post
বাংলাদেশ

সংসদ সদস্য ও চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে জাহাঙ্গীর কবির নানকের শোক

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, দেশবরেণ্য চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।সোমবার এক শোকবার্তায় নানক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।শোকবার্তায় জাহাঙ্গীর কবির নানক বলেন, মিয়াভাই খ্যাত চিত্রনায়ক ফারুক ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। তার অভিনীত চলচ্চিত্র দেশের মহান মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন ও সংস্কৃতি অঙ্গনে তার অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। উল্লেখ্য, চিত্রনায়ক ফারুক আজ সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

post
বিনোদন

শাকিবের মানহানিকর বক্তব্য, আইনি ব্যবস্থা নেবেন বুবলী

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন শাকিব খান। এখানেই শেষ নয়, নায়িকা কীভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। শাকিবের এমন বক্তব্যের পর শবনম বুবলী দেশের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শাকিবের উদ্দেশে বলেছেন, ‘তাঁর (শাকিব) উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তাঁর সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন- তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কীভাবে তাঁকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন।’ বুবলী আরও বলেছেন, ‘এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।’সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

post
বিনোদন

চিত্র নায়ক ফারুক আর নেই

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ।তিনি বলেন, 'আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে আব্বু মারা গেছেন। আব্বুর জন্য দোয়া করবেন।'সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় ২ বছর চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক।এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।

post
বাংলাদেশ

সেন্টমার্টিনে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে সেন্টমার্টিনে গাছচাপা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। মোখার আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে এই প্রবাল দ্বীপ। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। রোববার (১৪ মে) দুপুরে সেন্টমার্টিন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ২ জনের মৃত্যুর ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবে গাছচাপায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট দুজন মারা গেছেন। তবে পরিস্থিতি অনুকূলে না থাকায় তাদের নাম পরিচয় জানা যায়নি। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার সেন্টমার্টিন ইউনিয়নে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘূর্ণিঝড়ের তাণ্ডব এখনো চলছে। আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার নেই।

post
বাংলাদেশ

সেন্টমার্টিনে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড় মোখা

কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা। রোববার দুপুর ১টার পর সেন্টমার্টিনে তাণ্ডব শুরু করেছে ঘূর্ণিঝড়টি। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব শুরু হয়েছে সেন্টমার্টিনে। সেন্টমার্টিনের ঘাট এলাকায় বাতাসের গতিবেগ বেড়েছে, সঙ্গে রয়েছে ভারী বৃষ্টি হচ্ছে। আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছে সেন্টমার্টিনের সাধারণ মানুষ। স্বাভাবিকের চেয়ে পানির উচ্চতা কয়েক ফুট বেড়েছে।বিষয়টি নিশ্চিত করেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‌সময়ের সাথে সাথে বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। এখন জোয়ারের সময়। যদি বাতাসের সাথে যদি জোয়ার আসে তাহলে সাগরের পানি কূলের মধ্য চলে আসবে।এই মুহূর্তে মানুষ খুবই আতঙ্কিত। তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, পুরো সেন্টমার্টিনকে তছনছ করে দিচ্ছে ঘূর্ণিঝড় মোখা। অতুলনীয় তীব্র বাতাস। ভেজা বালি পর্যন্ত উড়িয়ে নিয়ে যাচ্ছে। জোয়ার আসার সময়ও ঘনিয়ে আসছে! আল্লাহ তোমার কাছে বিনীত প্রার্থনা এখন জোয়ার দিও না।জোয়ারের পানি আসলে সেন্টমার্টিনের জন্য বড়ই হুমকি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আমিন। ঘূর্ণিঝড় মোখা মূল আঘাত হানবে মিয়ানমারের ওপর। যে কারণে বাংলাদেশের জন্য অনেকটাই ঝুঁকি কেটে গেছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখা টেকনাফ থেকে ৫০-৬০ কিলোমিটার দূরত্বে দক্ষিণ মিয়ানমারের সিট্যুয়ে অঞ্চল দিয়ে যাবে। রোববার (১৪ মে) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আজিজুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের মূল ঝুঁকিটা চলে যাবে মিয়ানমার অঞ্চল দিয়ে। টেকনাফ, কক্সবাজারসহ বাংলাদেশের অঞ্চলগুলো ঝুঁকিমুক্ত হতে চলেছে। এর ফলে শুরু থেকে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আমাদের যে ঝুঁকির সম্ভাবনা ছিল, এখন আর ততটা ঝুঁকি নেই। তিনি বলেন, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা। এ সময়ে দ্রুত বেগে জলোচ্ছ্বাস প্রবাহিত হবে। তখন ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া হতে পারে।

post
বাংলাদেশ

একই টেবিলে ফখরুল-জিএম কাদের বৈঠক, পরিবর্তনে আশাবাদী বিএনপি নেতারা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। বৃহস্পতিবার (১১মে) গুলশানে বাংলাদেশ কল্যান পার্টি আয়োজিত রাজনৈতিক দলের ঈদ আড্ডা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ জেনারেল মুহাম্মদ ইবরাহিমের ডাকে সাড়া দিয়েছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য। অপেক্ষা করছি সত্যি করে অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা তার জন্য।জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদেরকে একে অপরের প্রতি সহনশীল হতে হবে। সামাজিক ভাবে কাজ করতে হবে। তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে।বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক এর সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় গুলশানের ১ এর এক কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় এই ' ঈদ আড্ডা 'র।ঈদ আড্ডায় যোগ দেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, জাগপার চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড নুরুল বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, শহিদুল ইসলাম, সরদার ফরিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

post
বাংলাদেশ

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা

প্রবল থেকে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। যার ফলে মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ আরও বেড়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার; যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত আবহাওয়ার দশম বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নবম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ১১৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।দশম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় (১৩.১° উত্তর অক্ষাংশ এবং ৮৮.০° পূর্ব দ্রাঘিমাংশ) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।এতে আরও বলা হয়, এটি শুক্রবার ভোর ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। ঘূর্ণিঝড়টি রাত ৩টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১১২৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১০৫৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১০৮৫ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১০৫০ কি.মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

post
বাংলাদেশ

স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান শেখ হাসিনার

বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এর জন্য ফান্ড তৈরি করতে হবে।আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্মার্ট বাংলাদেশ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছোট ভূখণ্ডে বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। চিকিৎসার সাথে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে। ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এ সময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী।তিনি বলেন, করোনা মোকাবিলায় সবাইকে টিকার আওতায় আনা হয়েছে। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। দারিদ্যের হার ১৮.৭ শতাংশে নামিয়ে আনা হয়েছে।    

post
বাংলাদেশ

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদকে সভাপতি এবং কেরানীগঞ্জ ছাত্র লীগের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম মামুন সাধারণ সম্পাদক ও মোঃ তোফাজ্জল হোসেন কে দপ্তর সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৭১ সদস্যবিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।৭ মে (রবিবার) ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে ঢাকা ৩ আসনের সংসদ সদস্য নসরুল হামিদ এমপি কে ১ নং সদস্য রেখে ৩৫ জন সদস্য ও ২৭ জনকে উপদেষ্টা করে এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

post
বিনোদন

এবার শাকিব খানকে নিয়ে বুবলীর বিস্ফোরক ফেসবুক পোষ্ট

ব্যাপারটা বেশ অনুমিতই ছিল। গতকাল (মঙ্গলবার) এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জানান, চিত্রনায়িকা ও তার স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না তাদেরকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বুবলী। জানালেন, এখনো শাকিবের সাথে ডিভোর্স হয়নি তার।আজ বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে শাকিবের মন্তব্য ও তার অবস্থান নিয়ে এক নাতিদীর্ঘ ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন না কি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? না কি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?’হঠাৎ হঠাৎ এরকম নিউজে বেশ অবাক হন নায়িকা। বুবলী লেখেন, ‘কিছু দিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’গত ঈদেও পরিবারকে নিয়ে সুখের সময় কাটিয়েছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি।’একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে একান্তে সময় কাটিয়েছেন জানিয়ে ‘লোকাল’ নায়িকা লেখেন, ‘শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছু দিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?’বুবলী সন্দেহ পোষণ করে লেখেন, ‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছু দিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এরকম করতেন না? না কি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়।’সবশেষে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী লেখেন, ‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন।’প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।বুবলীর ফেসবুক পোস্ট:

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.