সরকারি ডাটা নিশ্চিতে মেঘনা ক্লাউড একটি ইতিবাচক সমাধান হতে পারে বলে জানিয়েছেন আইসিটি সচিব শামসুল আরেফিন।
ব্র্যাক ইন-এ জেননেক্সট টেকনোলজিস লিমিটেড আয়োজিত 'স্মার্ট বাংলাদেশে সাইবার নিরাপত্তা : ডাটা সুরক্ষায় গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো-সিআইআই এর ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।
আইসিটি সচিব জানান,আগামীতে ‘পেপারলেস’ এবং ‘ক্যাসলেস’ হয়ে যাবে, তখন সবকিছু ক্লাউডেই থাকবে। ভবিষ্যতে সকল উন্নয়ন পরিকল্পনা ডাটা ড্রিভেন উপায়ে নিতে হবে। এসব ডাটা যেখানেই রাখা হয় না কেন, নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সেমিনারে ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার-সিআইআই তালিকাভুক্ত ৩৪টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
