আন্তর্জাতিক

ইতালিতে প্রথমবার হলো মাইকে আযান

post-img

ইতালিতে প্রথমবারের মতো দেয়া হলো মাইকে আযান। শুক্রবার পবিত্র জুম্মা নামাজের আযানের সুমধুর সুর ভেসে যায় দূরের মুসুল্লিদের কানেও।

আযানের সুরে পালেরমো শহরে বসবাসকারী ধর্মপ্রান মুসলমানেরা মসজিদে ছুটে যান। মসজিদে আযানের অনুমতি পাওয়ায় খুশি দেশটির ধর্মপ্রাণ মুসল্লিরা। এমন উদ্যোগে পালেরমো শহরের পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি অন্যরাও। এর আগে আযানের ধ্বনি শুনলেও মাইকে উচ্চস্বরে আযান দেয়ার অনুমতি ছিলো না। তবে পবিত্র রমজান মাসে আযানের অনুমতি পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। মসজিদটি আয়তনে ছোট হলেও নারী পুরুষের নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। এতে ৫০ থেকে ৬০ জন মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.