বিনোদন

রেস্তোরাঁ ব্যবসায় নামলেন সানি লিওন

post-img

ভারতের উত্তর প্রদেশের নয়ডায় “চিকা লোকা” নামের একটি রেস্তোরাঁ খুলেছেন বলিউড অভিনেত্রী সানি লিওন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ইনস্টাগ্রামে নিজের নতুন পরিচয় দিয়ে ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। যেখানে তাকে খাবার তৈরিতে হাত লাগাতে দেখা গেছে।

অর্জুন রামপাল, মিঠুন চক্রবর্তী, শিল্পা শেঠি কুন্দ্রা, সুনীল শেঠি, ক্রিকেটার শচীন তেন্ডুলকর এবং সংগীত শিল্পী আশা ভোঁসলে থেকে শুরু করে, নাগার্জুন, মৌনি রায়ের মত অনেকেরই রেস্তোরাঁ ব্যবসা রয়েছে। এসব তারকারা অভিনয়ের পাশাপাশি তাদের ব্যবসাও ভালোই চালাচ্ছেন।

কানাডায় জন্ম নেওয়া ভারতীয় বংশোদ্ভূত সানি লিওন ২০১১ সালে রিয়্যালিটি শো বিগ বস-৫ দিয়ে ভারতে পরিচিতি পান। পরের বছরই জিসম-২ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তার।

গেল বছর কান চলচ্চিত্র উৎসবে সানি লিওন অভিনীত সিনেমা “কেনেডি”সাড়া ফেলেছে। ক্রাইম থ্রিলারটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ। সিনেমায় রাহুল ভাটের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.