তফসিল প্রত্যাখ্যান বিএনপির; বিভিন্নস্থানে ভাংচুর আগুন
নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করে দেশের বিভিন্নস্থানে টায়ারে আগুন ও মিছিল করেছে, বিএনপিসহ সমমনা দলগুলো।বরিশালে তফসিল ঘোষনার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল চলছে। সকাল ৬ টা থেকে নগরীর সদর রোডের কাকলির মোড় এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মিরা। এসময় তারা হরতালের পক্ষে শ্লোগান দিয়ে ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করেন। এদিকে,তফসিল ঘোষণার পর গতরাতে নোয়াখালীর মাইজদী শহীদ ভুলু ষ্টেডিয়াম,নতুন বাসষ্ট্যান্ড,বিশ্বনাথ,সমির মুন্সিরহাট,বেগমগঞ্জের চৌমুনী বাজার, বাংলাবাজারসহ বিভিন্ন এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে এবং বেশ কিছু পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশায় হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। অন্যদিকে, তফসিল ঘোষণার পর বগুড়া পুলিশ সুপারের বাসভবন ও কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরনে ঘটানো ঘটেছে।এছাড়া সদর থানা,শিববাটি,চারমাথা সহ বিভিন্নস্থানে ককটেল বিস্ফোরন এবং ঢাকা-রংপুর মহাসড়কে একটি খালি ট্রাকে আগুন দেয়া হয়।অন্যদিকে ঝটিকা মিছিল করেছে ছাত্র শিবির।
