post
আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির শাসনকে ‘স্বৈরতন্ত্র’ আখ্যা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকে ‘স্বৈরতন্ত্র’ আখ্যা দিয়ে লোকসভা ভোটে তাঁর বিচারধারাকে হারানোর হাঁক দিলেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা। লোকসভা ভোট শুরুর ঠিক ১৯ দিন আগে রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে আয়োজিত বিশাল জনসভায় তাঁরা বললেন, দেশ এক কঠিন বাস্তবের মুখোমুখি। সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে হাতিয়ার করে দেশকে বিরোধী দলশূন্য করার খেলায় মেতেছে মোদির নেতৃত্বাধীন বিজেপি। একজোট হয়ে এর মোকাবিলা করাই এখন সময়ের দাবি। না হলে দেশ রসাতলে যাবে। জনসভায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এটা নিছক ভোট দেওয়ার নির্বাচন নয়, এটা গণতন্ত্র বাঁচানোর নির্বাচন।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোয় আলোচনা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে রোববার মিসরের কায়রোয় নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিসরীয় সংবাদমাধ্যম আল কাহেরা জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার দিন কয়েক পর কায়রোয় এ আলোচনা শুরু হলো। মিসরের গোয়েন্দা সংস্থার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতির লক্ষ্যে আগের আলোচনায় অংশ নিয়েছিল মিসর, কাতার ও ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। তবে শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। মধ্যস্থতাকারীরা আশা করেছিলেন, পবিত্র রমজান মাস শুরুর আগে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব হবে। কিন্তু রমজান মাসের অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে, এখনো যুদ্ধ চলছে।

post
আন্তর্জাতিক

ইতালিতে প্রথমবার হলো মাইকে আযান

ইতালিতে প্রথমবারের মতো দেয়া হলো মাইকে আযান। শুক্রবার পবিত্র জুম্মা নামাজের আযানের সুমধুর সুর ভেসে যায় দূরের মুসুল্লিদের কানেও। আযানের সুরে পালেরমো শহরে বসবাসকারী ধর্মপ্রান মুসলমানেরা মসজিদে ছুটে যান। মসজিদে আযানের অনুমতি পাওয়ায় খুশি দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা। এমন উদ্যোগে পালেরমো শহরের পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অন্যরাও। এর আগে আযানের ধ্বনি শুনলেও মাইকে উচ্চস্বরে আযান দেয়ার অনুমতি ছিলো না। তবে পবিত্র রমজান মাসে আযানের অনুমতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। মসজিদটি আয়তনে ছোট হলেও নারী পুরুষের নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। এতে ৫০ থেকে ৬০ জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন।

post
আন্তর্জাতিক

ভুটানের ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

ভুটানের ভাষায় অনূদিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রোববার ভুটানের থিম্পুস্থ জিচেনখার মিলনায়তনে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন তিনি। ভুটানের প্রিন্সেস ডেচেন ইয়াংজোম ওয়াংচুক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক এবং জাতির পিতার দৌহিত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর ভুটানিজ সংস্করণের মোড়ক উন্মোচন করেন। থিম্পুস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং ভুটানের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভুটান স্টাডিজের-সিবিএস কমিশনার ও ভুটানের প্রখ্যাত লেখক দাশো কর্মা উড়ার নেতৃত্বে ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটি জংখা ভাষায় অনুবাদ করা হয়েছে। অনূদিত গ্রন্থটি থিম্পুর পিটি প্রিন্টিং থেকে প্রকাশ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

স্বাস্থ্যসেবায় কাজ করতে চায় ইউনিসেফ

ইউনিসেফ করোনার সময় গোটা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও নানাভাবে সহযোগিতা করেছে। এখন জাতিসংঘের শিশু তহবিল থেকে দেশের শিশুদের শতভাগ ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করা, নিরাপদ মাতৃত্বসহ স্বাস্থ্যখাতের অন্যান্য দিক নিয়েও জাতিসংঘের এই বিশেষ সংস্থাটি দেশে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। রোববার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর দপ্তরে ইউনিসেফের জাতিসংঘ শিশু তহবিলের প্রতিনিধি শেলডন ইয়েট এবং জাতিসংঘ শিশু তহবিলের হেলথ সেকশনের চিফ মায়া ভ্যানডেন্ট এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, নিরাপদ মাতৃত্ব, ভ্যাকসিন কার্যক্রমকে ফলপ্রসূ করা, দেশে ভ্যাকসিন উৎপাদনে সহায়তা করা, তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত অবকাঠামো নির্মাণ করাসহ অন্যান্য উন্নয়নমূলক কাজেও ইউনিসেফ ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেছে। এগুলোর সঙ্গে শিশুদের জন্য তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো নির্মাণের জন্য ইউনিসেফ প্রতিনিধিদেরকে এগিয়ে আসার অনুরোধ জানালে তারা তাতে আগ্রহ দেখিয়েছে। সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটো মিয়া, স্বাস্থ্য সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান (অতিরিক্ত সচিব), স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বিশ্ব স্বাস্থ্য) মামুনুর রহমান উপস্থিত ছিলেন।

post
আন্তর্জাতিক

হরাইজোন ক্যালেঙ্কারী: কর্মকর্তারা জানতেন

পোস্ট অফিসের চাঞ্চল্যকর হরাইজোন আইটি ক্যালেঙ্কারীর ঘটনা উর্ধ্বতন কর্মকর্তারা জানতেন, এমন রিপোর্টে প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে এবার পুলিশ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগি সাব পোস্ট মাস্টার এবং রাজনীতিকরা। বিবিসির এক অনুসন্ধানে উঠে এসেছে আইটি ক্যালেঙ্কারীর বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবিরা ২০১৭ সাল থেকে জানতেন। এই আইটি ক্যালেঙ্কারী ফলে ১৯৯৯ সাল থেকে ১০২৫ সাল পর্যন্ত প্রায় ৯শ সাব পোস্ট মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হয়। যা ছিলো সম্পূর্ণ বে আইনী।

post
আন্তর্জাতিক

নেদারল্যান্ডসে নৈশক্লাবে হামলা

নেদারল্যান্ডসের পূর্বাঞ্চলে অ্যাডি শহরে একটি নৈশক্লাবে হঠাৎ হামলা চালান এক মুখোশধারী। জিম্মি করেন ওই নৈশক্লাবের কর্মীসহ কয়েকজনকে। শহরজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিরাপত্তার খাতিরে নেওয়া হয় নানা পদক্ষেপ। তবে শেষ পর্যন্ত কোনো রক্তপাত বা সংঘাত ছাড়াই ছাড়া পেয়েছেন ওই জিম্মিরা। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন ওই হামলাকারীকেও। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার ভোরে। দ্য ক্যাফে পেটিকোট নামের নৈশক্লাবটি অ্যাডি শহরের তরুণ-তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। ভোর সোয়া পাঁচটার দিকে পুলিশের কাছে খবর যায়, সেখানে কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তখন একটি অনুষ্ঠান শেষে ক্লাবটি পরিষ্কার-পরিচ্ছন্ন করছিলেন কর্মীরা।

post
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বাইরে এক ভেতরে আরেক

যুক্তরাষ্ট্রের বাইরে এক আর ভেতরে আরেক। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলের হামলা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়ে আসছে ওয়াশিংটন। কিন্তু অন্যদিকে একই সময়ে ইসরায়েলের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের বোমা ও যুদ্ধবিমান পাঠাচ্ছে। এ বিষয়ে জ্ঞাত দুটি সূত্র এ তথ্য দিয়েছে। ওয়াশিংটন পোস্ট–এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের বোমা পাঠানোর বিষয়টি ওয়াশিংটন পোস্ট–এর কাছে নিশ্চিত করেছে সূত্রগুলো। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলকে নতুন যে সামরিক–সহায়তা প্যাকেজ ওয়াশিংটনের পক্ষ থেকে পাঠানো হয়েছে, তাতে ২০০০ পাউন্ড ওজনের এমকে ৮৪ নামের ১ হাজার ৮০০টি বোমা ও ৫০০ পাউন্ড ওজনের এমকে ৮২ মডেলের ৫০০টির বেশি বোমা রয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত। ইসরায়েলকে বার্ষিক সামরিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি ৩৮০ কোটি মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে ওয়াশিংটন।

post
আন্তর্জাতিক

ইউরোপের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ

ইউরোপের দরজায় কড়া নাড়ছে যুদ্ধ। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেইন হেরে গেলে ইউরোপের কোনও দেশই আর নিরাপদ থাকবে না- এমনই হুঁশিয়ারি দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ইউক্রেইনে রাশিয়া নতুন করে কয়েকদফা ক্ষেপণাস্ত্র হামলার পর পোল্যান্ডের প্রধানমন্ত্রী এই সতর্কবার্তা দিলেন। সম্প্রতি ইউক্রেনে বোমা হামলা জোরদার করেছে রাশিয়া। এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনে। ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় কোনও প্রমাণ ছাড়াই ইউক্রেনকে দায়ী করছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘটনাকে কেন্দ্র করে ইউক্রেনের বেসামরিক লক্ষ্যবস্তুগুলোতে হামলা বাড়ানোর ন্যায্যতা প্রমাণ করতে চাইবেন পুতিন, সেটিও স্পষ্ট, এমন অভিযোগ বিশ্লেষকদের।

post
আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতিতে সম্মতি নেতানিয়াহুর

শুক্রবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার বিষয়ে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনি ভূখন্ডে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া নির্দেশের পরদিনই তিনি এই সম্মতি দিলেন।তবে চলতি সপ্তাহে যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাসের পরও, এখনো পর্যন্ত গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। সেখানকার হাসপাতালগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার আলেপ্পোতেও হামলা শুরু করেছে ইসরায়েল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.