post
বাংলাদেশ

গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন

আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে গাজীপুরের কালীগঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। ফলে পাল্টে গেছে উপজেলার দৃশ্যপট। সড়ক,মহাসড়ক ও সেতুর পাশাপাশি হয়েছে কালভার্ট ও গ্রামীন সড়কের উন্নয়ন। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তাই নয়,কাজ হয়েছে ফায়ার স্টেশন,পৌর ও ইউপি ভবন,ভূমি অফিস, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন নতুন অবকাঠামো নির্মানেও। কাজ চলছে মডেল মসজিদেরও। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা রাজধানী লাগোয়া একটি উপজেলা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারনে ঢাকা থেকে মাত্র ৪০ থেকে ৪৫ মিনিটে এ উপজেলায় পৌঁছে যাওয়া যায়। শুধু যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে তা কিন্তু নয়,এ উপজেলায় হয়েছে মহিলা হোস্টেল,জয়িতা মার্কেট,ফায়ার স্টেশন,পৌর ও ইউনিয়ন পরিষদ ভবনসহ বিভিন্ন স্থাপনা। কাজ চলছে মডেল মসজিদের।এছাড়াও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাওয়ায় কালীগঞ্জকে ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়নের উপজেলাও ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে এই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গ্রামীন সড়কের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে বলে জানান সরকারি দপ্তরের কর্মকর্তারা। সরকারের তিন মেয়াদে নিজ সংসদীয় আসনের উন্নয়ন চেষ্টা করেছেন এবং আগামীতেও করবেন বলে জানান স্থানীয় সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে প্রধানমন্ত্রীর ভিশন,গ্রাম হবে শহর বাস্তবায়িত হবে,এমনটাই মনে করেন স্থানীয়রা।

post
সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির আলু-পেঁয়াজ-তেল বিক্রি শুরু

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির উদ্যোগে আলু, তেল, ডাল, পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার রাজধানীর ৩০টি স্থানে নিম্নআয়ের ও সাধারণ জনগণের মাঝে সাশ্রয়ী মূল্যে এই পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, এই মূহুর্তে ঢাকায় শুরু হলে পর্যায়ক্রমে ঢাকার বাইরেও এই কার্যক্রম শুরুর পরিকল্পনা সরকারের রয়েছে।ট্রাকসেলের হিসাব বলছে,১ কোটির বেশি জনসংখ্যার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে প্রতিদিন সর্বোচ্চ ৯ হাজার ভোক্তা পাবেন এই কার্যক্রমের সুবিধা।তবে ধারাবাহিকভাবে এই কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধি পেতে পারে বলে ধারনা দিয়েছেন বাণিজ্য সচিব। টিসিবির ট্রাক থেকে ক্রেতারা বাজার সাশ্রয়ী মূল্যে ২ কেজি করে ডাল, আলু ও পেঁয়াজ এবং ২ লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। যেখানে আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁয়াজ ৫০ টাকা, ডাল ৬০ টাকা ও তেল ১০০ টাকা লিটারে বিক্রি করা হচ্ছে। যদিও প্রথম দিনেই অনেকে ক্রেতা দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে খালি হাতে ফিরে গেছেন।

post
বাংলাদেশ

ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না: ইসি সচিব

আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিলের বিষয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এরপরেই প্রথমবারের মতো সরাসরি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার চূড়ান্তভাবে ঘোষণা করা হবে তফসিল। এরপরই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ জানা যাবে। তবে এর আগে সোমবার বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যেখানে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে।বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা যখন দেশ বিদেশে, তফসিল ঘোষনা সমাগত--ঠিক তখন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র তিন প্রধান রাজনৈতিক দলকে সংলাপ আহবান করে পাঠানো চিঠি, নতুন ভাবনার জন্ম দিয়েছে। তফসিলের আগেই কি সংলাপ হবে না তফসিল আটকে যাবে সংলাপের শর্তে। এসব বিষয় নিয়ে কথা হচ্ছে বিভিন্ন মহলে। যদিও নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ডোনাল্ড লু’র চিঠি তফসিল ঘোষণায় প্রভাব ফেলবে না। আর বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, নির্বাচনী তফসিলের সঙ্গে সংলাপের কোনো সম্পর্ক নেই। সুনির্দিষ্ট সময়ে তফসিল ঘোষণা হবে। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বাংলাদেশর নির্বাচন , দেশের আভ্যন্তরীন বিষয়। এখানে বিদেশী কারো নাকগলানো কাম্য নয়। অবশ্য চিঠি পাঠানোর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে,বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেয়নি। বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ দেশটির জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেছেন, আমরা একদলকে বাদ দিয়ে অন্য দলকে সমর্থন করি না। আমরা শুধু অবাধ ও সুষ্ঠু নির্বাচন সমর্থন করি।##

post
বাংলাদেশ

টানেলের পরে চট্টগ্রামে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে !

বাস্তবায়ন হতে চলেছে চট্টগ্রামবাসীর আরেকটি স্বপ্ন। বন্দরনগরীর যানজট নিরসনে, বহুল প্রতীক্ষিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা নতুন গতি আনবে এই উড়াল সড়ক। চট্টগ্রামে যানজট ও বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি নিরসনে ২০১৯ সালে শুরু হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ। ৫ বছরের নির্মাণযজ্ঞ শেষে কাল উদ্বোধন হতে যাচ্ছে এই উড়াল সড়ক।নগরীর লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়েছে চার হাজার ২৯৮ কোটি টাকা। প্রকল্পের কাজ শেষ হয়েছে ৯০ শতাংশ। বাকি শতাংশ ১০ উদ্বোধনের পর সপন্ন করা হবে বলে জানান এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মাহাফুজুর রহমান। উদ্বোধন উপলক্ষে বিকেলে প্রকল্পটি পরিদর্শন করেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাস। তিনি জানান, এর ফলে যানজট এড়িয়ে কম সময়ে যাওয়া যাবে শহরের প্রাণকেন্দ্রে। টানেলের পর এবার এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করতে যাচ্ছে চট্টগ্রাম। এতে যান চলাচলে গতির আসার পাশাপাশি বাঁচবে কর্মঘন্টা।

post
আন্তর্জাতিক

বাংলাদেশের তিন রাজনৈতিক দলকে শর্তহীন সংলাপের আহবান যুক্তরাষ্ট্রের !

নির্বাচনী ইস্যুতে শর্তহীন সংলাপের আহবান জানিয়ে বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র চিঠি দলগুলোর কাছে চিঠি পৌঁছে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সোমবার জাতীয় পার্টিকে চিঠিটি দেয়া হয়েছে। পরে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক বলেন, চিঠিতে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এতে শর্তহীন সংলাপের আহ্বানও জানানো হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কাছেও এটি পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন পিটার হাস।

post
বাংলাদেশ

আব্দুল্লাহপুরে বাসে আগুন দেয়ার সময় ছাত্রদল নেতা আটক

রাজধানীর আব্দুল্লাহপুরে বাসে আগুন দেয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদারকে আটক করেছে র‍্যাব।র‍্যাব জানিয়েছে, মামুনসহ দুইজন আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনের সিটে বসে আগুন দেয়। তারা চালক ও হেলপারের কাছে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাসে ধোয়া দেখে কর্তব্যরত র‍্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে মামুনকে আটক করে। অন্যজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

post
বাংলাদেশ

আওয়ামীলীগ ক্ষমতায় বলেই দেশ এগিয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী ; বিএনপির আগুনসন্ত্রাস প্রতিহত করার আহবান

আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে, তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যন্নোয়নই তাঁর সরকারের লক্ষ্য। এসময় বিএনপি-জামায়াতের আগুনসন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান প্রধানমন্ত্রী। সোমবার খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশস্থলে পৌছে, প্রথমে ২৪টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ৫টি নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে সভামঞ্চ থেকে একসমুদ্র জনতার অভিবাদন গ্রহণ করেন আওয়ামী লীগ সভাপতি। বক্তৃতার শুরুতেই খুলনাবাসীর জন্য উপহার হিসেবে বাস্তবায়িত প্রকল্পগুলোর কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ছাড়া আর কেউই দেশের জনগণের কল্যাণে কাজ করেনি। নির্বাচন সামনে রেখে বিএনপি-জামায়াতসহ দেশবিরোধী অপশক্তি আবারো ধ্বংসাত্মক কর্মকান্ড শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই আগুনসন্ত্রাসীদেরকে সবাই মিলে প্রতিহত করতে হবে। এসময় উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামীতেও নৌকার ওপর আস্থা রাখতে দেশবাসীর প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
বিশেষ প্রতিবেদন

নওগাঁ বিলের নতুন রাস্তায় বদলে গেছে লাখো মানুষের জীবনযাত্রা

বর্তমান সরকারের উন্নয়নে নওগাঁ জেলার সদর উপজেলার বিল এলাকার মধ্য দিয়ে রাস্তা নির্মাণ হওয়ায়, চার ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা বদলে গেছে। সহজ হয়েছে কৃষিপণ্য পরিবহন ব্যবস্থা। নতুন রাস্তার ফলে এখন বর্ষাকালেও সদরের সাথে যোগাযোগ থাকে সরাসরি।নওগাঁ সদর উপজেলার দুবলহাটী ও হাসাইগাড়ি ইউনিয়নের প্রায় ৩০ কিলোমিটার বিস্তীর্ণ বিল এলাকা বর্ষা মৌসুমসহ অধিকাংশ সময় পানিবন্দী থাকে। অত্র এলাকার মানুষের চলাচল একমাত্র মাধ্যম ছিল নৌকা। নিত্য প্রয়োজনীয় কাজ সারতে বা হাট-বাজার যাতায়াত করতে হলো পানিপথে। আবার শুকনো মৌসুমে মাঠে ধরে হাঁটা পথ ছাড়া কোন বিকল্প ছিলো না।বর্তমানে গ্রামীণ অবকাঠামো সংস্কার প্রকল্পের আওতায় বিলের মাঝ দিয়ে রাস্তা নির্মিত নতুন দিগন্ত খুলেছে এই জনপদে। সদর উপজেলার গুটিয়ার বিল,দিঘলী বিল, হাসাইগাড়ি বিল, মুনসুর বিল ও পাকুড়িয়া বিলের মধ্য দিয়ে বিভিন্ন এলাকারা সাথে সংযোগকারী ১০টি নতুন রাস্তা নির্মাণ হওয়ায় পাল্টে গেছে ৪ ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবনযাত্রা। নওগা সদরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান জানালেন, সম্পূর্ণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে ১৮ কিলোমিটার রাস্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আন্তরিকতা এই উন্নয়ন সম্ভব হয়েছে বলে জানালেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।বিল এলাকার নতুন রাস্তাগুলোর পাশে গাছ লাগানোসহ অবিলম্বে পাঁকাকরণের দাবি স্থানীয় জনসাধারনের।

post
বাংলাদেশ

বিএনপির আগুন সন্ত্রাস চললে, গ্রেফতারও চলবে: তথ্যমন্ত্রী

যতদিন বিএনপি আগুন সন্ত্রাস করবে, ততদিন গ্রেফতার অভিযানও অব্যাহত থাকবে; নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, অবরোধ ঘোষণার পর গাড়িতে আগুন দিচ্ছে বিএনপি। তবে আওয়ামী লীগ শান্তি চায়, তাই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে। এসময় হাছান মাহমুদ আরও বলেন, বিএনপি ২৮ তারিখ কিছু করতে না পেরে এখন গার্মেন্টসে অস্থিরতা সৃষ্টি করছে।

post
সংবাদ

হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মবার্ষিকী

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের পঁচাত্তরতম জন্মবার্ষিকী আজ। নুহাশপল্লীতে নানা আয়োজনে লেখককে স্মরণ করলেন তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা। সোমবার সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন,দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এসময় হুমায়ূন আহমেদের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত ছিলেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হয় কেক। কবর জিয়ারত শেষ‌ মেহের আফরোজ শাওন গণমাধ্যমকে হুমায়ূনের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.