বৃটেনে আগামী বুধবার জাতীয় বাজেট ঘোষণা করবেন চ্যান্সেলর জেরেমি হান্ট। এদিন তিনি ট্যাক্সের হার কমাবেন বলেও জানিয়েছেন। ট্যাক্স কমানোর জন্য পার্লামেন্ট সদস্যদের চাপের মুখে এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি।
এদিকে দেশটিতে চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে ট্যাক্স কমালে তা হুমকি হতে পারে বলেও শঙ্কা রয়েছে। তাই জেরেমি হান্ট বললেন, ট্যাক্স কর্তনের বিষয়টি তিনি সতর্কতার সাথেই বিবেচনা করবেন। অন্যদিকে লেবার দল বলছে, ট্যাক্স কর্তন ব্যবসায়ীদের সুবিধা বাড়ানোর জন্য, তাতে করে সাধারণ মানুষের কোন লাভ হবে না। এছাড়া চ্যান্সেলরের বক্তব্যকে ১৪ বছরের ক্ষমতার আরেকটি ব্যর্থতা বলেও মন্তব্য করেছে টরি পার্টি।
