অগ্নিসন্ত্রাস করে নির্বাচন বানচালের কোন সুযোগ দেয়া হবে না, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর
আওয়ামী লীগ সংলাপের বিপক্ষে নয়,তবে কোনোভাবেই নির্বাচন বানচাল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শুক্রবার সকালে ফরেন সার্ভিস একাডেমীতে চ্যারিটি বাজারের উদ্বাধন শেষে সাংবাদিকদের সাথে আলাপে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান,সুষ্ঠু নির্বাচন করতে কোন বন্ধু দেশ সহায়তা করলে স্বাগত জানাবে।বাংলাদেশে থাকা বিভিন্ন বিদেশী মিশনের ১৭টি আর বাংলাদেশের ৩২টি স্টল নিয়ে সাজানো এই চ্যারিটি বাজারের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ও পরিবারের সদস্যদের সংগঠন,ফোসা। যেখানে বিভিন্ন দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য আর বাহারি খাবারের পসরা সাজিয়েছেন ফরেন সার্ভিস একাডেমিতে। বাজার উদ্বোধন করেন পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। এরপর বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী ও অতিথিরা। পরে সাংবাদিকদের মন্ত্রী জানান, প্রবাসে কিছু ব্যক্তির অপপ্রচারের কারণেই বিদেশীরা এদেশের বিষয়ে নাকগলানোর চেষ্টা করে। আওয়ামী লীগ কখনো সংলাপের বিরোধী নয় বলে জানান পররাষ্ট্র মন্ত্রী। গণতন্ত্র আর মানবাধিকারের সবক দেয়,দেশগুলোকে ফিলিস্তিনের গাজা ইস্যুতে তাদের ভূমিকার কড়া সমালোচনা করেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী।
