post
আন্তর্জাতিক

ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা সতর্ক করে বলেছেন, কোনো ইসরায়েলি দূতাবাস আর নিরাপদ নয়। সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েলি হামলায় ইরান রেভল্যুশনারি গার্ডের সিনিয়র কমান্ডারসহ অন্তত ১৬জন নিহত হওয়ার ঘটনার পর রোববার তিনি এই হুমকি দিলেন। খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা ইয়াহিয়া রাহিম সাফাবি বলেন, ‘প্রতিরোধের ফ্রন্ট প্রস্তুত; হামলার জবাব কেমন হবে, তা দেখার অপেক্ষায় থাকুন।’ তিনি আরও বলেন, এই নৃশংস শাসকের মোকাবিলা করা আইনি ও বৈধ অধিকার। ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অনেক দূতাবাস বন্ধ হয়ে গেছে। এদিকে, ইরানের এই হুমকির বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

post
আন্তর্জাতিক

গাজার দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলী সেনা প্রত্যাহার

গাজায় যুদ্ধ শুরুর ছয় মাস পর দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব স্থল সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর এক মুখপাত্র এ কথা জানিয়েছেন। যুদ্ধের পরবর্তী পর্যায়ের জন্য নতুন করে সংগঠিত হতে দক্ষিণ গাজায় সেনা সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ। আইডিএফ এর লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বলেছেন,“যুদ্ধ শেষ হয়নি। গাজায় আরও অভিযান চালানো দরকার। এদিকে ”মিশরের রাজধানী কায়রোয় যুদ্ধ বিরতি ও জিম্মি মুক্তি নিয়ে নতুন দফায় আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। হামাস এবং ইসরায়েল দুপক্ষই এ আলোচনায় অংশ নেবে বলে জানিয়েছে।

post
আন্তর্জাতিক

ইতালির নাপোলিতে ৭ মসজিদ

ইতালির বন্দর নগরী নাপোলি শহরের কেন্দ্রে ৫০ হাজার ধর্মপ্রাণ মুসলিমদের বসবাস। কিন্তু মসজিদ রয়েছে মাত্র ৭টি। মসজিদে জায়গা সংকট থাকায় মুসল্লিদের নামাজ আদায় করতে হয় বাইরে। এ ভোগান্তি দূর করতে মসজিদ নির্মাণের জন্য জায়গা ক্রয় করে নাপোলি সেন্টারে মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির নাপোলি শাখার সাধারণ সম্পাদক মামুন হাওলাদারের আমন্ত্রনে ইফতার ও সেহরির আয়োজন করা হয়। এতে নাপোলিতে বসবাসরত ৬শতাধিক মুসলিম অংশ নেন। মাহফিলে এ তথ্য জানিয়ে নাপোলি সেন্টার মসজিদ কতৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করে জানান, সহযোগিতা পেলে শীঘ্রই মসজিদটি চালু করা হবে।

post
আন্তর্জাতিক

ঈদকে সামনে রেখে ব্যস্ত ফ্রান্স প্রবাসীরা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশীরা। ব্যাচেলর এবং ফ্যামিলিসহ দেশটিতে বসবাস করা প্রায় লক্ষাধিক বাংলাদেশী এবারের ঈদের প্রস্তুতি নিচ্ছেন। পরিবার-পরিজন ছাড়া প্রবাসের মাটিতে ঈদ করাটা কষ্ট হলেও সকলের আনন্দ উল্লাসের মাধ্যমে সেটা ভূলতে চান তারা। তাই প্রছন্দের পাঞ্জাবি শাড়ি কিনতে তারা ভীড় জমাচ্ছেন বাংলাদেশী দোকানগুলোতে। তবে ফ্রান্সে বাংলাদেশী দোকান তেমন না থাকায় অল্প সংখ্যক দোকানই ভরসা প্রবাসীদের। তাদেরই অন্যতম একটি সাথী ফ্যাশন হাউজ দীর্ঘদিন যাবত দেশটির বাংলাদেশীদের সেবা দিয়ে আসছে। স্বল্প দামে দোকানটিতে বাংলাদেশী কাপড় কিনতে পেরে খুশি স্থানীয় বাংলাদেশিরাও।

post
আন্তর্জাতিক

বাংলাদেশ টিটির পাশে চীন

ইনডোর গেমসের মধ্যে টেবিল টেনিস খুবই জনপ্রিয়। টিটির আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত দাপট রয়েছে এশিয়ার দেশ চীনের। সেই চীনে বাংলাদেশের ২০ জন টিটি খেলোয়াড় মাস দেড়েকের প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের জন্য এই ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।চীনে অসংখ্য টেবিল টেনিস একাডেমী রয়েছে। সেই একাডেমীর মধ্যে সবচেয়ে উন্নত ও সেরা একাডেমীতেই বাংলাদেশি খেলোয়াড়দের অনুশীলন করানো হবে। তাদের অনুশীলনের বিষয়টি নিশ্চিতের কথা জানালেন ফেডারেশনের অন্যতম সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর,‌ ‘ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত আমাদের নিশ্চিত করেছে চীনের সেরা কোনো এক টিটি একাডেমীতেই আমাদের অনুশীলনের।’ বাংলাদেশের ২০ জনের আবাসন ও খাবার ব্যয় চীনের বহনের বিষয়টি নিশ্চিত হলেও যাতায়াত ব্যয়ের ব্যাপারটি এখনো আলোচনাধীন।

post
আন্তর্জাতিক

রাজনীতিতে পা রেখেই বিলাসবহুল মার্সিডিজ কিনলেন কঙ্গনা

রাজনীতিতে যোগদানের পরই নতুন গাড়ি কিনলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রবিবার (৬ এপ্রিল) সকালে মুম্বাইয়ে নতুন গাড়িতে চড়ে পাপারাৎজিদের সামনে হাজির হন বলিউড ‘কুইন’। কঙ্গনার এই গাড়িটি মার্সিডিজ মেব্যাক জিএলএস। কঙ্গনার আরও একটি মার্সিডিজ গাড়ি রয়েছে, মার্সিডিজ মেব্যাক এস ৬৮০। ভারতীয় বিভিন্ন প্রতিবেদন অনুসারে, কঙ্গনার কেনা নতুন মার্সিডিজ মেব্যাক জিএলএস গাড়ির দাম ২.৪৩ কোটি টাকা। বেশ কয়েকজন বলিউড তারকা যেমন- অর্জুন কাপুর, আয়ুষ্মান খুরানা, নীতু কাপুর এবং রণবীর সিংয়ের মতো তারকাদের গ্যারেজে রয়েছে এই গাড়ির কালেকশন। এটি কঙ্গনার দ্বিতীয় মার্সিডিজ গাড়ি। কঙ্গনার কাছে ছিল মার্সিডিজ মেব্যাক এস ৬৮০, যার দাম ৩.৬ কোটি টাকা। মেনস এক্সপি’র রিপোর্ট অনুসারে, একটি বিএমডব্লিউ ৭ সিরিজের ৭৩০ এলডি, একটি মার্সিডিজ জিএলই ৩৫০ডি সাভ এবং একটি অডি কিউ-৩ রয়েছে কঙ্গনার গাড়ির কালেকশনের মধ্যে। মুম্বাইয়ে তাঁর দুটি সম্পত্তি রয়েছে, যার একটি অফিস এবং একটি বাড়ি। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনের হাত ধরেই রাজনীতির ময়দানে পা রাখলেন কঙ্গনা রানাওয়াত। বিজেপির পক্ষ তাঁকে টিকিট দেওয়া হয়েছে। পদ্ম শিবিরের হয়ে তিনি এবার হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্র থেকে লড়বেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচার শুরু করে দিলেন হিমাচলের মান্ডির ঘরের মেয়ে কঙ্গনা। এরই মাঝে তাঁর নতুন গাড়ি কেনার খবর এসেছে। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে কঙ্গনা রানাওয়াতের ‘এমার্জেন্সি।’ ভারতের জরুরি অবস্থার উপর ভিত্তি করে তৈরি এই সিনেমাতে কঙ্গনাকে দেখা যাবে ইন্দিরা গান্ধীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন অনুপম খের , শ্রেয়াস তালপাড়ে , মহিমা চৌধুরী এবং মিলিন্দ সোমান। সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন কঙ্গনা নিজেই।

post
আন্তর্জাতিক

৩৮ বছর ইসরাইলি কারাগারে থাকা ফিলিস্তিনি লেখকের মৃত্যু

ইসরাইলের কারাগারে বন্দি ফিলিস্তিনি লেখক, অধিকারকর্মী ওয়ালিদ দাক্কা মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইসরাইলের শামির মেডিকেল সেন্টারে মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন প্যালেস্টিনিয়ান কমিশন অব ডিটেইনিস অ্যান্ড এক্স-ডিটেইনিস অ্যাফেয়ার্স। ৭ এপ্রিল (রবিবার) এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের ফিলিস্তিন–অধ্যুষিত বাকা আল গারবিয়ে শহরের বাসিন্দা ওয়ালিদ দাক্কা। তিনি ৩৮ বছর ধরে ইসরাইল কারগারে বন্দি ছিলেন। তবে প্যালেস্টিনিয়ান কমিশন বলেছে, ওয়ালিদকে ‘ধীরে ধীরে হত্যা’র নীতি প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে। ইসরাইলি কারাগার কর্তৃপক্ষ বন্দিদের বিরুদ্ধে ‘ধীরে ধীরে হত্যা’র নীতি প্রয়োগ করে থাকে। ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে ওয়ালিদকে ‘মুক্তিযোদ্ধা’ বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ইসরাইলি কারাগারে দাক্কার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ১৯৮৬ সালে এক সেনাকে হত্যার দায়ে ওয়ালিদকে গ্রেফতার করে ইসরাইল সরকার। তখন থেকেই তিনি ইসরাইলি কারাগারে ছিলেন। কারাগারে থেকেই কয়েকটি বইও লিখেছেন, এর মধ্যে শিশুদের নিয়ে লেখা একটি বই আছে। কারাবন্দী অবস্থাতেই ১৯৯৯ সালে বিয়ে করেন ওয়ালিদ দাক্কা। ২০২০ সালে তার স্ত্রী সানা সালামেহ এক কন্যা সন্তানের জন্ম দেন। কারাগার থেকেই গোপনে শুক্রানু স্থানান্তর করেছিলেন ওয়ালিদ। তাদের সন্তানের নাম মিলাদ।

post
আন্তর্জাতিক

চাঁদ দেখা যায়নি, সৌদিতে বুধবার ঈদ

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। স্থানীয় সময় ৮ এপ্রিল (সোমবার) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি। অর্থাৎ ৯ এপ্রিল (মঙ্গলবার) দেশটিতে রমজান মাসের শেষ দিন এবং শাওয়ালের শুরু বলে ধরা হবে। সেই সঙ্গে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ বছর ৩০ রমজান সম্পন্ন হতে যাচ্ছে। খবর গালফ নিউজ। অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দেশ হিসেবে ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করেছে মধ্যপ্রাচ্যের মুসলিমপ্রধান দেশ সৌদি আরব। গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করে এবং তা প্রতিবছরই পরিবর্তিত হয়। সাধারণত চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনে হয়। তাই মুসলিমদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয় ঈদের তারিখ নিশ্চিত হওয়ার জন্য। সাধারণত সৌদি আরবের পরের দিনই বাংলাদেশ ও ভারতে ঈদ উদযাপিত হয়ে থাকে। এই হিসেবে বাংলাদেশ, ভারতসহ ও এশিয়ার অন্যান্য দেশে ১১ এপ্রিল বৃহস্পতিবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হতে পারে। এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, পর পর ৩ মাস ২৯ দিনে হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার। ১ এপ্রিল (সোমবার) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, রমজান মাসের আগের ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিলো। তাই এ মাস ২৯ দিনে হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।

post
আন্তর্জাতিক

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল (বুধবার) ঈদুল ফিতরের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। একই সঙ্গে ৯ এপ্রিল (মঙ্গলবারকে) রমজানের শেষ এবং শাওয়াল মাসের শুরুর দিন হিসেবে ঘোষণা করেছে দেশটির ইসলামবিষয়ক সংস্থা অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল। স্থানীয় সময় ৮ এপ্রিল (সোমবার) সন্ধ্যায় এই ঘোষণা দেয়া হয়। তবে শাওয়াল মাসের চাঁদ ওঠার একদিন আগেই অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে সংস্থাটি। খবর গালফ নিউজ। স্থানীয় এবং বিশ্বব্যাপী বিভিন্ন পর্যবেক্ষণ বিবেচনায় নিয়ে, দেশটির ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, সিডনি এবং পার্থে ৯ এপ্রিল, মঙ্গলবার নতুন চাঁদের জন্ম হবে। এর ফলে ৯ এপ্রিল হবে রমজানের শেষ দিন এবং ঈদুল ফিতর উদযাপিত হবে ১০ এপ্রিল, বুধবার। ফতোয়া কাউন্সিল জানিয়েছে, যদিও এখনও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, তবে স্থানীয় ও বৈশ্বিক জ্যোর্তিবিজ্ঞান পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনা ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তারা নিশ্চিত হয়েছে, অস্ট্রেলিয়ার টাইমজোন অনুযায়ী সিডনি ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় আগামীকাল ৯ এপ্রিল ভোর ৪টা ২০ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে। সে দিন সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্তের ১২ মিনিট পর, ৫টা ৫১ মিনিটে দেখা মিলবে নতুন চাঁদের। কারণ নতুন চাঁদ জন্মের ১৮-২০ ঘণ্টা পরই কেবল সেটি খালি চোখে দেখা যায়।' সেই সঙ্গে, পার্থসহ পশ্চিম অস্ট্রেলিয়ায় নতুন চাঁদের জন্ম হবে স্থানীয় সময় ৯ এপ্রিল দুপুর ২টা ২০ মিনিটে। সেখানে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২ মিনিটে এবং সূর্যাস্তের ১৬ মিনিট পর সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে দেখা যাবে শাওয়াল মাসের বক্রাকৃতির চাঁদ। গত বছর সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায় ২০ এপ্রিল। পরের দিন ২১ এপ্রিল দেশটিতে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর।

post
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এ ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে উত্তর-পূর্বাঞ্চলের সব বাড়িঘর। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। কেবল নিউইয়র্কই নয়, নিউ জার্সি, ফিলাডেলফিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে নিউইয়র্ক সিটি, ফিলাডেলফিয়া, বাল্টিমোর ও নেওয়ার্ক বিমানবন্দরের ফ্লাইট স্থগিত করে রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুল জানিয়েছেন, প্রাণহানিকর কোনও পরিস্থিতি দেখা দেয়নি কিংবা রাজ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.