আন্তর্জাতিক

জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

post-img

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক ও প্রবাসীদের আমন্ত্রণে সংবর্ধনা সভায় উপস্থিতির মধ্য দিয়ে জার্মানিতে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের তৃতীয় দিনও মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন সরকারপ্রধান। এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এরপর বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। দেশটির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী সেভেনইয়া শুলজও সৌজন্য সাক্ষাৎ করেন বঙ্গবন্ধু কন্যার সঙ্গে। এছাড়াও যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী লর্ড ক্যামেরনের সঙ্গে পারস্পরিক সহযোগীতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। এছাড়াও সরকার প্রধানের সঙ্গে আজারবাইজানের প্রেসিডেন্ট আইহাম আলিয়েভের বৈঠক হয়েছে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.