post
বিনোদন

সংরক্ষিত নারী আসনে আ. লীগের মনোনয়ন চেয়েছেন যে তারকারা

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১৪ জন তারকা শিল্পী। আজ বৃহস্পতিবার মনোনয়ন ফরম কেনার শেষদিনে মনোনয়ন জমা দিয়েছেন অভিনেত্রী লাকী ইনাম সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, শামিমা তুষ্টি ও সিমলা।এর আগে গত মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রোকেয়া প্রাচী, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ, তানভিন সুইটি, সোহানা সাবা, শাহনূর ও ঊর্মিলা শ্রাবন্তী কর। গতকাল সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন শমী কায়সার ও মেহের আফরোজ শাওন। এখন দেখার অপেক্ষা, তাদের মধ্যে থেকে কে কে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন পান।

post
বিনোদন

নিজ শহর গাজীপুরে শায়িত হলেন আহমেদ রুবেল

গুণী অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় জয়দেবপুর রাজবাড়ি মাঠে জানাজা শেষে গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরের পর তার মরদেহ ঢাকা থেকে নিজ বাড়ি গাজীপুর শহরের উত্তর ছায়াবীথিতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশি ও ভক্তরা অংশগ্রহণ করেন।বুধবার ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল ওই সিনেমায় অভিনয় করেছেন। আহমেদ রুবেল গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। আহমেদ রুবেলের বাবা শিক্ষাবিদ অধ্যাপক আয়েশ উদ্দিন জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুরের সাধারণ সম্পাদক ছিলেন। তার বাবা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রেখেছেন। আহমেদ রুবেল ৩ মে ১৯৬৮ সালে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রয়াত সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।

post
বিনোদন

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আহমেদ রেজা রুবেল মারা গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। বুধবার সন্ধ্যায় তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। তিনি বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে রুবেল ভাইয়ের মরদেহ রাখা হয়েছে বলে জানতে পেরেছি। তবে এখনও পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারিনি।জানা গেছে, বুধবার সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারা সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। এ প্রদর্শনীতেই যোগ দিতে আসছিলেন আহমেদ রুবেল। উল্লেখ্য, আহমেদ রেজা রুবেল বাংলাদেশী থিয়েটার, টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেতা। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আয়েশ উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জ শহরের ইসলামপুর মহল্লায় তার নানির বাড়ী। পিতা-মাতার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করতেন।

post
বিনোদন

আসছে নিলয়ের স্বপ্নের বাসর

অনেক স্বপ্ন নিয়ে সম্প্রতি বিয়ে করে স্ত্রী জেসমিনকে বাবা-মায়ের সঙ্গে এক ঘরে তোলেন অটোরিকশা চালক সালাউদ্দিন। কিন্তু তার স্বপ্ন বাস্তবায়নের পথে বার বার বাধা হয়ে দাঁড়ায় পরিবারের সদস্যরা! স্বপ্নের বাসর আর বাস্তবে ধরা দেয় না সালাউদ্দিন-জেসমিন দম্পতির জীবনে। এমনই এক সিরিয়াস অথচ মজার গল্প নিয়ে হাজির হচ্ছেন নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। দুজনকে নিয়ে ‘স্বপ্নের বাসর’ নামের নাটকটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতা আনান। চিত্রনাট্যও তারই। এতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। ‘সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটি প্রসঙ্গে নির্মাতা মিফতা আনান বলেন, ‘ঢাকা শহরের একজন সিনএনজি চালকের এক রুমের সংসারে নতুন বিয়ের পর তার সংসার জীবনের বিভিন্ন সমস্যা ফুটে উঠেছে এ নাটকে। আমরা চেষ্টা করেছি শহরের নিম্নবিত্ত মানুষগুলোর জীবনের কষ্ট ও ভালোবাসার একটি অংশ তুলে ধরতে।’

post
বিনোদন

স্কুল অব রক ভলিউমে থাকছে জেমস

এবারও কনসার্টের আয়োজন করেছে ‘স্কুল অব রক ভলিউম’। এবারের আয়োজনের নাম, ‘ফগ প্রেজেন্টস দ্য স্কুল অব রক ভলিউম-২’। আগামী ১৬ ফেব্রুয়ারি আইসিসিবি এক্সপো জোনে এ ওপেন এয়ার এ কনসার্টের আয়োজন করা হয়েছে।প্রথম পর্ব থেকে এবারের পর্বে শ্রোতাদের জন্য আরও বেশি চমক থাকবে বলে কনসার্ট আয়োজক কমিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সেই চমকের ধারাবাহিকতা বজায় রাখতে একের পর এক ব্যান্ডের নাম ঘোষণা করছে আয়োজক কমিটি। সোনার বাংলা সার্কাস ও আশেজের পর এবার কনসার্টের বড় চমক জেমসের নাম প্রকাশ করলেন তারা।ইটিসি ইভেন্টসের সিওও সাজিদ আলী বলেন, ভাষা ও বইমেলার মাস ফেব্রুয়ারি। বসন্ত এবং ভালোবাসা দিবসের রঙিন উদযাপনও থাকবে। সবকিছু মিলিয়ে ফেব্রুয়ারি এদেশের মানুষের জন্যে উৎসবমুখর একটি মাস।

post
বিনোদন

মুম্বাই বিমানবন্দরে প্রবেশকালে বাধার মুখে পড়লেন নিক

কিছুদিন আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লোলাপালুজা ইন্ডিয়া’র দ্বিতীয় সংস্করণ। ২৭ ও ২৮ জানুয়ারি কনসার্টে মেতেছিল বলিউড। হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।দুই ভাই কেভিন জোনাস এবং জোন জোনাসের সঙ্গে গত শুক্রবার রাতে মুম্বাইয়ে আসেন পপ তারকা এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। ২৭ জানুয়ারি মুম্বাইয়ে শ্রোতাদের সামনে পারফর্ম করে ‘জোনাস ব্রাদার্স’। ভক্ত-অনুরাগীদের চমকে দিয়ে হিন্দি গানও পরিবেশন করেন নিক। মঞ্চে শ্রোতা এবং অনুরাগীদের মন জয় করলেও অনুষ্ঠান শেষে মুম্বাই বিমানবন্দরে এসে বিপাকে পড়লেন পপ তারকা। নিক বিমানবন্দরে প্রবেশকালে বাধার মুখে পড়েন। বিমানবন্দরে ঢুকতে না পেরে একা একাই এক কোণে দাঁড়িয়ে থাকতে গেছে প্রিয়ঙ্কার স্বামী নিককে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে নিককে বিমানবন্দরের কাছে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ‘লোলাপালুজা’ কনসার্টে পারফর্ম করার পর সোমবার ভোরের দিকে মুম্বাই থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছিলেন ‘জোনাস ব্রাদার্স’। সেই সময়ই বিমানবন্দরে আটকে দেওয়া হয় নিককে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানা গেছে, নিজের টিকিট নাকি আনতে ভুলে গিয়েছিলেন নিক। এ কারণেই নাকি নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তার আগে এক কোণে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন নিক।

post
বিনোদন

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন সানি লিওন

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় “চিকা লোকা” নামের একটি রেস্তোরাঁ খুলেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে।অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং সংগীত শিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে, নাগার্জুন, মৌনি রায়ের মত অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন।কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা “কেনেডি”সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।

post
বিনোদন

বিয়ে করলেন অভিনেত্রী স্বাগতা

বিয়ে করলেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। তার বরের নাম হাসান আজাদ। বুধবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে বিয়ে হয় তাদের। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুক্রবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত হবে বিবাহত্তোর সংবর্ধনা। এর আগে বিয়ের রাতে বন্ধুদের নিয়ে পার্টি করেছেন স্বাগতা। সেই ছবি পাওয়া গেছে বিভিন্ন তারকার ফেসবুক স্টোরিতে। ২০২৩ সালের ডিসেম্বরে বিয়ের ঘোষণা দিয়েছিলেন স্বাগতা। তার বর হাসান আজাদ লন্ডন প্রবাসী বলে জানিয়েছিলেন তখন। ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় তাদের। হাসান আজাদের সঙ্গে স্বাগতার এটি দ্বিতীয় বিয়ে। চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করেই জীবনযাপন করছিলেন এই অভিনেত্রী। বছরখানেক একা থাকার পর আবারও সংসারী হওয়ার পরিকল্পনা করেন। স্বাগতার স্বামী হাসানের জন্ম, বেড়ে ওঠা ও পড়াশোনা যুক্তরাজ্যে। গানও করেন তিনি। কিছুদিন চেনাজানার পর হাসানকে জীবনসঙ্গী করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

post
বিনোদন

অস্কারে মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত নাজরিন চৌধুরী

চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯৬তম আসরে মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান চিত্রনাট্যকার, পরিচালক ও অভিনেত্রী নাজরিন চৌধুরী। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে তার পরিচালিত ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’। এটি প্রযোজনা করেছেন সারা ম্যাকফারলেন। এতে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ব্রিটানি স্নো। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির গল্প যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যের বাসিন্দা র‌্যাচেল নামের একজন সিঙ্গেল মাকে কেন্দ্র করে। তার দুই সন্তান আছে। তিনি পেশায় ওয়েট্রেস। আরকানসাসে গর্ভপাত নিষিদ্ধ থাকায় অন্যত্র গিয়ে এই প্রক্রিয়া সম্পন্নের জন্য টাকা জোগাড় করতে হবে। অ্যামাজন প্রাইমের ‘জ্যাক রায়ান’ সিরিজের ১টি, বিবিসি ওয়ানের ‘ইস্টএন্ডার্স’ সিরিজের ২টি, এএমসি চ্যানেলের ‘ফিয়ার অ্যান্ড ওয়াকিং ডেড’ সিরিজের আটটি পর্ব লিখেছেন নাজরিন চৌধুরী। এছাড়া বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানের চিত্রনাট্যকার হিসেবে কাজ করে অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি। এবার ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র মাধ্যমে পরিচালক হিসেবে যাত্রা শুরু হলো তার। বাংলাদেশি মা-বাবার সন্তান নাজরিন চৌধুরী একাধারে চিত্রনাট্যকার, অভিনেত্রী, লেখক, নাট্যকার ও টেলিভিশন প্রযোজক। তার জন্ম ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিম লন্ডনে। কিং’স কলেজ লন্ডন থেকে বায়োমেডিক্যাল সায়েন্সে বিএসসিসহ স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর নর্দার্ন ফিল্ম স্কুল থেকে চিত্রনাট্য লেখায় এমএ সম্পন্ন করেন তিনি। তার রেডিও নাটক ‘মিক্সড ব্লাড’ ২০০৬ সালে রিচার্ড ইমিসন অ্যাওয়ার্ড জেতে। নিজের প্রথম উপন্যাস ‘মাই ইংল্যান্ড’-এর জন্য আর্টস কাউন্সিল ইংল্যান্ড থেকে অনুদান পান তিনি। নাজরিন চৌধুরীর লেখা প্রথম চিত্রনাট্য ‘স্কাম’ ব্রিটিশ প্রতিষ্ঠান ডিএনএ ফিল্মস আয়োজিত প্রতিযোগিতায় ‘ফোকাস অন ট্যালেন্ট’ পুরস্কার পেয়েছে। তার ঝুলিতে আরও আছে ব্রিটেনের চ্যানেল ফোর ড্রামা অ্যাওয়ার্ড। ২০১৪ সালে ফক্স রাইটার্স ইনটেনসিভ আয়োজনে সেরা দশে জায়গা করে নেন নাজরিন চৌধুরী। এর অংশ হিসেবে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ী হয়ে লিখেছেন ফক্সের ‘হাউডিনি অ্যান্ড ডয়েল’ সিরিজর ১টি ও ‘ওয়েওয়ার্ড পাইন্স’ সিরিজের ১টি পর্ব। তিনি এখন লস অ্যাঞ্জেলেসে বসবাস করেন। ইউনিভার্সেল পিকচার্সের ‘আমেরিকান র‌্যাডিক্যাল’ চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। স্যাম এসমেইলের পরিচালনায় এতে অভিনয় করবেন অস্কারজয়ী রামি মালেক। এতে তুলে ধরা হবে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর কাউন্টার টেরোরিজম ইউনিটে যোগ দেওয়া এলনুরির সত্যি গল্প। ২০১৮ সালে প্রকাশিত ‘আমেরিকান র‌্যাডিক্যাল: ইনসাইড দ্য ওয়ার্ল্ড অব অ্যান আন্ডারকভার মুসলিম এফবিআই এজেন্ট’ গ্রন্থ অবলম্বনে চিত্রনাট্য লিখছেন নাজরিন চৌধুরী। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মনোনয়ন তালিকা ঘোষণা করেন জার্মান-আমেরিকান অভিনেত্রী জাসি বিটস ও আমেরিকান অভিনেতা জ্যাক কুয়েড। তার আগে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সভাপতি জ্যানেট ইয়াং। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাকাডেমির স্যামুয়েল গোল্ডউইন থিয়েটার থেকে এই আয়োজন সরাসরি দেখানো হয়েছে অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট ওর্গ) এবং ডিজিটাল প্ল্যাটফর্মে (টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক)। সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘রেড, হোয়াইট অ্যান্ড ব্লু’র পাশাপাশি মনোনীত হয়েছে ‘দ্য আফটার’, ‘ইনভিনসিবল’, ‘নাইট অব ফরচুন’, ‘দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার’।১৯২৭ সাল থেকে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের সদস্যদের ভোটে অস্কারের মনোনয়ন ও পুরস্কার প্রদান করা হচ্ছে। অভিনয়শিল্পী, পরিচালক, চিত্রগ্রাহকসহ অস্কারের মোট ১৮টি বিভাগে ১০ হাজারের বেশি সদস্য আছে। গত ১১ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত তারাই ভোট দিয়ে চূড়ান্ত করেছেন মনোনয়ন তালিকা। অস্কারের ইতিহাসে এবার রেকর্ড সংখ্যক ৯৩টি দেশের সদস্যরা ব্যালটে ভোট দিয়েছেন। অ্যাকাডেমির সক্রিয়া সদস্যরা আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২৩টি বিভাগে মনোনীত চলচ্চিত্র ও কলাকুশলীদের মধ্য থেকে বিজয়ী নির্বাচনে ভোট দেবেন। আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৬তম অস্কার বিজয়ীদের হাতে সোনালি ট্রফি তুলে দেবেন বিখ্যাত তারকারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান তারকা জিমি কিমেল। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।

post
বিনোদন

৬ বছর আগে শিশুকে দেওয়া কথা রাখলেন সালমান!

বছর ছয়েক আগে ক্যানসার আক্রান্ত এক শিশুকে দেওয়া কথা রাখলেন সালমান খান। সম্প্রতি ৯ বার কেমোথেরাপির পর ক্যানসারজয়ী সেই খুদে ভক্তের সঙ্গে ফের দেখা করলেন বলিউডের ভাইজান। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ২০১৮ সালে ক্যানসার ধরে পড়ে জগনবীর নামের এক শিশুর। সেই সময় তার বয়স ছিল চার। জগনবীরের বাবা-মা ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুম্বাইয়ে যান। সেখানে টাটা মেমোরিয়াল সেন্টারে ভর্তি হয় জগনবীর। মুম্বাইয়ে যাবে শুনেই জগনবীর মনে মনে সালমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখতে শুরু করে। জগনবীরের মা সুখবীর কৌর ছেলের স্বপ্নের কথা জানতেন। তিনি হাসপাতালে ছেলের একটি ভিডিও রেকর্ড করেছিলেন।সেই ভিডিওতে জগনবীর সালমানের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন। সেই ভিডিও গিয়ে পৌঁছায় সালমানের কাছে। তার পরেই স্বপ্নপূরণ হয় জগনবীরের। সালমান হাসপাতালে এসে দেখা করে গিয়েছিলেন জগনবীরের সঙ্গে। যাওয়ার আগে সালমান জগনবীর বলে গিয়েছিলেন, আবার দেখা হবে। তবে একটা শর্ত আছে। জগনবীরকে দ্রুত সুস্থ হয়ে উঠতে হবে। সেরে উঠলেই তিনি আবার দেখা করবেন তার সঙ্গে। সালমানের সঙ্গে দ্বিতীয় বার দেখা করার ‘লোভে’ মনেপ্রাণে সুস্থ হয়ে উঠতে চাইছিল জগনবীর। চিকিৎসকেদের সমস্ত কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছে। কষ্ট হলেও মুখ ফুটে বলেনি। অবশেষে এই যুদ্ধে জয়ী হয়েছে সে। ৯ বার কেমোথেরাপির পর আপাতত ক্যানসারমুক্ত জগনবীর। সে দিনের ছোট্ট ছেলেটি এখন ৯ বছরের কিশোর। জগনবীরের সুস্থ হয়ে ওঠার কথা জানতে পারেন সালমান। ৬ বছর আগে দেওয়া কথা রাখেন তিনি। সালমানের বান্দ্রার বাড়িতে জগনবীরের সঙ্গে দেখা হয় ভাইজানের। জগনবীরের মা সুখবীর বলেছেন, ‘জগনবীর এখন অনেকটা সুস্থ। আবার স্কুলে যেতে শুরু করেছে। ও মন থেকে না চাইলে এত তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা সম্ভব ছিল না। আর শুধু সলমনের সঙ্গে দেখা করবে বলেই ও সুস্থ হয়ে ওঠার এত তাড়া ছিল। আমরা কৃতজ্ঞ ভাইজানের কাছে।’

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.