post
বিনোদন

অভিনেত্রী তানজিন তিশার ভিডিও ফাঁস!

টিভি জগতের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সোমবার মধ্যরাতে হঠাৎ করেই অভিনেতা শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে আপত্তিকর অবস্থার ছবি এবং ভিডিও ফাঁস হয়। যদিও প্রকাশের ১৭ মিনিট পরেই সেসব ভিডিও-ছবি মুছে ফেলা হয়। সেই ভিডিও ও ছবিতে দেখা যায়, তানজিন তিশা আছেন কোনো এক লিফটের মধ্যে। সেখানে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। এমনটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। এ তথ্যটি নিশ্চিত করেছে একাধিক সূত্র। ভিডিওতে আরও দেখা যায়, তানজিন তিশা অশ্লীল ভাষায় কথা বলছেন, আবার গানের তালে তালে নাচছেন। যদিও ভাইরাল এ বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি এ অভিনেত্রী তিশা। এ ছাড়া অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়ে বলেন, দয়া করে এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কারণ আমি নিশ্চিত, ওর (রাজের) আইডি হ্যাকড হয়েছে। আর কে হ্যাক করেছে, সেটি আমরা সবাই জানি— প্রকাশ্যে হইচই করতে যার কোনো কারণ লাগে না।

post
বিনোদন

ভেঙ্গে যাচ্ছে সৃজিত-মিথিলার সংসার!

ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সংসার ভেঙ্গে যাচ্ছে! যদিও এর আগে ২০২২ সালের নভেম্বরে তাদের সংসার ‘ভেঙে যাচ্ছে’ বলে গুঞ্জন চাউর হয়। সেসময় মিথিলা জানিয়েছিলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন।’ তবে এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢেলে দিলো ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার।২৮ মে (শনিবার) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বয়সে ছোট এক তরুণীকে মন দিয়েছেন সৃজিত। তবে তিনি কোনো অভিনেত্রী নন। ক্যামেরার পেছনে কাজ করেন। আজকাল পার্টিতে সারাক্ষণ ওই তরুণীর সঙ্গে কাটান সৃজিত।পত্রিকাটির দাবি, আগামী দুই মাসের মধ্যে সৃজিতের সঙ্গে সম্পর্ক চুকিয়ে বাংলাদেশে ফিরবেন মিথিলা।তবে এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মিথিলার কোনো সাড়া পাওয়া যায়নি। সৃজিত মুখার্জিও মুখ বন্ধ রেখেছেন। তাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে সাড়া মেলেনি।মিথিলা-সৃজিতের পরিচয় হয় সংগীতশিল্পী অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম। সৃজিতের সঙ্গে বিয়ের আগে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাইয়ে।

post
বিনোদন

শাকিব বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেতে হবে : অপু বিশ্বাস

কোনো বড়মাপের মানুষের বিষয়ে মন্তব্য করার আগে যদি ৫ বার পানি খাওয়া লাগে তবে শাকিব খানের বিষয়ে মন্তব্য করার আগে ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার বলে মনে করেন অপু বিশ্বাস।সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাতকারে তিনি এ মন্তব্য করেন। অপু বিশ্বাস বলেন, শাকিব খান অনেক বড়মাপের একজন অভিনেতা। আসলে শাকিব খান বাংলাদেশে এমন একটা নাম, আসলে স্মৃতির পাতায় যাদের নাম লেখা থাকে, যেমন উত্তম কুমার, রাজ্জাক, ফারুক তাদের মতো একজন নায়ক। তাই তার বিষয়ে মন্তব্য করার আগে আমার মনে হয় তার ৫০ বার পানি খেয়ে তার পর কথা বলা দরকার। কারণ উনি যে মানের নায়ক, যতটা শক্তিশালী নায়ক, তাকে সম্মান দেওয়ার জন্যও আমাদের যোগ্যতা অর্জন করতে হবে; সেখানে মন্তব্য করা তো অনেক দূরের কথা।

post
বিনোদন

বিবাহ এবং বিচ্ছেদ এগুলা জীবনের অংশ : সানাই মাহবুব

বিচ্ছেদকে স্বাভাবিক ব্যাপার মন্তব্য করে আলোচিত মডেল ও অভিনেত্রী সুপ্রভা মাহবুব বিনতে সানাই বলেছেন, এগুলো জীবনেরই অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে শনিবার এ কথা বলেছেন তিনি। এ পোস্টের কমেন্টে অনেকেই লিখেছেন, তবে কি বিচ্ছেদের পথেই হাঁটছেন সানাই? এই প্রশ্নে অবশ্য এখনও মুখ খোলেননি তিনি। ফেসবুকে সানাই লিখেছেন, ‘বিবাহ এবং বিচ্ছেদ দুইটাই খুব স্বাভাবিক ব্যাপার। এগুলা জীবনের অংশ। এবং সব দোষ যে মেয়েদেরই এমনটাও ভাবার কিছুই নাই।’ তিনি লিখেছেন, ‘স্বামী /স্ত্রী উভয়েরই কারণে বিচ্ছেদ হয়। একজনের দোষ খুজে লাভ কী? যাই হোক জীবন এমনই।’ এর আগে সম্প্রতি ফেসবুক লাইভে এসে তাকে নিয়ে নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের সতর্ক করেন সানাই। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু সানাই মাহবুবের। পরে কাজ করেন মিউজিক ভিডিওতে। এক পর্যায়ে ‘ময়নার ইতিকথা’ ও ‘শালবনের মহুয়া’ চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। তবে সিনেমা দুটি মুক্তি পায়নি। ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করে আলোচনায় আসা সানাই সবচেয়ে বেশি আলোচিত হন ২০১৮ সালে ব্রেস্ট ইমপ্ল্যান্টের মাধ্যমে তার স্তনের আকৃতি বড় করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ নিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের পর ভক্তদের কাছে ক্ষমাও প্রার্থনা করেন তিনি। ২০১৯ সালে সাবেক মন্ত্রীকে বিয়ের ঘোষণা দিয়ে আবার আলোচনায় আসেন। তবে শেষ পর্যন্ত গত বছর একজন ব্যাংক কর্মকর্তার সঙ্গে ঘর বাঁধেন তিনি। পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত বিভিন্ন কর্মকাণ্ডের জন্য এক সময় চর্চার কেন্দ্রে সানাইকে এখন তেমন একটা দেখা যায় না পর্দায়। ফেসবুক বা অন্য মাধ্যমেও আগের মতো আলোচিত কোনো কর্মকাণ্ড নেই তার। সানাই বেশ কিছুদিন আগে ঘোষণা দেন অনলাইনে শাড়ির ব্যবসার। স্বামী-সংসার, পারিবারিক ব্যবসা এসব নিয়েই সময় কাটছে তার।

post
বিনোদন

গায়ক নোবেল আটক

গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।তিনি জানান, নোবেলের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে। আজ সকালে তাকে আটক করা হয়েছে। ডিবির লালবাগ বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, 'নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।' ডিএমপি সূত্রে জানা গেছে, নোবেলকে আটকের বিষয়ে আজ দুপুর ২টায় তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে।

post
বিনোদন

'শাকিবকে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল'

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর সম্পর্ক এখন সাপে-নেউলে। এবার শাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বুবলী বলেছেন, ওই (শাকিব খান) নামটি আর আমি মুখে আনতে চাই না। এই নায়ককে ভালোবেসে সংসার করতে চাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় ভুল।’ শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে একটি ক্যাফে উদ্বোধন উপলক্ষে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী এ কথা বলেন।গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিবের বিভিন্ন মন্তব্যের জবাবে বুবলী বলেন, ‘কিছুদিন পরপর উনি আমাকে আক্রমণ করছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়। বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। কারণ আমার আত্মসম্মানবোধ সবার আগে।’শাকিবের পুরুষত্ব নিয়ে প্রশ্ন তুলে বুবলী বলেন, ‘উনি (শাকিব) বলেন, আমাকে না কি উনার বাসা থেকে বের করে দিয়েছেন। নিজের সন্তানের মাকে বাসা থেকে বের করে দেওয়া কী কোনো পুরুষের পুরুষত্ব। তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না।’

post
বিনোদন

শাকিব খান থাকতে আমার কোনো টেনশন নেই: অপু বিশ্বাস

ঢালিউড সুপারস্টার শাকিব খান কাজের মাধ্যমে যেমন খবরের শিরোনামে থাকেন, তেমনি চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে ঘিরেও প্রতিনিয়ত খবরের শিরোনামে থাকছেন। অপু বিশ্বাসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বুবলীকে ঘিরে শাকিবকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়। বর্তমানে বুবলীর সঙ্গেও চলছে তার কাদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ভক্তদের গুঞ্জন উঠেছে— আবার শাকিব-অপু জুটি এক হচ্ছেন। বুবলী-শাকিবের বিচ্ছেদ গুঞ্জনের মধ্যেই সম্প্রতি অপু বিশ্বাস গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। সেখানে শাকিবের প্রশংসা করেছেন। এতে অনেকে ধারণা করছেন দুজনের সম্পর্ক এখন ভালো। ফলে জোড়া লাগার সম্ভাবনাও প্রবল।অপু বিশ্বাস বলেছেন, সত্যি কথা বলতে, আমার কোনো এখন টেনশন নেই। কারণ হচ্ছে— জয় এখন তার বাবার পরিবারে বেশি থাকে। আরও মজার বিষয় হচ্ছে— জয়কে নিয়ে আমি যতটা টেনশন করি, তার থেকে বেশি টেনশন করে তার বাবা। এটা আমার জন্য আশীর্বাদ। তবে আগে আমার টেনশন হতো, যখন ওর বাবা ছেলের কোনো খোঁজখবর নিত না। ওর পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। আমার এখন কোনো টেনশন নেই। আমি এখন দেশের বাইরে গেলে কোনো ধরনের টেনশন ছাড়াই যেতে পারি। বর্তমানে আমি এখন শুধু মা নই, বরং আমি একটি পরিবার। সেই দায়িত্ব আমার কাঁধে চলে এসেছে বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস। প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর তাদের ঘর আলোকিত করে আসে সন্তান আব্রাম খান জয়। ক্যারিয়ারের কথা ভেবে শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। পরে টিভি চ্যানেলের লাইভে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস। বিয়ের খবর প্রকাশের পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরে। এবং সেটি শেষ পর্যন্ত বিচ্ছেদের মাধ্যমেই শেষ হয় ।  

post
বিনোদন

রুপালি পর্দার হিরো ফারুকের বেড়ে উঠার গল্প

স্বাধীনতার পর বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি যাদের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে অন্যতম আকবর হোসেন পাঠান। সিনেমা জগতে তিনি রুপালি পর্দার হিরো নায়ক ফারুক নামেই পরিচিত। বাংলা চলচ্চিত্রে গ্রামীণ চরিত্রের অপ্রতিদ্বন্দ্বী নায়ক মিয়া ভাই নামে পরিচিত এ অভিনেতা জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ১৮ আগস্ট। ঢাকার অদূরে মানিকগঞ্জ জেলার ঘিওরে। তবে ঘিওরে জন্মগ্রহণ করলেও বেড়ে উঠেছেন পুরান ঢাকায়। তিনি পুরান ঢাকার অলিগলিতে দাপিয়ে বেড়িয়েছেন শৈশবে। বাবা আজগার হোসেন পাঠানের ছিল পাঁচ মেয়ে ও দুই ছেলে। ফারুক ছিলেন ভাইদের মধ্যে সবার ছোট ও ডানপিটে। ফারুক ছোটবেলাতেই ছিলেন খুবই চঞ্চল স্বভাবের। তিনি সুযোগ পেলেই ছুটে যেতেন মাঠে খেলার জন্য। নায়ক ফারুক পারিবারিক জীবনেও ছিলেন সুখী মানুষ। দীর্ঘদিন ভালোবেসে বিয়ে করেন ফারজানাকে। তাদের এই সুখী পরিবারে দুই সন্তান জন্ম নেয়। একজন ছেলে যার নাম রওশন হোসেন এবং আরেকজন মেয়ে যার নাম ফারিহা তাবাসুম পাঠান। তাদের ছেলেমেয়ে দুজনেই প্রতিষ্ঠিত নিজ নিজ জায়গায়। নায়ক ফারুক জলছবি চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। তার প্রথম ছবিটি পরিচালনা করেন এইচ আকবর ১৯৭১ সালে। তার প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী। পরে কবরী ও ফারুক জুটি একসময় খুবই জনপ্রিয় ছিল। তার প্রথম ছবির পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছে একের পর এক জনপ্রিয় সিনেমা। নায়ক ফারুক কাজ করেছেন বাংলাদেশের কিংবদন্তি পরিচালক খান আতাউর রহমান, নারায়ণ ঘোষ মিতা, স্বপন ঘোষ, আজিজুর রহমান, আমজাদ হোসেনসহ আরও গুণী পরিচালকদের সঙ্গে। এসব গুণী পরিচালকদের হাত ধরেই তিনি উপহার দিয়েছেন অনেক কালজয়ী সিনেমা, যা বাংলার সিনেমাপ্রেমীদের মাঝে হিরো ফারুককে চিরস্মরণীয় করে রাখবে। তিনি প্রায় ১০০+ সিনেমায় অভিনয় করেছেন। তার মধ্যে বেশিরভাগ সিনেমাই দর্শকদের মন জয় করতে পেরেছিল। চলচ্চিত্র জগতে অবদানের জন্য মিয়াভাইখ্যাত নায়ক ফারুক প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ১৯৭৫ সালে। নারায়ণ ঘোষ মিতা পরিচালিত বিখ্যাত লাঠিয়াল সিনেমায় অভিনয় করার কারণে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এ ছাড়া চলচ্চিত্রে সামগ্রিক অবদানের জন্য আজীবন সম্মাননা পান ২০১৬ সালে। তা ছাড়া ফারুক বেসরকারি আরও অনেক সম্মানে ভূষিত হয়েছেন। তবে চলচ্চিত্রে আসার আগেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়ান ফারুক। তিনি ঢাকা-১৭ আসন থেকে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন ফারুক। সিনেমা রাজনীতির পাশাপাশি তিনি ব্যবসা ক্ষেত্রেও সফল। ফারুকের নিজের প্রতিষ্ঠান ফারুক নিটিং ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে। তার নিজস্ব প্রতিষ্ঠানটি ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত। সেই মিয়াভাই সবাইকে কাঁদিয়ে স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে মারা গেছেন। সিঙ্গাপুরে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

post
বিনোদন

শাকিবের মানহানিকর বক্তব্য, আইনি ব্যবস্থা নেবেন বুবলী

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন শাকিব খান। এখানেই শেষ নয়, নায়িকা কীভাবে গাড়ি বাড়ির মালিক হয়েছেন সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন। শাকিবের এমন বক্তব্যের পর শবনম বুবলী দেশের এক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শাকিবের উদ্দেশে বলেছেন, ‘তাঁর (শাকিব) উদ্দেশে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তাঁর সন্তানের মাকে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, আমাকে সামাজিকভাবে হেয় করছেন, মানহানির চেষ্টা করছেন- তার সব কিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কীভাবে তাঁকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া পূর্বের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন।’ বুবলী আরও বলেছেন, ‘এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।’সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান তাঁর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্নের কথা স্পষ্ট করেছিলেন। তাতে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন বুবলী। এরপর ফের আলোচনা-সমালোচনা শুরু হয় নায়কের ব্যক্তিগত জীবন নিয়ে। শাকিব খান সাবেক স্ত্রী অপু বিশ্বাস সন্তানের খবর প্রকাশ্যে নিয়ে আসায় ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর ২০১৮ সালের ২০ জুলাই বিয়ে করেন আরেক চিত্রনায়িকা শবনম বুবলীকে। গুঞ্জন ছিল, বুবলীর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় শাকিবের ঘরে নিজের সন্তান থাকার সংবাদ প্রকাশ্যে আনেন অপু। সেই হিসাবে অপুকে ডিভোর্সের ১৪৮ দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব। আর সেই খবর বুবলী প্রকাশ্যে নিয়ে আসেন ১৫৩৬ দিন পর।

post
বিনোদন

চিত্র নায়ক ফারুক আর নেই

নায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে তার ছেলে শরৎ।তিনি বলেন, 'আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে আব্বু মারা গেছেন। আব্বুর জন্য দোয়া করবেন।'সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় ২ বছর চিকিৎসাধীন ছিলেন নায়ক ফারুক।এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে 'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে' ইত্যাদি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.