post
বাংলাদেশ

'আমার সব স্বপ্ন সাগরে ডাইবা গেল'

নিখোঁজ আল আমিন মাতুব্বর পরিবারের বড় সন্তান। দুই ভাই–বোনের মধ্যে আল আমিন বড়। আল আমিনের মা চামেলী বেগম বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠাতে ৮ লাখ ২০ হাজার টাকা দিয়েছিলেন দালালকে। সব টাকাই ধার–কর্জ করে সংগ্রহ করা হয়। এর মধ্যে জমি বন্ধক দিয়ে ৩ লাখ ৫০ হাজার, সমিতি থেকে কিস্তিতে ১ লাখ ২০ হাজার, এ ছাড়া দুই আত্মীয়ের কাছ থেকে আরও ৩ লাখ ৫০ হাজার টাকা আনা হয়। অভাবের সংসারে একটু সচ্ছলতা দেখতে পাব, এই আশায় ধার–কর্জ করে ওকে দালালের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু আমার সব স্বপ্ন সাগরে ডাইবা গেল।’চামেলী বেগম বলেন, কত স্বপ্ন দেখেছিলাম। চার–পাঁচ বছর পর ছেলে ফিরে এলে ওর বিয়ে দেব। টুকটুকে বউ আনব। কিন্তু কিছুই আর থাকল না।নিখোঁজ অন্য দুই তরুণ হলেন এসকেন মোল্লার ছেলে নাজমুল মোল্লা (২৩) ও সেকেন ব্যাপারীর ছেলে আকরামুল ব্যাপারি (২৭)।প্রসঙ্গত, ডুবে যাওয়া ওই ট্রলারে মোট ৪৭ যাত্রী ছিলেন। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের বিল গোবিন্দপুর গ্রামের নান্নু সররদারের ছেলে হৃদয় সরদার (২৫) ও আহমেদ ফরাজীর ছেলে রাসেল ফরাজি (২০) রয়েছেন।গত ৫ জানুয়ারি ওই সব তরুণ ইতালি যাওয়ার জন্য ঢাকায় যান। ঢাকা থেকে ৮ জানুয়ারি দুবাইয়ে যান। দুবাইয়ে চার দিন থাকার পর মিসর হয়ে ১২ জানুয়ারি তাঁরা লিবিয়ায় পৌঁছান। এরপর সোমবার ভোর চারটার দিকে মুরাদ সবাইকে ট্রলারডুবিতে ওই চারজনের নিখোঁজের বিষয়টি জানান।নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, এ নিখোঁজের বিষয়ে গতকাল বুধবার পর্যন্ত কেউ আমাদের কিছু জানাননি।

post
বাংলাদেশ

বাংলাদেশে শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই পছন্দ করেন পিটার হাস

এক বছর ধরে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন পিটার হাস। এই সময়ে তিনি বাংলাদেশের কয়েকটি খাবার খুব পছন্দ করেছেন। এর মধ্যে রয়েছে—শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বপালনের এক বছর পূর্তি উপলক্ষে এক নিবন্ধে পিটার হাস এসব কথা উল্লেখ করেছেন। ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে’ শিরোনামের নিবন্ধে পিটার হাস লিখেছেন, ‘আজ আমি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে আমার দায়িত্বপালনের এক বছর পূর্তি উদ্‌যাপন করছি। গত এক বছরে আমি এই সুন্দর দেশের অনেক জায়গা দেখতে পেরে নিজেকে সম্মানিত বোধ করছি।’পিটার হাস আরও লিখেছেন, তিনি ঢাকার মনোমুগ্ধকর জায়গাগুলো ঘুরে দেখেছেন। পাশাপাশি সুন্দরবন, রাজশাহী ও কক্সবাজারের আকর্ষণীয় স্থানগুলো দেখেছেন। এই সময়ে তাঁর বাংলাদেশের সব বয়সী ও সর্বস্তরের মানুষের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছে। আর তিনি খাবার হিসেবে শিঙাড়া, বিরিয়ানি ও মিষ্টি দই ভালোবেসে ফেলেছেন। নিবন্ধে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ভবিষ্যৎ যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বর্ণনা করেছেন পিটার হাস। এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের পছন্দের কেউ নেই বলে উল্লেখ করেছেন তিনি। পিটার হাস বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান তাঁরা। বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নিজেদের সরকার নিজেরাই নির্বাচন করুক, এমনটাই চান তাঁরা।

post
খেলা

বাংলাদেশে আয়ারল্যান্ড সিরিজের টিকিট মিলবে অনলাইনে

আগামী ১৮ মার্চ থেকে সিলেটে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকরা। বুধবার (১৫ মার্চ) এমনটি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। তিনি জানান, ‘এই সিরিজের শুরু থেকেই অনলাইনে টিকিট পাওয়া যাবে। প্রাথমিকভাবে টিকিট পাওয়া যাবে বিসিবির নিজস্ব ওয়েবসাইটে।’তবে কবে থেকে টিকিট ছাড়া হবে সেটি এখনও নিশ্চিত করেনি বিসিবি। যদিও এর আগে ২০১৯ সালে একবার বিপিএল আসরে বিসিবি অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল। ইতোমধ্যে এই সিরিজ খেলতে আয়ারল্যান্ড দল সিলেটে অবস্থান করছে। গত রোববার (১২ মার্চ) তারা ঢাকায় পা রেখেই সিলেটের উদ্দেশে চলে যায়। সেখানেই আজ তাদের সঙ্গে বিসিবি একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সিরিজের প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ১৮ মার্চ।

post
বিনোদন

কোরিয়ান সিরিজে মজেছেন বাংলাদেশি দর্শকরা

দক্ষিণ কোরিয়ার আলোচিত ওয়েব সিরিজ ‘দ্য গ্লোরি’র দ্বিতীয় মৌসুম মুক্তির পরপরই ঝড় তুলেছে বিশ্বজুড়ে; যার ঢেউ লেগেছে বাংলাদেশেও। মুক্তির চার দিনের মাথায় সিরিজটি নেটফ্লিক্সের গ্লোবাল চার্টে (সিরিজ) শীর্ষে উঠে এসেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনাপ। গত বছরের ডিসেম্বরে সিরিজের প্রথম মৌসুম মুক্তি পেয়েছিল; ১০ মার্চ দ্বিতীয় মৌসুম মুক্তি পেয়েছে। সিরিজটি নিয়ে ‘কোরিয়ান মুভি অ্যান্ড ড্রামা লাভার বিডি’ নামে এক ফেসবুক গ্রুপে বেশ আলোচনা চলছে; কেউ কেউ লিখছেনও। রুবাইয়া তাবাসসুম নামের এক দর্শক লিখেছেন, ‘প্রথম মৌসুম দেখার পর প্রত্যাশা বেশি ছিল, এক বসায় আট পর্ব শেষ করেছি। অভিনয় থেকে শুরু করে সংলাপ, কাহিনি নিখুঁত ছিল, এক মিনিটের জন্যও বিরক্ত হওয়ার অবকাশ ছিল না। যেভাবে কাহিনি বারবার মোড় নিচ্ছিল, তাতে প্রতি পর্বেই উত্তেজনা বাড়ছিল।’সিরিজটি নির্মাণ করেছেন আন গিল হো। সিরিজের গল্পে দেখা যাবে, স্কুলজীবনে সহপাঠীদের দ্বারা মানসিক নিপীড়নের শিকার হয়েছিলেন ন ডং ইয়োন নামের তরুণী। সেই নিপীড়নের ক্ষত দিনের পর দিন বয়ে বেড়াতে হয়েছে তাঁকে, কিছুতেই মন থেকে সরাতে পারছিলেন না। একপর্যায়ে নিপীড়নকারীদের শায়েস্তা করার পরিকল্পনা করেন ইয়োন। সিরিজে প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ইয়োন চরিত্রে অভিনয় করেছেন সং হিয়ো কিয়ো। অন্যান্য চরিত্রে রয়েছেন লি ডু হিয়োন, লিম জি ইয়োন, ইয়ুম হিয়োন রান।ঐশী নামের আরেক দর্শক লিখেছেন, ‘এখানে একটা বিষয় খুব সুন্দরভাবে করে বুঝানো হয়েছে। যারা তোমার খারাপ কাজের সাথী, তারা তোমার প্রকৃত আপন নয়। তারা সুবিধাবাদি। যে তোমাকে খারাপ কাজে উসকে দেবে, সে কখনোই তোমার বন্ধু হতে পারে না।’ নেটফ্লিক্সের গ্লোবাল চার্টের বাইরে দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং, তাইওয়ান, মেক্সিকো ও সৌদি আরবে প্রথম অবস্থানে রয়েছে। এর বাইরে ২১টি দেশে দ্বিতীয় অবস্থানে ও ১৩টি দেশে তৃতীয় অবস্থানে রয়েছে।

post
বাংলাদেশ

বাংলাদেশে বন্ধ হয়ে গেলো ভারতীয় অটো জায়ান্ট মাহিন্দ্রা

দীর্ঘদিন আয়-রোজগার না থাকায় শেষ পর্যন্ত বন্ধই হয়ে গেলো ভারতীয় অটো জায়ান্ট মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার (এমঅ্যান্ডএম) বাংলাদেশি ইউনিট। গত মঙ্গলবার (১৪ মার্চ) থেকে মাহিন্দ্রা বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের (এমবিপিএল) সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি। খবরে বলা হয়েছে, মাহিন্দ্রা বাংলাদেশ গত ১৪ মার্চ অংশীদারদের সঙ্গে শেষবারের মতো সাধারণ সভা আহ্বান করেছিল। সভায় স্বেচ্ছায় ও চূড়ান্তভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার অনুমোদন দেওয়া হয়। এর ভিত্তিতে মার্চের ১৪ তারিখ থেকেই মাহিন্দ্রা বাংলাদেশের অস্তিত্ব কার্যকরভাবে বিলীন হয়ে গেছে।বিবৃতি জানানো হয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ থেকে মাহিন্দ্রা বাংলাদেশের আয় পুরোপুরি শূন্য ছিল। উল্লেখিত তারিখে এমবিপিএলের নেট আর্থিক মূল্য ছিল ৩ কোটি ১৮ লাখ রুপি (৪ কোটি ৬ লাখ ৪৬ হাজার টাকা প্রায়), যা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সর্বমোট মূল্যের মাত্র ০.০১ শতাংশ।এমবিপিএলের অংশীদাররা ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সভায় ইউনিটটি বন্ধ করা এবং বন্ধের প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব অনুমোদন করেছিলেন। এরপর থেকে মাহিন্দ্রার বাংলাদেশ ইউনিট আর কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেনি।ভারতীয় গাড়িনির্মাতা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ২০১৯ সালে তার বাংলাদেশ ইউনিট চালু করেছিল। এর লক্ষ্য ছিল সবধরনের যাত্রী, পরিবহন ও ইউটিলিটি যানবাহন বিতরণ, গবেষণা ও উন্নয়নসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করা। মাহিন্দ্রা বাংলাদেশের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে ২৫ বছর ধরে ব্যবসা করছে মাহিন্দ্রা। ব্যবহারকারী ও অংশীদার মিলিয়ে এ দেশে ৫০ হাজার মানুষ প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত। এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক গাড়ি ও ট্র্যাক্টর সরবরাহকারী হয়ে উঠেছে মাহিন্দ্রা। গাড়ি-ট্র্যাক্টরের পাশাপাশি বাংলাদেশে জেনারেটর, নির্মাণ সরঞ্জাম, কৃষি-ব্যবসা, তথ্য-প্রযুক্তি এবং সোলার প্যানেলেরও ব্যবসা করে প্রতিষ্ঠানটির।

post
এনআরবি বিশ্ব

সিঙ্গাপুরে এক বাংলাদেশি কর্মী হামলার শিকার

সিঙ্গাপুরে এক বাংলাদেশি কর্মী হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটির ম্যাকফারসন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হামলার শিকার বাংলাদেশি কর্মীর নাম আহমেদ সিয়াম (২০)। তিনি সিঙ্গাপুরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। তাঁর ওপর হামলা করেন ৬২ বছর বয়সী এক ব্যক্তি। তিনি সিয়ামের বুকে ঘুষি মেরেছিলেন। স্থানীয় পার্লামেন্ট সদস্য (এমপি) টিন পি লিং সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘটনাটি তুলে ধরেছেন। এক ভিডিও পোস্টে তিনি বলেন, হামলার ঘটনার সময় হামলাকারী ব্যক্তি সম্ভবত মদ্যপ ছিলেন। তিনি আগেও স্থানীয় টাউন কাউন্সিলের কর্মীদের ওপর চড়াও হয়েছিলেন। স্থানীয় মেরিন প্যারেড টাউন কাউন্সিল এনআরটি ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নামের একটি কোম্পানি থেকে কাজের জন্য কর্মী নিয়ে থাকে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শক্তিভেলান নারারাজাহ গত শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমসকে বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ব্লক ৮৭ সার্কিট রোডে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার সিয়ামের বাবার নাম বাবুল (৪৮)। তিনিও টাউন কাউন্সিলের জন্য কাজ করেন। টিন পি লিং তাঁর ভিডিও পোস্টে উল্লেখ করেন, বাবুল একজন সাইট সুপারভাইজার হিসেবে অনেক বছর ধরে টাউন কাউন্সিলের জন্য কাজ করে আসছেন। টিন পি লিংয়ের ভিডিওতে বাবুল বলেন, তাঁর ছেলে সিয়াম হেঁটে যাওয়ার সময় তাঁকে ঘুষি মারেন হামলাকারী। হামলার পর তাঁর ছেলেকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল। হামলাকারী ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি বাবুল। ছেলের ওপর হামলার ঘটনায় কষ্ট পেয়েছেন জানিয়ে বাবুল বলেন, ‘আমার মন খুবই খারাপ।’ পুলিশ জানায়, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সহায়তা চেয়ে একটি ফোনকল পায়। হামলার ঘটনায় ৬২ বছর বয়সী এক ব্যক্তি জড়িত। এই ঘটনায় তদন্ত চলছে। বাবুল বলেন, হামলাকারী ব্যক্তি আগেও টাউন কাউন্সিলের পরিচ্ছন্নতাকর্মীদের হয়রানি করেছেন। তিনি ওই ব্যক্তিকে একাধিকবার হয়রানি বন্ধ করতে বলেছিলেন। এনআরটি ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক শক্তিভেলান বলেন, ২০২২ সালের অক্টোবর থেকে ওই ব্যক্তি আরও দুজন পরিচ্ছন্নতাকর্মীকে হয়রানি করে আসছিলেন। কিন্তু আগে সহিংস কিছু না ঘটায় এ ব্যাপারে পুলিশ হস্তক্ষেপ করেনি। ওই ব্যক্তি সাধারণত ঘুরে বেড়ান আর বিয়ার পান করেন। এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। শক্তিভেলান আরও বলেন, ১০ বছরের বেশি সময় ধরে বাবুল তাঁর কোম্পানিতে আছেন। কোম্পানির কোনো পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অন্যায্য কিছু হলে তিনি তার প্রতিবাদ করেন। শক্তিভেলান বলেন, জীবিকার তাগিদে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এসেছেন বাবা-ছেলে। তাঁরা সিঙ্গাপুরের বাসিন্দাদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ছেলের সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় বাবা কষ্ট পেয়েছেন। ভিডিওতে টিন পি লিং বলেন, সহিসংতাকে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত নয়। বাবুল একজন নিবেদিতপ্রাণ ও বন্ধুবৎসল কর্মী। টিন পি লিং আরও বলেন, ‘যদি এমন কিছু থাকে, যা আরও উন্নত করতে হবে, তা আমাদের জানান।’ শ্রমিকদের ওপর হামলা না করার জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বান জানান টিন পি লিং। তিনি বলেন, ‘আশা করি, আমরা সবাই মিলে একটি সদয় সমাজ গঠন করতে পারব। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে পারব।’ সিয়ামের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছে স্থানীয় বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড টিম্বার ইন্ডাস্ট্রিজ এমপ্লয়িজ ইউনিয়ন-বাতু। শুক্রবার এক ফেসবুক পোস্টে তারা একে বিনা উসকানির হামলা হিসেবে অভিহিত করে। সংগঠনটি বলেছে, কোনো অবস্থাতেই পরিচ্ছন্নতাকর্মীদের ক্ষতিসাধন ঠিক নয়। শ্রমিকদের প্রতি এই ধরনের আচরণ করা যে উচিত নয়, আর তা যে সহ্যও করা হবে না, সে বিষয়ে কর্তৃপক্ষকে একটি স্পষ্ট বার্তা দিতে আহ্বান জানিয়েছে বাতু। সংগঠনটি বলেছে, এই ধরনের বার্তা বিভিন্ন এলাকায় কর্মরত কর্মীদের এ আশ্বাস দেবে যে তারা নিরাপদে তাঁদের কাজ করতে পারবেন। সিঙ্গাপুরের হয়রানি থেকে সুরক্ষা আইন অনুযায়ী, পাবলিক সার্ভিস কর্মীদের দায়িত্ব পালনকালে হয়রানির সাজা সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার ডলার জরিমানা বা উভয় দণ্ড। আইন অনুযায়ী, টাউন কাউন্সিলের পরিচ্ছন্নতাকর্মীরা পাবলিক সার্ভিস কর্মী হিসেবে বিবেচিত।

post
বাংলাদেশ

‘এমন কোনো চাপ নেই যেটা শেখ হাসিনাকে দিতে পারে’

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশিদের চাপ আমলে নিচ্ছেন না প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, এমন কোনো চাপ নেই, যেটা শেখ হাসিনাকে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। তিনি মন্তব্য করেন, বিদেশিদের যে চাপই আসুক না কেন, জনগণের স্বার্থে যা করা দরকার, সরকার সেটাই করবে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত কাতার সফর নিয়ে এই সংবাদ সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচন, বিরোধী দলের অংশগ্রহণ, বিদেশি কূটনৈতিক তৎপরতা এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল, ঢাকায় বিদেশি কূটনীতিকেরা সম্প্রতি আওয়ামী লীগ এবং বিএনপি—দুই দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক চাপ অনুভব করছেন কি না? এই প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এমন কোনো চাপ নাই, যেটা শেখ হাসিনাকে দিতে পারে। এটা মাথায় রাখতে হবে। আমার একমাত্র শক্তি জনগণ। আর ওপরে আল্লাহ আছে। বাবার আশীর্বাদের হাত আমার মাথায় আছে। কাজেই কে কী চাপ দিল না দিল তাতে আমাদের কিছু যায় আসে না। জনগণের স্বার্থে যেটা করার সেটাই করব। জনগণের কল্যাণে যে কাজ করার সেটাই করব।’পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন জটিলতার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘এ রকম বহু চাপ তো ছিল। পদ্মা সেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি। কোনো একটা দেশের একেবারে অ্যাম্বাসেডর থেকে শুরু করে তাদের পররাষ্ট্রমন্ত্রী, পৃথিবীর বিভিন্ন দেশের টেলিফোনের ওপর টেলিফোন! কেন?’ প্রধানমন্ত্রী বললেন ■ সংলাপ কার সঙ্গে? ২০১৮ সংলাপের পর বিএনপি নির্বাচন প্রশ্নবিদ্ধ করেছে। ■ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে অনেক আন্তর্জাতিক ও দেশীয় সংস্থা উন্মুখ হয়ে আছে। ■ ৪০ জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? বক্তব্যের একপর্যায়ে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ভদ্রলোক একটা ব্যাংকের এমডি। তাকে এমডি পদে রাখতে হবে। এমডি পদের কী মধু তা তো আমি জানি না। আইনে আছে ৬০ বছর। তাঁর হয়ে গেছে ৭০ বছর। তারপরও এমডি পদে থাকতে হবে। এমডি পদে থাকলে হয়তো মানি লন্ডারিং করা যায়। পয়সা বানানো যায়। গরিবের রক্ত চুষে খাওয়া যায়। সেই চাপও কিন্তু সহ্য করেছি। তারপরও নিজেদের অর্থে পদ্মা সেতু বানিয়ে তাঁদের দেখালাম যে, চাপে আমাদের কিছু আসে যায় না।’কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বিএনপি বলেছে, শেখ হাসিনার অধীনে তাঁরা নির্বাচনে যাবে না। সাংবাদিক এই কথা বলে প্রশ্ন শুরু করার মাঝেই প্রধানমন্ত্রী জবাব দেন, ‘ভালো কথা!’ বিএনপি ছায়া সরকার করবে—এমন আলোচনার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যে দল বেশি লাফায়, তাদের দুই নেতাই সাজাপ্রাপ্ত আসামি। সাজাপ্রাপ্ত আসামিরা না পারবে ইলেকশন করতে, না পারবে ক্ষমতায় আসতে। বিএনপি তো তার নিজের গঠনতন্ত্র নিজেরাই ভঙ্গ করছে। তাদের গঠনতন্ত্রে আছে, সাজাপ্রাপ্ত আসামি দলের নেতা হতে পারে না। এখন সেই সাজাপ্রাপ্ত আসামিকেই দলের নেতা বানিয়ে রেখে দিয়েছে। এই দলের কাছে কী আশা করবেন?’  ২০০৮ সালের নির্বাচনে বিএনপির জোটের ৩০ আসন পাওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ এর নির্বাচন সব থেকে অবাধ, নিরপেক্ষ হয়েছে। সেই নির্বাচনেই যখন তাদের দুরবস্থা। এখন তো আওয়ামী লীগ অন্তত কাজ করে মানুষের আস্থা অর্জন করেছে। বিএনপির সঙ্গে সংলাপ নয় নির্বাচন নিয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘সংলাপ কার সাথে করব? ২০১৮ সালের নির্বাচনে সংলাপ করেছি, তাতে রেজাল্ট কী? নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা ছাড়া আর কিছুই করেনি। ৩০০ আসনে ৭০০ নমিনেশন দিয়ে, টাকা খেয়ে নিজেরাই নিজেদের নির্বাচন থেকে সরিয়ে প্রশ্নবিদ্ধ করেছে।’ ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা, আরাফাত রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে অপমানিত হওয়ার কথা উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, এত কিছুর পর তাদের সঙ্গে আবার কীসের বৈঠক? যারা এটুকু ভদ্রতা জানে না, তাদের সঙ্গে বৈঠকের কী আছে? এ ক্ষেত্রে খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অসুস্থ, বয়োবৃদ্ধ। তাঁর বোন, ভাই, বোনের জামাই—সবাই এসে আমার কাছে, রেহেনার (শেখ রেহেনা) কাছে আকুতি করল। সাজাটা স্থগিত করে বাসায় থাকার ও চিকিৎসার সুযোগটা করে দিয়েছি। এটুকু যে করেছি, সেটাই যথেষ্ট। যারা বারবার আমাদের ওপর হত্যা করে, অপমান করে। এরপরও যে এটুকু সহানুভূতি পাচ্ছে, সেটা তো আমার কারণে। আর কী ক্ষমতা তাদের আছে? সন্ত্রাস করা ছাড়া তো তাদের আর কোনো ক্ষমতা নেই।’ ৪০ জনের নাম খয়রাত করে এনে বিজ্ঞাপন দিতে হবে কেন? সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূসকে অন্যায়ভাবে আক্রমণ করা হচ্ছে এবং অব্যাহতভাবে হয়রানি করা হচ্ছে—এমন কথা উল্লেখ করে একটি খোলাচিঠি ছাপা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায়। এ প্রসঙ্গে বেসরকারি সংবাদ সংস্থা ইউএনবির সম্পাদক ফরিদ হোসেন প্রশ্ন করে বলেন, আপনি যখন কাতারে ছিলেন, তখন ৪০ জন বিদেশি নাগরিকের একটি বিবৃতি বা আপিল প্রকাশ হয়েছে, সেটা আপনি পেয়েছেন কি না, জানতে চাই। সেটা ওয়াশিংটন পোস্ট–এ বিজ্ঞাপন হিসেবেও প্রকাশিত হয়েছে। এই বিবৃতি সম্পর্কে আপনার মন্তব্য আশা করছি। এই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এটা বিবৃতি তো না, এটা একটা বিজ্ঞাপন। যে ৪০ জনের নাম ব্যবহার করা হয়েছে এবং সেটা আমাদের বিশেষ একজন ব্যক্তির পক্ষে, এটার কী উত্তর দেব জানি না, তবে আমার একটা প্রশ্ন আছে।’ তিনি বলেন, ‘আমার প্রশ্নটা হলো, যিনি এত নামীদামি, নোবেল প্রাইজপ্রাপ্ত তাঁর জন্য এই ৪০ জনের নাম খয়রাত করে এনে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে কেন? তা–ও আবার বিদেশি পত্রিকায়। এটাই আমার প্রশ্ন আর কিছু না। অ্যাড দিতে হলো কেন?’ ড. ইউনূসের কাজ করার সুযোগ দেওয়া প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যে যা–ই হোক, দেশে কতগুলো আইন আছে। সেই আইন অনুযায়ী সবকিছু চলবে এবং সেটা চলে। দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। দেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ করা হয়। যারা আয়কর ঠিকমতো দেয়, সেটার আলাদা বিভাগ আছে। তারা তা আদায় করে।’ তিনি আরও বলেন, ‘কেউ যদি এখন এই সমস্ত বিষয়ে কোনো রকম আইন ভঙ্গ করে বা শ্রমিকদের কোনো অধিকার কেড়ে নেয়, শ্রম আদালত আছে, সেটা দেখে। এ ক্ষেত্রে আমার তো কোনো কিছু করার নেই সরকারপ্রধান হিসাবে।’ একই সঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু কিন্তু করে ফেলেছি, খালি এইটুকু সবাইকে স্মরণ করিয়ে দিলাম।’ ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে উন্মুখ হয়ে আছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রায়ই বলে থাকেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রয়েছে। সামনে নির্বাচনে সেই চেষ্টা হতে পারে। এ ব্যাপারে আপনাদের প্রস্তুতি কী? এই প্রশ্ন করেন সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। এর জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এই নির্বাচন প্রশ্নবিদ্ধ করার জন্য অনেকগুলো আন্তর্জাতিক ও দেশীয় এজেন্সি উন্মুখ হয়ে আছে। ৪০ জনের নামে (ওয়াশিংটন পোস্ট–এর বিজ্ঞাপন) যেটা এসেছে, ওটার পেছনেও কিছু অ্যাম্বিশন আছে। এতে কোনো সন্দেহ নেই। যাদের ইচ্ছা, তারা জনগণের কাছে যাবে। নির্বাচন যাতে অবাধ-সুষ্ঠু হয়, তার জন্য নির্বাচনী প্রক্রিয়ায় সংশোধনী বা সংস্কার আনা হয়েছে।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা করা হয়েছিল। এই ঘটনাগুলোর যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই সংস্কার করা হয়েছে। তিনি বলেন, ‘এখন জনগণের ওপর নির্ভর করে, জনগণ কীভাবে চায়? জনগণ যেন ভোট দিতে পারে, আমাদের সে প্রস্তুতি সব সময় আছে।’

post
বাংলাদেশ

রমজানে অফিসের সময়সূচি নির্ধারণ

পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস চলবে নিজেদের বিধি অনুযায়ী। প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুনর্নির্ধারণ করা হয়।

post
টেক মেন্টর

বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে মেধা নির্ভর অর্থনীতির দেশ, ট্রিলিয়ন ডলার অর্থনীতির দেশ।রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ বিজনেস সামিট অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ট্রিলিয়ন ডলার জার্নি নিয়ে করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের জিডিপি’র আকার ৮৬৮ বিলিয়ন ডলার। আমাদের লক্ষ্য এখন এক ট্রিলিয়ন ডলারে পৌঁছা। এজন্য আমরা ২০২৫ সালের মধ্যে একটা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো। প্রতিষ্ঠা করা হচ্ছে ৫ হাজার স্টার্টআপ। এই স্টার্টআপগুলো ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। এর মধ্যে গড়ে উঠবে ৫টি ইউনিকর্ণ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবসায় পরিবেশ তৈরির সুফল তুলে ধরে তিনি বলেন, বিকাশ এখন মোবাইল ফাইন্যান্সিয়ালে চ্যাম্পিয়ন, সবার হাতেই এখন একটা করে মোবাইল আছে। বাংলাদেশে এখন সরাসরি বিদেশী বিনিয়োগ এসেছে। কোভিডে ই-কমার্স বাণিজ্যের লাইফলাইনে পরিণত হয়েছে। আমাদের এখন লক্ষ্য ইনোভেশন ইকো সিস্টেম গড়ে তোলা। কৃষি, পোশাক ও প্রবাসী আয়ই ছিলো এতোদিন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। কিন্তু এখন শ্রমনির্ভর থেকে আমরা প্রযুক্তি নির্ভর হয়েছি। আমরা মনে করি, ওই সময়ের মধ্যে আমাদের উদ্ভাবক ও তরুণ উদ্যোক্তারা চাকরি না খুঁজে চাকরি দাতা হবে। সমস্যা না দেখে আরো সমস্যার সমাধানকারী তৈরি করবো। সবশেষে আমরা স্টার্টআপ ইকো সিস্টেম গড়ে তুলবো।পলক বলেন, গত ৫ বছরে ৭০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ৩০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। গত ৬ বছরে ২৫০০ স্টার্টআপ সাড়ে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে। এই অংক মিলিয়ে নিলে ৭০ লাখ উদ্যোক্তার প্রত্যেকে গড়ে ৬ জনের চাকরি সৃষ্টি করেছে। কিন্তু একেকটি স্টার্টআপ ৬০০ জনের বেশি জব সৃষ্টি করেছে। তাই আমরা স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে তুলে ২০৪১ সলের মধ্যে এই খাত থেকে ২০ শতাংশ জিডিপি আয়ে সক্ষম হবো। পলক বলেন, অবশ্যই আমাদের সরকার-ব্যবসায়ী এবং শিক্ষাবিদদের মধ্যে সমন্বয় থাকতে হবে। স্মার্ট বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্ভাবনার দুয়ার খোলার আলোচনায় শিক্ষাবদিদের অন্তর্ভূক্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি ।

post
বাংলাদেশ

হজের খরচ কমাতে হাইকোর্টে রিট

হজের খরচ কমাতে সরকারের ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়ার আবেদন জানিয়ে রিট করা হয়েছে হাইকোর্টে। রিটে সৌদি আরব ও বাংলদেশ এয়ারলাইন্স বাদেও যে কোনো এয়ারলাইন্সের টিকিটে হজে যাওয়ার অনুমতি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে।জনস্বার্থে রোববার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও আল কোরআন স্টাডি সেন্টার সুপ্রিম কোর্টের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট আশরাফ-উজ্-জামান এ রিট করেন।চলতি বছর হজে যেতে সরকারিভাবে একটি প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। সরকারিভাবে গত বছর দুটি থাকলেও এবার ঘোষিত একটি প্যাকেজ অনুযায়ী, হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর ছয় লাখ ৮৩ হাজার ১৮ টাকা ব্যয় হবে। গত বছরের তুলনায় খরচ সর্বোচ্চ এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা বেড়েছে।খরচ কমিয়ে চার লাখ টাকার মধ্যে পুনর্নির্ধারণ করতে ধর্ম মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানোর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেছেন, চলতি বছর হজের খরচ কমানো কিংবা প্যাকেজ পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই।চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী- এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.