post
বাংলাদেশ

দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাপা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি।সোমবার দুপুর ১২টায় দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ প্রথম দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন ফরম বিক্রি শুরুর ঘোষণা দিলেও, শেষপর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে কি না সে বিষয়ে জাতীয় পার্টি অবস্থান স্পষ্ট করেনি। সময়ের বাধ্যবাধকতা থাকায় নির্বাচনী কার্যক্রম এগিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

post
সংবাদ

দেশজুড়ে ঢিলেঢালা হরতাল;বিভিন্নস্থানে আগুন-ভাংচুর;সতর্ক অবস্থানে মাঠে আওয়ামীলীগ

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনেরেএকদফা দাবিতে, সারাদেশে বিএনপি ও তাদের মিত্রদের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে। এসময় বিভিন্নস্থানে বিক্ষোভ ও বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।সিলেট মহানগরীর শাহজালাল উপশহর সংলগ্ন এলাকায় বিএনপি নেতাকর্মীরা একটি ট্রাকে ভাংচুর চালায়। টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে। এদিকে, বিএনপি-জামাতের ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও সাতকানিয়া কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে ৩টি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে, বিএনপির হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল করেছে স্বেচ্ছাসেবকদল। গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের নেতৃত্বে, জয়দেবপুর শিমুলতলী সড়কের বিভিন্নস্থানে মিছিল করা হয়। এছাড়া, মানিকগঞ্জে বিএনপির ডাকা হরতাল চলছে ঢিলেঢালা ভাবে। নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের রাবার খাতের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া

বাংলাদেশে রাবার সেক্টরের উন্নয়নে কাজ করার আগ্রহ জানিয়েছে মালয়েশিয়া। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো.শামীম আহসানের সাথে মালয়েশিয়ার প্ল্যান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির বৈঠকে এ কথা জানান তারা।এসময় মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়,প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার বিষয়টি স্থান পায়। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসেবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম।দেশটিকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিয়েছেন বলেও জানান রাষ্ট্রদূত শামীম আহসান।বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নিতে চায় স্কটল্যান্ড

বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে স্কটল্যান্ড। দেশটিতে সংসদের প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত এমপি ফয়সল চৌধুরী নেতৃত্বে ছয় সদস্যের বিভিন্ন রাজনৈতিক দলের পার্লামেন্টারি গ্রুপের প্রতিনিধি দল বৈঠক করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সোমবার সকালে গণভবনে সাক্ষাতকালে শ্রমিক নেয়ার বিষয়টি জানায় প্রতিনিধি দলটি। স্কটিশ সংসদ সদস্যরা বলেন,ভাষাগত অদক্ষতা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। এ সময় বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগ করতে আগ্রহী দেখায় তারা। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন,তাঁর সরকার কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভাষা শেখানোসহ বৃত্তিমূলক ও কম্পিউটার প্রশিক্ষণ দিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

post
বাংলাদেশ

বিএনপি ভোটে এলে পুণঃতফসিল বিবেচনা করবে ইসি;পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশবিশেষ

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলমান। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপকে পাশে ঠেলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন সরকার। এক্ষেত্রে কোন ধরনের রাজনৈতিক সমঝোতা না হলে আরেকটি একতরফা নির্বাচনের আশঙ্কা করছেন নির্বাচন বিশ্লেষকরা।যদিও ২০১৪ সাল এবং ২০১৮ সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল দেশে-বিদেশে। সেজন্য এবার বেশ আগে থেকেই আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগাদা দিয়ে আসছিলো। ক্ষমতাসীন দল আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উৎসব চললেও ভিন্ন চিত্র বিএনপি অঙ্গনে। আর মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না- সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাইকমান্ড। তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু গনমাধ্যমকে বলেছেন, দলের চেয়ারম্যান জিএম কাদের ৩০ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এমন অবস্থায় বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরিস্থিতি বিবেচনায় পুনঃতফসিলের ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের একথা জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, বিএনপিসহ নির্বাচনে আসতে না চাওয়া দলগুলো ভোটে এলে, আইন অনুযায়ী সুযোগ তৈরি করে দেয়া হবে। বিভাজন ভুলে নির্বাচনে সব দল অংশগ্রহণ করলে, সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন প্রাণান্তর চেষ্টা করবে বলেও জানান, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।এ প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষন সংস্থা জানিপপ এর চেয়ারম্যান ড. নাজমূল আহসান কলিমউল্লাহ বলেন,পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশ হিসেবে নির্বাচন কমিশনের এমন বক্তব্য। তবে যে কোন ভাবেই সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন কাম্য বলেই মনে করেন এ নির্বাচন বিশ্লেষক। 

post
বাংলাদেশ

মির্জা ফখরুলের জামিন শুনানি ২ দিন পেছালো ; সোহেল-টুকুসহ ২৫ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আরো ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান। বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।গেল ২৮ অক্টোবরের মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মির্জা ফখরুলকে আটক করা হয়। অন্যদিকে, পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল ও যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ ২৫ জনের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন।রায়ে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাস করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত।

post
খেলা

২০২৩ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা বিরাট কোহলি

এ যেন বিশ বছর আগের এক সন্ধ্যা ফিরে এলো আবার। জোহানেসবার্গে সেদিন ফাইনাল হেরে টুর্নামেন্ট সেরার পুরস্কার বুঝে নিয়েছিলেন সেই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। কাকতালীয় ব্যাপার ২০ বছর পর আবারও ম্যান অব দ্য সিরিজ হয়েছেন এক ভারতীয়। তিনি বিরাট কোহলি। শচীনের মতোই ফাইনাল হেরেছেন তিনিও। দুজনেই ছিলেন নিজ নিজ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। দুজনেই বিশ্বকাপ আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন। ফাইনাল হারের পর বিমর্ষ কোহলিকে ডেকে নেওয়া হয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে। তবে এদিন হাসিমুখে দেখা যায়নি কোহলিকে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ৭৬৫ রান করেও ফাইনালে হারের কষ্ট নিয়ে মঞ্চ ছাড়তে হয়েছে তাকে। টুর্নামেন্ট সেরার এই পুরস্কার জেতার লড়াইয়ে তিনি পেছনে ফেলেছেন সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ শামিকে। পেছনে ফেলেছেন কুইন্টন ডি কক কিংবা রাচীন রবীন্দ্রর মত তারকাকে। পুরো আসরে একের পর এক রেকর্ড ভেঙেছেন ৩৫ বছর বয়েসী বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন ভারতের এই মারকুটে ব্যাটার। করেছেন তিন শতক। রান করেছেন ৭৬৫। এমনকি এবারের আসরে একটি উইকেটও নিজের করে নিয়েছেন কোহলি। সবমিলিয়ে বিরাটের এবারের বিশ্বকাপ পর্বটা ছিল মনে রাখার মতোই। ১১ ম্যাচে ৬ অর্ধশতক, ৩ শতকসহ করেছেন ৭৬৫ রান। বিশ্বকাপের ইতিহাসে এক টুর্নামেন্টে এটাই ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। এমনকি এক বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি। ১১ ইনিংস ব্যাট করে ৯টি ইনিংসেই কমপক্ষে ৫০ রান করেছেন কোহলি। 

post
সংবাদ

বিএনপি-জামাতের হরতালের সহিংসতা রোধে মাঠে আওয়ামীলীগ

বিএনপি-জামাতের ডাকা ৪৮ঘন্টার হরতাল,অবরোধ,সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ।রবিবার সকালে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল করে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ। এতে বক্তব্য রাখেন,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান’সহ অন্যরা। এদিকে, গাজীপুরের কোনাবাড়ীতে থানা ও ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় থানা শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন,সহ-সভাপতি সানজিদুল হক শাহিন ও সম্পাদক জাকির হোসেন ভান্ডারীসহ অনেকে উপস্থিত ছিলেন। অন্যদিকে, ঈশ্বরদীতে বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান এডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে, হরতাল বিরোধী প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করা হয়। এছাড়া, পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের আহবানে হরতাল বিরোধী মিছিল হয়েছে।

post
বিশেষ প্রতিবেদন

সরকারের ধারাবাহিক উন্নয়নে বদলে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ,গ্রামীণ জনপদ এখন ডিজিটাল শহর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর পাল্টে গেছে নারায়ণগঞ্জের রুপগঞ্জের চিত্র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে, স্থানীয় জনপ্রতিনিধির তত্বাবধায়নে উন্নয়ণের মেগা প্রকল্পে গ্রামীন জনপদ রুপগঞ্জ হয়েছে ডিজিটাল শহর। বদলে গেছে এখানকার লাখ লাখ বাসিন্দার জীবনযাত্রার মান।এক সময়ের উন্নয়ন বঞ্চিত রুপগঞ্জ ধীরে ধীরে বদলে এখন ডিজিটাল শহর। প্রতিটি বাড়িতে শতভাগ বিদ্যুতায়ন,বিশুদ্ধ পানি,উন্নত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি, পাকা সড়কে বদলে গেছে রুপগঞ্জবাসীর জীবনমান। একসময়ে বাশেঁর সাকো আর নৌকায় যাতায়াত করা দূর্ভোগ পোহানো বাসিন্দারা, বর্তমান সরকারের উন্নয়ন কর্মযজ্ঞে স্বপ্ন দেখেন, ডিজিটাল থেকে স্মাট বাংলাদেশের। স্থানীয়রা বলছেন,বর্তমান সরকার তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। যোগাযোগ ব্যবস্থা,শিক্ষা,স্বাস্থ্য,উন্নত বাসস্থান থেকে শুরু করে সকল ক্ষেত্রে উন্নয়ণের হাওয়া লেগেছে। এছাড়াও ভুলতা-গাউছিয়া ফ্লাইওভার,বীর প্রতিক গাজী সেতু বদলে দিয়েছে, সেখানকার মানুষের ভাগ্য। পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজিকে নৌকায় ভোট দিয়ে, রুপগঞ্জের উন্নয়ণের ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন, গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক,বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও রুপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

post
সংবাদ

দেশে অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন : তথ্যমন্ত্রী

দেশ ও সমাজের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা খুবই প্রয়োজন, বিশেষ রিপোর্টিং দায়িত্বশীলদের দৃষ্টি খুলে দেয়- বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।রবিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি আয়োজিত বেস্ট রিপোর্টিং এওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান। অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে গণমাধ্যমের পাশে থাকার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে ১৯ ক্যাটাগরিতে ২০জন সাংবাদিককে পুরস্কৃত করা হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.