কিছুদিন আগে মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লোলাপালুজা ইন্ডিয়া’র দ্বিতীয় সংস্করণ। ২৭ ও ২৮ জানুয়ারি কনসার্টে মেতেছিল বলিউড। হলিউডের জনপ্রিয় পপ ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’ সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল।
দুই ভাই কেভিন জোনাস এবং জোন জোনাসের সঙ্গে গত শুক্রবার রাতে মুম্বাইয়ে আসেন পপ তারকা এবং প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস। ২৭ জানুয়ারি মুম্বাইয়ে শ্রোতাদের সামনে পারফর্ম করে ‘জোনাস ব্রাদার্স’। ভক্ত-অনুরাগীদের চমকে দিয়ে হিন্দি গানও পরিবেশন করেন নিক। মঞ্চে শ্রোতা এবং অনুরাগীদের মন জয় করলেও অনুষ্ঠান শেষে মুম্বাই বিমানবন্দরে এসে বিপাকে পড়লেন পপ তারকা। নিক বিমানবন্দরে প্রবেশকালে বাধার মুখে পড়েন। বিমানবন্দরে ঢুকতে না পেরে একা একাই এক কোণে দাঁড়িয়ে থাকতে গেছে প্রিয়ঙ্কার স্বামী নিককে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে নিককে বিমানবন্দরের কাছে এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
‘লোলাপালুজা’ কনসার্টে পারফর্ম করার পর সোমবার ভোরের দিকে মুম্বাই থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিচ্ছিলেন ‘জোনাস ব্রাদার্স’। সেই সময়ই বিমানবন্দরে আটকে দেওয়া হয় নিককে। ভারতীয় একটি গণমাধ্যমের খবরে জানা গেছে, নিজের টিকিট নাকি আনতে ভুলে গিয়েছিলেন নিক। এ কারণেই নাকি নিরাপত্তারক্ষীরা তাকে ঢুকতে বাধা দেন। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয়ে গিয়েছিল। তার আগে এক কোণে ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন নিক।
