প্রবাস রাজনীতি

ডোনাল্ড লু’র চিঠির জবাব দিলো আওয়ামীলীগ

post-img

নির্বাচনকে সামনে রেখে শর্তহীন সংলাপের আহবান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।তিন দলের সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি দেন তিনি। এরই মধ্যে ওই চিঠির জবাব দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষ থেকে চিঠির জবাব পৌঁছে দেন দলটির কার্যনির্বাহী সদস্য সংসদ সদস্য মোহাম্মদ আলী আরাফাত। তবে চিঠিতে কী ছিল তা পরবর্তীতে জানানো হবে বলে এড়িয়ে যান তিনি।

এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে চিঠিটি পৌঁছে দেন।ওইদিন চিঠি গ্রহণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন,চিঠির বিষয়ে দলের সভাপতির সঙ্গে কথা বলে জবাব দেয়া হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.