধ্যে যারা লেখাপড়া শেষ করেছেন, তাদের একজন রাসেল মিয়া। ভেনিসের প্রথম বাংলাদেশি চিকিৎসক।১৯৯১ সালে বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন রাসেল মিয়া। ১১ বছর বয়সে পরিবারের সঙ্গে ইতালি চলে আসেন। তখন রাসেলের বাবা একটি জাহাজ নির্মাণ কোম্পানিতে চাকরি করতেন। থাকতেন ভেনিসের উপশহর মেসত্রেয়। স্থানীয় স্কুল-কলেজের লেখাপড়া শেষ করে রাসেল ভর্তি হন পাদোয়া বিশ্ববিদ্যালয়ে। স্বপ্ন দেখেন চিকিৎসক হওয়ার। চিকিৎসক হয়ে মানুষকে সেবা দেবেন। রাসেল বলেন, 'প্রত্যেক মানুষকেই একটা সময়ে পেশা বেছে নিতে হয়। আমি ছোট সময় থেকেই ঠিক করি চিকিৎসক হব। মানুষকে চিকিৎসা সেবা দেবো। বাবা-মার উৎসাহ ও সহযোগিতায় আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি বিশ্বাস করি, আগামীতে আমাদের কমিউনিটি থেকে আরও অনেকে চিকিৎসক হবেন।' রাসেল পাদোয়া বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্টিবডি ডোজের ওপর গবেষণা করেন। ইতমধ্যে তার গবেষণাপত্রও প্রকাশিত হয়েছে। ইতালীয় চিকিৎসা পদ্ধতির অন্যতম প্রধান দিক হলো সব নাগরিককে ব্যক্তিগত চিকিৎসক নিবন্ধন করতে হয়। মেডিসিন বিশেষজ্ঞ এসব চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেন এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসক প্রয়োজন হলে তার অনুমোদন দেন। ইতালীয় ভাষায় যাদের বলা হয় 'মেদিকো বাজে'। মেদিকো বাজের বেতন হয় সরকারের স্বাস্থ্য বিভাগ থেকে।ডা. রাসেল আগামী ১ এপ্রিল 'মেদিকো বাজে' হিসেবে ভেনিসের ভিয়ালে সান মারকো (মেসত্রে) এলাকায় কাজ শুরু করবেন। প্রথম বছর ১ হাজার মানুষ তাকে ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিবন্ধন করতে পারবে। পরবর্তী বছরে যা ১ হাজার ২০০ পর্যন্ত হতে পারে। বাবা-মা, ছোট ২ ভাই ও স্ত্রীকে নিয়ে মেসত্রে বসবাস করেন রাসেল। তার ভাই রুবেল মিয়া পাদোয়া বিশ্ববিদ্যালয়ে রসায়ন ও ফার্মাসিউটিক্যাল প্রযুক্তিতে পড়াশোনা করছেন। রাসেল বলেন, 'ছেলে-মেয়েদের যোগ্য করে গড়ে তুলতে হলে বাবা-মার উৎসাহ থাকতে হবে। অর্থিক ও মানসিকভাবে ছেলে-মেয়েকে সহযোগিতা করতে হবে। আর ছেলে-মেয়েদের মধ্যেও চেষ্টা, সাধনা থাকা প্রয়োজন।' 'অভিবাসী বাবা-মায়েদের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানানোর জন্য হলেও আমাদের যোগ্য হয়ে উঠতে হবে। লেখাপড়া করে তাদের ও কমিউনিটির মুখ উজ্জ্বল করতে হবে', যোগ করেন তিনি। রাসেল এখনো শুধু বাংলাদেশি নাগরিক। অর্থাৎ ইতালীয় নাগরিকত্ব তার নেই। এ বিষয়ে তিনি বলেন, 'বাবা-মার আর্থিক ও ডকুমেন্টগত সমস্যার কারণে এখনো ইতালীয় নাগরিকত্ব পাইনি। তবে আবেদন করেছি। হয়তো পেয়ে যাব অল্প দিনে।' স্কুলজীবনের স্মৃতিচারণ করে রাসেল বলেন, '২০০৩ সালে আমি যখন ইতালিতে আসি এবং স্থানীয় একটি স্কুলে ভর্তি হই, তখন আমি এক বিন্দুও ইতালির ভাষা জানতাম না। ক্লাসে বোকার মতো তাকিয়ে থাকতাম। সে সময়ের সহপাঠীরা বিদেশি ছেলে-মেয়েদের সঙ্গে মিশতে অভ্যস্ত ছিল না। আমাকে নিয়ে তাদের মধ্যে বেশ কৌতুহল ছিল। কেউ কেউ হাসাহাসিও করত। কিন্তু শিক্ষকরা ছিলেন অমায়িক মানুষ। তাদের সহযোগিতায় আমি অল্প দিনে তরতর করে এগিয়ে যাই।' 'সত্যিই আমার ওই শিক্ষরা ছিলেন মানুষ গড়ার কারিগর। আমি যখন স্নাতক ডিগ্রি অর্জন করি, তখন প্রথা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে উৎসব করা হয়। সহপাঠীরা রাস্তার মধ্যে আমাকে বেলি ড্যান্স দিতে বাধ্য করে, যা মনে পড়লে এখনো হেসে ফেলি', বলেন তিনি। গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট রাসেল বলেন, 'আমি বাংলাদেশ ও ইতালীয় সংস্কৃতির মানুষ। আমি একইসঙ্গে ২ সংস্কৃতির প্রতিনিধিত্ব করি। উভয় সংস্কৃতির মানুষের কাছ থেকে ভালোবাসা পেতে চাই। তাদের সেবা করে যেতে চাই।' ডাক্তার রাসেল ভেনিসের প্রথম ও ইতালির ৪র্থ বাংলাদেশি চিকিৎসক। এ ছাড়া ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, স্থপতি, হিসাবরক্ষক, পুলিশ, পৌরসভার ওয়ার্ড কমিশনার পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিও রয়েছেন বাংলাদেশি কমিউনিটি থেকে।

post
এনআরবি সাফল্য

মালয়েশিয়ায় রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি তাওহীদ হাসান

মালয়েশিয়ার একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান। মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেংগানু (ইউএমটি) গতকাল সোমবার স্নাতকোত্তর গবেষক ও শিক্ষার্থীদের গবেষণার শ্রেষ্ঠত্বের জন্য মর্যাদাপূর্ণ 'টিএমএনএ রিসার্চ অ্যাওয়ার্ড' ঘোষণা করেছে।পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি পিএইচডি গবেষক তাওহীদ হাসান এনার্জি হাইব্রিড মডেল নিয়ে ইউএমটিতে কাজ করছেন। করোনা মহামারিকালীন সংকটকে মাথায় রেখে দেশের স্বার্থে তিনি সৌরশক্তি পরিচালিত আইসিইউয়ের একটি মডেল তৈরি করেছেন। ২ মালয়েশিয়ান পিএইচডি সুপারভাইজারের সঙ্গে তার প্যানেলের সহ-তত্ত্বাবধায়ক হলেন অধ্যাপক ড. এম. রেজওয়ান খান, যিনি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সাবেক উপাচার্য এবং বুয়েটের সাবেক শিক্ষক। ইউএমটি পিএইচডি গবেষক তাওহীদ হাসানের বেশ কয়েকটি গবেষণাপত্র রয়েছে এবং এর আগে তিনি গবেষণা বিষয়ক আরও পুরস্কার পেয়েছেন। গতকাল ইউএমটি কনভেনশন সেন্টারে (ইউএমটিসিসি) অনুষ্ঠিত 'গবেষণা দিবস ২০২৩' উদযাপনের মাধ্যমে পুরস্কারগুলো প্রদান করা হয়, যার সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মোহাম্মদ ফাদি আহমেদ। কোরআন তেলাওয়াতের পর শুরু হয় মূল অনুষ্ঠান। ইউএমটি গবেষকরা তাদের অসামান্য গবেষণার জন্য বিভিন্ন বিভাগে পুরস্কার, স্বীকৃতির প্রশংসাপত্র পেয়েছেন। ২ জন স্নাতকোত্তর শিক্ষার্থী গবেষণার ওপর উপস্থাপনা প্রদর্শন করেন। সব পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও কয়েকজন বাংলাদেশি গবেষকও রয়েছেন। ইউএমটি প্রোগ্রামের প্রধান, অনুষদের ডিন, অনুষদ সদস্য, কর্মকর্তা ও শিক্ষার্থীরা এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.