স্পেনে মজলিসু দাওয়াতুল হকের আলোচনা
স্পেনে মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনার উদ্যোগে রামাদানের মাহাত্ম্য ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার্সেলোনার দারুল আমাল জামে মসজিদে এ আয়োজন করা হয়। মাহফিলের সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি মাওলানা শিব্বির আহমদ , সাধারণ সম্পাদক মাওলানা বদরুল হক এবং সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল মজিদ। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটিসহ স্থানীয় প্রবাসীরা। মাহফিলে বয়ান পেশ করেন মজলিসু দাওয়াতুল হকের সহ-সভাপতি মাওলানা শরফ উদ্দিন আজাদ, দারুল আমাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন। এসময় ইসলামী সংগীত পরিবেশন করেন চেতনা শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক রেজাউল করিম।
