post
বিনোদন

এবার শাকিব খানকে নিয়ে বুবলীর বিস্ফোরক ফেসবুক পোষ্ট

ব্যাপারটা বেশ অনুমিতই ছিল। গতকাল (মঙ্গলবার) এক সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান জানান, চিত্রনায়িকা ও তার স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। ভবিষ্যতে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না তাদেরকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন বুবলী। জানালেন, এখনো শাকিবের সাথে ডিভোর্স হয়নি তার।আজ বুধবার (১০ মে) বেলা ১১টার দিকে শাকিবের মন্তব্য ও তার অবস্থান নিয়ে এক নাতিদীর্ঘ ফেসবুক পোস্ট করেন। তিনি লেখেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে, কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সব সময় সজ্ঞানে কথা বলেন না কি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? না কি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে?’হঠাৎ হঠাৎ এরকম নিউজে বেশ অবাক হন নায়িকা। বুবলী লেখেন, ‘কিছু দিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এরকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি হচ্ছেটা কি! শেহজাদের মুখের দিকে তাকিয়ে আপনাকে নিয়ে অনেক কিছুই বলতে চাই না, এড়িয়ে যাই। কিন্তু আমার ছেলের সম্মানের জন্য যদি মা হয়ে আমাকে কথা বলতে হয়, সময় হলে আমি অবশ্যই বলব।’গত ঈদেও পরিবারকে নিয়ে সুখের সময় কাটিয়েছেন জানিয়ে তিনি আরও লেখেন, ‘আমরা জাস্ট একটা সুন্দর ঈদ কাটালাম। শেহজাদকে সহ একসাথে ঈদ কাটিয়েছি। গাড়িতে ঘুরেছি, গান শুনেছি, আপনার আপকামিং মুভির ঈদ নিয়ে গানও শোনালেন। আপনার জোকস শুনে হেসেছি, একসাথে খাবার খেয়েছি, আপনাকে খাইয়েও দিয়েছি, গল্প করেছি।’একসঙ্গে স্বামী-স্ত্রী হিসেবে একান্তে সময় কাটিয়েছেন জানিয়ে ‘লোকাল’ নায়িকা লেখেন, ‘শেহজাদ ছাড়াও কয়েক দিন আগেও আমরা এই ঈদ এবং ঈদের পরেও একসাথে থেকেছি , টাইম স্পেন্ড করেছি। কিন্তু কিছু দিন পর পর কি উদ্দেশ্যে আপনি আপনার স্ত্রী (এখনো আপনার সাথে আমার ডিভোর্স হয়নি) এবং আপনার সন্তানের মাকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলে সংবাদ করে ক্ষীণও চিন্তা প্রকাশ করেন?’বুবলী সন্দেহ পোষণ করে লেখেন, ‘আপনার সমসাময়িক এত বিষয় থাকতে আপনি বিশেষ কিছু সাক্ষাৎকারে শুধু কিছু দিন পর পর আমাকে নিয়ে নিউজে খোঁচান কেন? উদ্দেশ্য কী? আগে তো কখনো এরকম করতেন না? না কি আপনার বিশেষ সাক্ষাৎকারে আর অন্য কোনো বিষয় তখন একান্ত মুখপাত্ররা পাশে থেকে কেউ ডাবিং করে দেয়।’সবশেষে শাকিবকে উদ্দেশ্য করে বুবলী লেখেন, ‘সব কিছুর ঊর্ধ্বে একজন মানুষ হিসেবে কিছু কথা বলতে চাই আপনাকে। ভালো ভালো সিনেমা করুন তবে মনে রাখবেন সুপারস্টারডম জীবনের একটা অংশ কিন্তু এটাই পুরো জীবন নয়। অনেকটা সময় পার হয়ে গিয়েছে। নিজের জীবনটাকে গোছান সেটা যেভাবেই আপনার ভালো লাগে। আমি কখনোই আপনাকে কোনো ব্যাপারে ফোর্স করিনি, সব সিদ্ধান্ত দিন শেষে আপনারই ছিল। শেহজাদের বাবা হিসেবে আমি যেমন আপনাকে সম্মান দিই, আপনিও সেটা করবেন।’প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শবনম বুবলী। এরপর ২০২০ সালের ২১ মার্চ সন্তানের বাবা-মা হন তারা। গত বছরের ৩০ সেপ্টেম্বর দুজনের ফেসবুক আইডি থেকে সন্তানের নামসহ ছবি প্রকাশ করেন। জানান, তাদের ছেলের নাম ‘শেহজাদ খান বীর’।বুবলীর ফেসবুক পোস্ট:

post
বাংলাদেশ

বুধবার রাতেই আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোখা

দক্ষিণ বঙ্গোসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ১০ মে রাতের মধ্যে এটি ঘুর্ণঝড়ে রূপ নেয়া সম্ভাবনা রয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর প্রথমে উত্তর-পশ্চিম দিকে, এরপর উত্তর-পূর্ব দিকে এগিয়ে মিয়ানমার উপকূলে পৌঁছতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোখা (Mocha)।ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৫০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগরের এ অংশ উত্তাল হয়ে পড়ছে।তবে বাংলাদেশ উপকূল এবং সবগুলো সমুদ্রবন্দর থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে রয়েছে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি, একারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে আপাতত ১ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। সাগরে অবস্থানকারী মাছ ধরা নৌকা-ট্রলারকে গভীর সমুদ্রে না গিয়ে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।এর আগে, মঙ্গলবার (৮ মে) দিনগত রাতে আন্দামান সাগর সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানকারী লঘুচাপটি আরও তীব্র হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সাগরে এমন বিরূপ আবহাওয়ার প্রভাবে দেশের আকাশ হয়ে পড়েছে মেঘ শূণ্য। ফলে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে গিয়ে সারাদেশে বয়ে যাচ্ছে তাপ প্রবাহ।গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৪১.২ ডিগ্রী সেলসিয়াস।

post
বাংলাদেশ

বিদেশি বন্ধুরা বাংলাদেশে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায় : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তিনটি দাবি নিয়ে মাঠে নেমেছে। সরকারের পদত্যাগ, পার্লামেন্টের বিরতি ও তত্ত্বাবধায়ক সরকার। এই তিনটির কোনটির ব্যাপারে বিদেশি বন্ধুরা সরকারের কাছে কোনো প্রস্তাবও করেনি, কোনো চাপও সৃষ্টি করেনি।আজ (বুধবার) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘সাব-রেজিওনাল মিটিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ অন এক্সিলারেটিং দ্যা ট্রানজিশন টু ইলেকট্রিক মোবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্যা প্যাসিফিক’ র্শীষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার, সরকারের পদত্যাগ এবং পার্লামেন্টের বিরতি নিয়ে বিএনপি বলছে। বিদেশি বন্ধুরা এটা নিয়ে কিছু বলেনি। তবে হ্যাঁ, বাংলাদেশের তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন চায়। বিএনপির যেসব দাবি সেগুলোর বিষয়ে বিদেশিরা একটি শব্দও উচ্চারণ করেনি।বিস্তারিত আসছে..

post
বিনোদন

বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে : শাকিব খান

শাকিব খান ও শবনম বুবলীর সম্পর্ক যে ভালো নেই, এমন খবর বেশ পুরনো। তারা নতুন সিনেমায় আর জুটি হচ্ছেন না। বিষয়টি নিয়ে শাকিব খান একাধিকবার মুখ খুলেছেন। তবে এবার হাটে হাড়ি ভেঙে দিয়েছেন নায়ক নিজেই। বিষয়টি খোলাসা করে শাকিব খান বলে দিলেন, বুবলীর সঙ্গে তার অধ্যায় পুরোপুরি শেষ।শাকিব খান বলেন, বুবলীর সঙ্গে আমি আর কোনো সিনেমাতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত। বুবলীকে আমার সঙ্গে আর অনস্ক্রিন–অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, আপনারা যদি ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানটি দেখে থাকেন, তাহলে খেয়াল করবেন, একটা রোমান্টিক গান; তবে দুই শিল্পীর একটা দূরত্ব ছিল। কাছাকাছি দেখা যায়নি তাদের। আমার পুরো অভিনয় জীবনে এমনটা কখনো ঘটেনি। কারণ, আমি আর কোনোদিন বুবলীর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চাই না।তিনি বলেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে আমার সব সম্পর্ক অনেক আগে শেষ হয়ে গেছে।তার জীবন তার, আমার জীবন আমার। সন্তানের কারণে আমাদের যা করণীয়, সেটাই হবে, দ্যাটস ইট। আবারও বলছি, তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। সন্তানের কারণে জন্মদিনে একই ফ্রেমে দেখা গিয়েছে বলে জানান শাকিব খান। শাকিবের কথায়, আমার তো সন্তান আছে। শেহজাদ এখনো ছোট। সে মায়ের সঙ্গে থাকে। শেহজাদ যখন বাবার সঙ্গে দেখা করতে আসে, তখন ন্যানির সঙ্গে মা–ও সঙ্গে আসে। তখন আমাদের হয়তো এক ছবিতে দেখা যায়। সন্তানের জন্য আমাদের দেখাসাক্ষাৎ হবে, এটাই স্বাভাবিক। তাই এসব নিয়ে রংচং মাখিয়ে খবর প্রকাশের তো কিছু নেই। আমাদের সম্পর্ক যে নেই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আরও কোনো কথা বলতে চাই না।

post
আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেপ্তার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স। ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেছেন, ইমরান খানকে কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতা চালানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে। এদিকে, ইমরান খানকে গ্রেপ্তারের এই ঘটনার পরপরই ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলকে তলব করেছেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের পেছনে কারা আছেন এবং কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা অবিলম্বে হাইকোর্টকে জানানোর নির্দেশ দিয়েছেন তিনি। আমির ফারুক বলেছেন, এই ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে, এমনকি সেটা যদি মন্ত্রীদের বিরুদ্ধেও হয়।দেশটির আরেক সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে পাক রেঞ্জার্স। দেশটির বহুল আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানিতে অংশ নিতে যাওয়ার সময় ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে পিটিআই চেয়ারম্যানকে হেফাজতে নিয়েছে পাক রেঞ্জার্স। তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরে জামিন চাওয়ার জন্য আদালতে গিয়েছিলেন তিনি। জিও নিউজ বলেছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে কালো ভিগো গাড়িতে করে নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী।

post
খেলা

বিকেলে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, খেলা দেখাবে যে চ্যানেল

বাংলাদেশ আর আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ মঙ্গলবার (৯ মে) বিকেলে চেমসফোর্ডের এসেক্স মাঠে শুরু হবে। বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে দেখা যাবে না ম্যাচগুলো। তবে, টাইগারদের ওয়ানডে সিরিজ নিয়ে সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসি টিভিতে খেলা দেখার ব্যবস্থা রেখেছে ক্রিকেট নিয়ন্ত্রণকারী এ সংস্থা। আইসিসি টিভির সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের তিনটি ম্যাচই সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সবগুলো ম্যাচই বিনামূল্যে দেখানোর কথাও উল্লেখ করা রয়েছে আইসিসি টিভির ওয়েবসাইটে। বিসিবি জানিয়েছে, বাংলাদেশের সমর্থকেরা আয়ারল্যান্ড সিরিজের খেলা আইসিসি টিভি ওয়েবসাইটে দেখতে পারবেন। এই ওয়েবসাইটের নিবন্ধনে টাকা লাগবে না। যারা নতুন এই চ্যানেল ব্যবহার করে খেলা দেখবেন, তাদের জন্য নিবন্ধন-প্রক্রিয়াও জানিয়েছে বিসিবি। আইসিসি ডট টিভির কোনো ভিডিওতে ক্লিক করলেই নিবন্ধনের প্রক্রিয়া চলে আসবে এবং সেখানে অ্যাকাউন্টও করা যাবে বিনামূল্যে। যাদের আগেই এই চ্যানেলে নিবন্ধন করা আছে তাদের নতুন করে নিবন্ধন করতে হবে না। চ্যানেলে সাইন ইন করে ঢুকলেই খেলা দেখা যাবে। চেমসফোর্ডে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে শুরু হবে প্রথম ওয়ানডে। বাংলাদেশে কোনো টিভিতে সম্প্রচার না হলেও আয়ারল্যান্ডে দেখা যাবে প্রিমিয়ার স্পোর্টসে। এ ছাড়া উত্তর আমেরিকায় দেখা যাবে উইলো টিভিতে আর ভারতে ফ্যানকোডে। উল্লেখ্য যে, ৯, ১২ ও ১৪ তিনটি ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

post
খেলা

লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু

লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো রোববার। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লন্ডনের আরিয়ানা ব্যাঙ্কুইটিং হলে গালা ডিনারে ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ও টি–টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে পথ চলার ঘোষণা দেন। বাংলাদেশে ক্যানসার রোগীদের মধ্যে সচেতনতা তৈরি ও তাদের চিকিৎসা সহায়তার জন্য গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এই ক্যানসার ফাউন্ডেশনের তহবিল সংগ্রহের লক্ষ্যে বিশ্বের উন্নত দেশগুলোতে চ্যারিটি নিবন্ধন করা হবে। এরই অংশ হিসেবে লন্ডনে ‘সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশন’ যুক্তরাজ্যের যাত্রা শুরু হল। যুক্তরাজ্যে চ্যারিটি নিবন্ধন এখনো প্রক্রিয়াধীন থাকায় এই অনুষ্ঠান থেকে কোন অর্থ সংগ্রহ বা কারও কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হয়নি। সংক্ষিপ্ত বক্তব্যে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের জন্য যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশের জন্য আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এই মহতী উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এক ভিডিও বার্তায় সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির ক্যানসারে তাঁর বাবা–মা হারানোর কথা বলেন। তিনি বলেন আমরা চাইলে আমাদের চারপাশের ক্যানসার রোগীদের বাঁচাতে পারি। আমি খুবই খুশী এই সংগঠনের সাথে কাজ করতে পেরে, যে সংগঠনটি খুব কাছ থেকে ক্যানসার রোগীদের জন্য কাজ করবে।এই অনুষ্ঠানের সমন্বয়ক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাফী খান প্রথম আলোকে বলেন, ‘গত ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনে ক্যানসার ফাউন্ডেশনের ঘোষণার পর এটি আমাদের প্রথম আয়োজন। প্রবাসীদের মধ্যে সাকিব আল হাসান ক্যানসার ফাউন্ডেশনের বার্তা পৌঁছে দিতে চাচ্ছি। লন্ডনে চ্যারিটি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিষ্ট্রেশন এবং অন্যান্য আনুষাঙ্গিকতা শেষ করে আমরা ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করবো।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যারোনেস পলা উদ্দিন, টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইয়ুম মিয়া তালুকদার, স্পিকার শাফী চৌধুরী,ক্যানসার বিশেষজ্ঞ ডাক্তার প্রফেসর ইমতিয়াজ আহমেদ, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি ইমদাদুল হক ও তোফায়েল আহমদ। সবশেষে মোনাজাত পরিচালনা করেন ইমাম কাদের।

post
বিনোদন

চিত্র নায়ক শাকিব খানের বিরুদ্ধে আদালতের সমন জারি

মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত। মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত গতকাল ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি। গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।

post
বাংলাদেশ

হিট অফিসার ঢাকার তাপমাত্রা কমাবেন যেভাবে

ঢাকার তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বা প্রধান তাপ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি)। পুরো এশিয়ার মধ্যে ঢাকাতেই প্রথম এই পদে কাউকে নিযুক্ত করা হলো বলেও দাবি করেছে ডিএনসিসি। ফলে রাজধানীবাসীর কাছে হিট অফিসার ধারণাটি নতুন। পদটি আসলে কেমন, পদের কাজ কী, কীভাবে তিনি কাজ করবেন এরকম নানা প্রশ্ন তুলছেন অনেকেই।সিএইচও হিসেবে বুশরা আফরিন প্রচণ্ড গরমের প্রেক্ষাপটে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। তাপমাত্রা কমাতে তিনি শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বৃদ্ধি, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরণসহ নতুন নতুন কাজ করবেন।একজন চিফ হিট অফিসারের দায়িত্ব শহর বা সংস্থার ওপর নির্ভর করে। তিনি শহরের পরিস্থিতি বুঝে কর্মপরিকল্পনা তৈরি করেন। তবে একজন চিফ হিট অফিসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে শহরের তাপ হ্রাস করার জন্য কৌশল গ্রহণ এবং বাস্তবায়ন করা। এরমধ্যে রয়েছে শহরের তাপমাত্রা সর্বোচ্চ, এমন এলাকাগুলো চিহ্নিত করা। এই এলাকাগুলোর সবুজ অবকাঠামো, যেমন- পার্ক, গাছ, ছাদ ও ফুটপাত ব্যবহার ও সংস্কার করে সেখানকার তাপ কমানো। এছাড়া শহর যারা বয়স্ক, ছোট শিশু আছে তাদের চরম তাপের স্বাস্থ্যগত প্রভাব থেকে রক্ষা করার পরিকল্পনা তৈরি করেন চিফ হিট অফিসার। একই সঙ্গে একজন চিফ হিট অফিসার জনসাধারণের মাঝে প্রচণ্ড গরমের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং অতিরিক্ত তাপের সময় কীভাবে নিরাপদ থাকতে হয় সে সম্পর্কে নির্দেশনা প্রদান ও প্রচারণা চালাবেন। যেহেতু নগরের তাপ নিয়ন্ত্রণে একজন চিফ হিট অফিসার কাজ করে থাকেন, তাই নগর ব্যবস্থাপনার অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বয় করেন। সামগ্রিকভাবে একজন প্রধান তাপ কর্মকর্তার লক্ষ্য হলো জনস্বাস্থ্য, অবকাঠামো এবং পরিবেশের ওপর তাপের নেতিবাচক প্রভাবগুলো হ্রাস করা এবং পরিবর্তনশীল জলবায়ুর চ্যালেঞ্জগুলোর জন্য আরও ভালোভাবে প্রস্তুত থাকা যায় এমন কার্যক্রম গ্রহণ করেন।ইন্টারনেটে পাওয়া তথ্য বলছে, চিফ হিট অফিসার এমন একজন দায়িত্বশীল ব্যক্তি, যিনি জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম তাপের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করার কাজে নেতৃত্ব দেন। ২০২১ সালের এপ্রিলে ফ্লোরিডার মিয়ামির ডেইড কাউন্টিতে বিশ্বের প্রথম চিফ হিট অফিসার নিয়োগ দেওয়া হয়।একজন চিফ হিট অফিসারের ভূমিকা একজন চিফ সাসটেইনেবিলিটি অফিসার বা চিফ রেজিলিয়েন্স (পরিবেশগত ঝুঁকি মোকাবিলা) অফিসারের মতোই। তবে তিনি তাপতরঙ্গ এবং ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির প্রভাবগুলো কমানোর জন্যও কাজ করবেন।এছাড়াও একজন চিফ হিট অফিসার নগর পরিকল্পনাবিদ, জনস্বাস্থ্য কর্মকর্তা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে শহরের তাপ কমাতে এবং প্রচণ্ড তাপের কারণে সৃষ্ট স্বাস্থ্যগত প্রভাব থেকে স্থানীয় বাসিন্দাদের রক্ষা করে একটি নিরাপদ এবং স্বাস্থ্যকর পরিবেশ তৈরিতে কাজ করেন।অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ে বিভিন্ন স্থানে কাজ করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, মিয়ামি, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, চিলির সান্টিয়াগো ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে।ঢাকার প্রথম চিফ হিট অফিসার বুশরা আফরিন ঢাকায় তথা এশিয়ার মধ্যে প্রথম নিয়োগ প্রাপ্ত হিট অফিসার বুশরা আফরিন। তিনি কানাডায় গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে লেখাপড়া করেছেন। বুশরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের কন্যা। বাংলাদেশে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশনে একজন নির্বাহী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

post
বাংলাদেশ

রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ

আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য আরতি রানী ঘোষ। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশ আজ মঙ্গলবার সকালে আরতি রানীর বাড়িতে পাঠানো হয়। এ বিষয়ে আবু মোর্তজা বলেন, সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আইনজীবীদের গাউন পরা অবস্থায় একজন রিকশাচালককে প্রকাশ্যে মারধর করা আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। গত রোববার দুপুরে যশোর আদালতের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল থেকে আজ সকাল ১০টা পর্যন্ত একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আইনজীবী আরতি রানী ঘোষকে পাওয়া যায়নি। কেউ তাঁর ফোন ধরেননি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.