post
আন্তর্জাতিক

পেটে ব্যথা, অস্ত্রোপচারে মিললো ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ

পেটে ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন ৩৪ বছর বয়সী ভিয়েতনামী যুবক। চিকিৎসকরা এক্সরে ও আল্ট্রাসাউন্ড করার পর সেখানে দেখতে পান এক রহস্যময় বস্তু। কিন্তু তখনও ঘটনার খোলাসা হয়নি।এরপর করা হয় সেই যুবকের অস্ত্রোপচার। কিন্তু এতে যা বের হয়, তাতে ডাক্তারদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। কারণ পেটের ভেতর নড়াচড়া করছে ১২ ইঞ্চির জীবন্ত ইল মাছ। এরপর তা বের করে ফেলেন চিকিৎসক। এমন একটি জিনিস ওই যুবকের পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মেলেনি। তবে চিকিৎসকদের ধারণা, মাছটি ওই যুবকের পায়ু পথ দিয়ে কোলন হয়ে পেটের ভেতর পৌঁছে গেছে কোনোভাবে। ডাক্তাররা বলছেন, অস্ত্রোপচারে বেশ ঝুঁকি ছিল। কারণ এতে ইনফেকশন হওয়ার মারাত্মক সম্ভাবনা ছিল। তবে ক্ষতিগ্রস্ত টিস্যু বের করে ফেলা হয়েছে। সামান্য অস্বস্তি ছাড়া বর্তমানে সুস্থ আছেন ওই যুবক।

post
আন্তর্জাতিক

মস্কো হামলায় নিহত বেড়ে ১৪৩

রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে বন্দুকধারীদের হামলায় এখন পর্যন্ত ১৪৩ জনের মৃত্যু হয়েছে। ২৩ মার্চ (শনিবার) রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এদিকে, ভয়াবহ এই হামলার ঘটনায় ইতোমধ্যে ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে চারজন সরাসরি হামলার সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে ২৩ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়। রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের তথ্যমতে, হামলাকারীরা কনসার্ট হলে ঢুকে একটি গ্রেনেডেরও বিস্ফোরণ ঘটায়, যাতে ভবনের ছাদে আগুন ধরে যায়। ৬ ঘণ্টারও বেশি সময় ধরে তৎপরতা চালানোর পর নিয়ন্ত্রণে আসে ওই আগুন। কিন্তু আগুনে আংশিকভাবে ধসে পড়ে হলের ছাদ। ইতোমধ্যেই ভয়াবহ এ হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। হোয়াইট হাউজও বলছে, মার্চের শুরুতেই মস্কোতে ‌বড় কোনো সমাবেশ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে ‍রুশ কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল তাদের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, চলতি মাসের শুরুর দিকে মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য ছিল। কনসার্টসহ বড় ধরনের সমাবেশ লক্ষ্য করে হামলার সম্ভাবনা ছিল এবং এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে ওয়াশিংটনের পক্ষ থেকে তথ্য দেওয়া হয়েছে। তবে, রাশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি এখনো। শুধু বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে রাশিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, কিউবাসহ বিশ্বনেতারা। রাশিয়ার প্রতি সমবেদনা প্রকাশ করেছে ভারত এবং চীন।

post
আন্তর্জাতিক

প্রিন্সেস অব ওয়েলস কেট মিডল্টনের ভিডিও বার্তা

নিজের শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডল্টন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁর ক্যান্সার চিকিৎসা চলছে। তবে চিকিৎসা এখনো প্রাথমিক পর্যায়ে বলেও জানিয়েছেন তিনি। তাঁর প্রতি দেশবাসীর অকৃত্তিম ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজ পরিবারের জন্য এ সংবাদ বড় ধরনের ধাক্কা উল্লেখ করে প্রিন্স অব ওয়েলস বলেছেন, তিনি এবং প্রিন্স ইউলিয়াম বিষয়টি নিজেদের মতো করে মানিয়ে নেয়ার চেস্টা করছেন।

post
আন্তর্জাতিক

জোহর রাজ্যে বাংলাদেশিসহ ৩৮ অভিবাসী আটক

মালয়েশিয়ার জোহর বাহরুতে বাংলাদেশিসহ ৩৮ অবৈধ অভিবাসিকে আটক করেছে অভিবাসন বিভাগ। রাজ্যের কয়েকটি জেলায় একটি সমন্বিত অভিযানে মোট ৩৮ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে পাঁচজন বাংলাদেশি, নয়জন ইন্দোনেশিয়ান পুরুষ ও আটজন নারী, পাঁচজন পাকিস্তানি, দুইজন ভারতীয় পুরুষ এবং ছয়জন মিয়ানমারের পুরুষ ও তিনজন নারী রয়েছেন। যাদের আটক করা হয়েছে তাদের বৈধ পাসপোর্ট বা পারমিট ছিল না। ইমিগ্রেশন ডিরেক্টর, বাহারউদ্দিন তাহির সাংবাদিকদের বলেন, আটক অবৈধ অভিবাসীদের রাজ্যের মুয়ার, বাতু পাহাত, মেরসিং এবং সেগামত জেলা থেকে আটক করা হয়েছে এবং আটকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো

গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা খসড়া প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে ভেস্তে গেছে। ২২ মার্চ (শুক্রবার) সকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলে যুক্তরাষ্ট্র। কাউন্সিলের ১১ জন সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেয়। রাশিয়া, চীন ও আলজেরিয়া এর বিপক্ষে ভোট দেয় এবং গায়ানা ভোটদান থেকে বিরত থাকে। স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রাশিয়া ও চীনা ভোট ভেটো হিসেবে গণনা করা হয়। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, এই খসড়াটি অত্যন্ত রাজনীতিকরণ করা হয়েছে। এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ ফিলিস্তিনি নাগরিকদের জীবন বাঁচানোর জন্য, এটি যথেষ্ট নয়। এসময় ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের ওপর কোনো চাপ তৈরি করছে না বলেও অভিযোগ করে মস্কো। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের এক হামলার প্রতিক্রিয়ায় গাজায় আগ্রাসন শুরু করে দখলদার রাষ্ট্রটির সেনারা। এরপর থেকে হামাস উৎখাতের নামে ইসরায়েলি সেনারা সাড়ে ৫ মাসেরও বেশি সময় ধরে হামলা ও অভিযান চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে। ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত সেখানে প্রাণ হারিয়েছেন ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। সঙ্গে আহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। গাজায় চলমান এই গণহত্যায় ইসরায়েলকে সরাসরি অস্ত্র ও অর্থ দিয়ে সহযোগিতা করছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানির মতো পশ্চিমা দেশগুলো। এমনকি জাতিসংঘে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে ন্যাটোভুক্ত দেশগুলো।

post
আন্তর্জাতিক

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেফতার

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর তার দল আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালের পরিবারকে গৃহবন্দি করা হয়েছে। এমন অবস্থায় ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দিল্লি ও পাঞ্জাবের ক্ষমতাসীন দল। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) ভারতজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে আম আদমি পার্টি (এএপি)। লোকসভা নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেফতারের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের রাজনৈতিক অঙ্গন। আপের বিক্ষোভের ডাকে নড়েচড়ে বসেছে সবাই, সতর্ক অবস্থান নিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীও।দ্য ওয়াল জানিয়েছে, সুপ্রিম কোর্টে কেজরিওয়াল তার গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন জানিয়েছেন। শুক্রবার সকালেই সেই আবেদনের শুনানি শুরু হবে। মুখ্যমন্ত্রীর গ্রেফতারিতে বিধানসভার অধিবেশন বাতিল করা হয়েছে। আপের নেতা ও দিল্লির মন্ত্রী গোপাল রাই বলেন, আমি অরবিন্দ কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু তাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। কোন আইনে আমাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে দিল না পুলিশ, প্রশ্ন তোলেন তিনি। মদনীতি মামলায় সার্চ ওয়ারেন্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বৃহস্পতিবার সন্ধ্যায় কেজরিওয়ালের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখান থেকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, স্বাধীন ভারতের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হলেন। তবে দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি বলেছেন, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবেই থাকবেন।

post
আন্তর্জাতিক

রমজানের দ্বিতীয় জুমায় মসজিদুল আকসায় লাখো মুসল্লি

পবিত্র রমজান মাসের দ্বিতীয় জুমায় আল-আকসা মসজিদে আজ শুক্রবার (২২ মার্চ) একসঙ্গে নামাজ পড়েছেন ১ লাখ ২০ হাজার মুসল্লি। দখলদার ইসরায়েলের নিরাপত্তাবাহিনীর ব্যাপক বাধা সত্ত্বেও এদিন পবিত্র ভূমি জেরুজালেমের আল-আকসায় জড়ো হন হাজার হাজার মুসল্লি। -আল জাজিরা১ লাখ ২০ হাজার মুসল্লির নামাজ আদায়ের বিষয়টি নিশ্চিত করেছে জেরুজালেমের ইসলামিক প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ-মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ইসরায়েল। এছাড়া ওল্ড সিটির উন্মুক্ত গেইটে লোহার ব্যারিকেড বসিয়েছে তারা। ইসলামের তৃতীয় পবিত্র স্থান হলো আল-আকসা মসজিদ। তবে আল-আকসায় প্রবেশে মুসলিমদের যে একচ্ছত্র অধিকার রয়েছে সেটি কেড়ে নিতে চায় দখলদার ইসরায়েল। এমনকি আন্তর্জাতিক সম্প্রদায়ও আল-আকসায় ইবাদতের জন্য একমাত্র মুসলিমদের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু সেটির তোয়াক্কা করে না ইসরায়েলি সরকার। পবিত্র রমজান মাসেও যেন মুসল্লিরা যে আল-আকসায় যেতে না পারেন সেজন্য সেখানে প্রবেশের আগে পূর্ব অনুমতির ব্যবস্থা করেছে ইসরায়েল। এর আগে রমজানের প্রথম জুমায় আল-আকসায় ৮০ হাজার মুসল্লি নামাজ আদায় করেছিলেন। কিন্তু ওইদিন মসজিদটিতে শুধুমাত্র ৫৫ বছরের ঊর্ধ্বের পুরুষ এবং ৫০ বছরের ঊর্ধ্বের নারীদের প্রবেশ করতে দেওয়া হয়। এছাড়া আগে থেকেই অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা দিয়েছিল ইসরায়েল। ফলে বেশিরভাগ ফিলিস্তিনি প্রথম জুমায় আল-আকসায় প্রবেশ করতে পারেননি। গত বছরের অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের দোহাই দিয়ে আল-আকসা মসজিদে মুসল্লিদের প্রবেশ প্রায় বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। কিন্তু রমজান মাস আসার পর তারা নমনীয়তা দেখাতে বাধ্য হচ্ছে। যদিও ইসরায়েলের উগ্রপন্থিমন্ত্রী ইতামার বেন গিভির চেয়েছিলেন রমজানেও যেন আল-আকসায় মুসল্লিদের প্রবেশ করতে না দেওয়া হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার এ প্রস্তাবে রাজি হননি। কারণ নেতানিয়াহু ভয় পেয়েছিলেন এই ভেবে যে, যদি রমজানেও মুসল্লিদের পবিত্র এ মসজিদে প্রবেশ করতে না দেওয়া হয় তাহলে অস্থিতিশীলতা তৈরি হতে পারে।  

post
আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের কাছে ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়েছে। এ সময় অনেকেই ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে যায়।স্থানীয় সময় বিকেল ৩টা ৫২ মিনিটের দিকে জাভা দ্বীপের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের গভীরতা ছিল ৮ কিলোমিটার বা ৫ মাইল। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া য়ায়নি। তছাড়া কর্তৃপক্ষ সুনামি সতর্কতাও জারি করেনি। সুরাবায়া শহর ও উপকূলীয় শহর তুবানসহ পূর্ব জাভা প্রদেশে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়েছে। সেখানের এএফপির সাংবাদিক ইউলিয়ানুস আন্দ্রে বলেন, ভূমিকম্পের সময় আমি বাড়িতেই ছিলাম। ঝাঁকুনি আমাদের অস্থির করে তুলে। এ সময় ড্রেনের পানি দুলছিল বলেও উল্লেখ করেন তিনি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুবা এলাকায় দুইটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

post
আন্তর্জাতিক

গাজায় ৯০ বন্দুকধারীকে হত্যা

গাজার আল-শিফা হাসপাতালে বুধবার অভিযান চালিয়ে তারা প্রায় ৯০ জন বন্দুকধারীকে হত্যা করেছে এবং ১৬০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গাজায় যুদ্ধের আগে সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল-শিফা। এখন হাতেগোণা যে কয়টি হাসপাতাল আংশিক সচল আছে তার একটিতে পরিণত হয়েছে এই হাসপাতাল। গাজার উত্তরের এই হাসপাতালে বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়ে আছে। ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গত একদিনে সেনারা সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্রের খোঁজ পেয়েছে। হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক, রোগী, চিকিৎসক দল এবং চিকিৎসা যন্ত্রপাতির কোনও ক্ষতি সাধন করা হয়নি।

post
আন্তর্জাতিক

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকর হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নির্বাচনের ১২ মাস আগে তিনি পদত্যাগ করছেন। ব্যক্তিগত এবং রাজনৈতিক দুই কারণেই তার এই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। দলের কয়েক সপ্তাহের টালমাটাল সময়ের পর ভারাদকর এই ঘোষণা দিলেন। তিনি সরে গেলে নতুন একজন নেতা আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিতে আরও ভাল অবস্থান তৈরি করতে পারবেন বলেও জানিয়েছেন ভারাদকর। আন্তার্জাতিক সংবাদমাদ্যমগুলো জানায়, ভারাদকরের এই পদত্যাগের ঘোষণা মানেই যে তিনি সরাসরি রাজনীতি থেকে সরে যাচ্ছেন তা নয়। তার এ ঘোষণার মধ্য দিয়ে তিনি তাৎক্ষণিকভাবে তার দল ফিনে গেইল এর নেতার পদ থেকে সরে যাচ্ছেন। এরপর দল থেকে উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত ভারাদকর প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। নতুন নেতা নির্বাচিত হতে পারে এপ্রিলে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.