post
আন্তর্জাতিক

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবকের মৃতদেহ উদ্ধার!

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো ইরাকি শরণার্থী যুবক সালওয়ান মোমিকার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইউরোপের আরেক দেশ নরওয়েতে তার মৃত্যু হয়েছে। নরওয়ের স্থানীয় একটি রেডিও চ্যানেল এই খবর প্রকাশ করেছে। তবে এখনও সরকারিভাবে মৃত্যুর খবর জানায়নি প্রশাসন। খবরে বলা হয়েছে, সালওয়ান মোমিকাকে মঙ্গলবার (২ এপ্রিল) নরওয়েতে মৃত অবস্থায় পাওয়া গেছে। তিনি প্রকাশ্যে কুরআন পোড়ানোর জন্য বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েন। সম্প্রতি সুইডেন তাকে বহিষ্কার করলে তিনি নরওয়েতে চলে আসেন। খবর দ্য ইকোনোমিক টাইমস ও ইন্ডিয়া টুডের খ্রিস্টান ধর্মাবলম্বী মোমিকা উদার নাস্তিক সমালোচক এবং চিন্তাবিদ হিসাবে নিজেকে পরিচয় দিতেন। গত ২৭ মার্চ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে, নরওয়েতে তিনি নিরাপদে আছেন। ২০২৩ সালের জুনে ঈদে সালওয়ান মোমিকা মুসলমানদের পবিত্র গ্রন্থ কুরআনের একটি অনুলিপিতে আগুন দিয়ে বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়েন। মঙ্গলবার রেডিও জেনোয়া জানিয়েছে যে, ৩৭ বছর বয়সীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে, তারা জানিয়েছে যে, এই তথ্যটি নিশ্চিত হওয়ার জন্য তারা এখন অপেক্ষায় আছেন। পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার পর সুইডেনের সঙ্গে ইরাকের সংঘাত চরমে ওঠে। পবিত্র ধর্মগ্রন্থের অবমাননায় ক্ষোভে ফেটে পড়ে মুসলিম বিশ্ব। ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত সুইডেনের দূতাবাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইরাক। সেই সিদ্ধান্তে সমর্থন জানিয়েছিল ইরান, তুরস্ক, কাতার, সৌদি আরবের মতো দেশগুলো। সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে তারাও, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে মোমিকাকে আশ্রয় দিতে চায়নি সুইডেন। ইরাক থেকে বিতাড়িত মোমিকাকে ২০২১ সালে আশ্রয় দিলেও সেই সিদ্ধান্ত পাল্টে ফেলে সুইডিশ প্রশাসন। ফলে নরওয়েতে চলে যান মোমিকা।

post
আন্তর্জাতিক

গাজায় প্রবাসী বাংলাদেশিদের ওষুধ-ত্রাণ

প্রবাসী বাংলাদেশিদের সাহায্যে লাল সবুজের পতাকা টানানো প্রতি লরিতে ৪৫ লাখ টাকা মূল্যের ৮টি লরিতে ৩ কোটি ৬০ লাখ টাকার ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে নির্যাতিত অসহায় গাজাবাসীর কাছে। রমজানের প্রথম দিকে গাজায় হাজার টন ত্রাণ পাঠানোর পর এবার দুই হাজার টন ত্রাণ পাঠালো আল-আজহার চ্যারেটি ফান্ড বাইতুজ জাকাত অ্যান্ড সাদাকাত ফাউন্ডেশন। এটি তাদের ৬ষ্ঠ দফায় ত্রাণ প্রেরণ। এর আগে পাঁচ দফায় প্রায় পাঁচ হাজার টন ত্রাণ পাঠিয়েছে এই ফাউন্ডেশন। সেখানে ছিল ওষুধ, খাবার, পানিসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র। বাংলাদেশের আপামর জনসাধারণ ও প্রবাসী বাংলাদেশিদের অনুদানে ভর্তি এ সকল লরির মধ্যে ছিল, জরুরি ওষুধ, খাবার ও বিশুদ্ধ পানিসহ নিত্যপ্রয়োজনীয় ব্যবহারিক জিনিসপত্র। এটি বাংলাদেশের সাধারণ মানুষের পাঠানো সর্ববৃহৎ ত্রাণ বহর। মিশর বাইতুজ জাকাত অ্যান্ড সাদাকাত ফাউন্ডেশন সূত্রে জানা যায়, এবার বাংলাদেশি ত্রাণের লরির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩টি।

post
আন্তর্জাতিক

তুরস্কের আঙ্কারায় বিরোধী দল জয়ী

তুরস্কে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল সর্ববৃহৎ শহর ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারায় জয়ী হওয়ার দাবি করেছে। দুই দশকের বেশি সময়ের মধ্যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির জন্য এটিকে সবচেয়ে বড় পরাজয় বলে মনে করা হচ্ছে। গত রোববার ইস্তাম্বুলে ৯৫ শতাংশ ব্যালটের গণনা শেষে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির মেয়র একরেম ইমামোগলু বলেন, তিনি এরদোয়ানের ক্ষমতাসীন দল একে পার্টির প্রার্থীকে ১০ লাখের বেশি ভোটে পরাজিত করেছেন। সাবেক ব্যবসায়ী ইমামোগলু তাঁর হাজার হাজার সমর্থকের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় জানান, যাঁরা জাতির বার্তা বোঝেন না, তাঁরা পরিশেষে ক্ষতিগ্রস্ত’ই হবেন।

post
আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় ইরানি কনস্যুলেট ধ্বংস

ইসরায়েলের বিমান হামলায় সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেট ভবন ধ্বংস হয়েছে। এতে কয়েকজন মানুষও হতাহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে আছেন কুদস ফোর্সের ঊর্ধ্বতন কমান্ডার ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি।গণমাধ্যমে আসা ছবিতে বহুতল ওই কনস্যুলেট ভবন থেকে ধোঁয়া এবং ধুলো উড়তে দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় মেজেহ জেলার একটি মহাসড়কে ইরানি দূতাবাসের ঠিক পাশেই রয়েছে এই কনস্যুলেট ভবন। বিদেশি গণমাধ্যমের এমন খবরের বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানায়,ইসরায়েলের বিমান অধিকৃত গোলান মালভূমি থেকে কনস্যুলেট ভবনকে হামলার নিশানা করা হয়েছিল।

post
আন্তর্জাতিক

এনএইচএস’র কারণে খারাপ সময় আসছে

ব্রিটেনের স্বাস্থ্য খাতের প্রধান প্রতিষ্ঠান এনএইচএস সেবার দৈন্যতার কারণে আরো খারাপ সময় ধেয়ে আসছে বলে সতর্ক করা হয়েছে। জরুরী বিভাগে রোগীদের অপেক্ষার সময় অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় চিকিৎসার অভাবে প্রতি সপ্তাহে আড়াইশ রোগীর মৃত্যু হতে পারে বলে খোদ এনএইচএস এর হিসেবে উল্লেখ করা হয়েছে। রয়েল কলেজ অব ইমার্জেন্সি মেডিসিন জানিয়েছে, প্রায় দেড় মিলিয়নের বেশি রোগী জরুরী বিভাগে চিকিৎসার জন্য ১২ ঘন্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে। যদিও সরকার বলছে, রোগীদের অপেক্ষার পালা চার ঘন্টার নীচে নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। আর এর জন্য বাড়তি আরো ৫ হাজার জনবল নিয়োগ করা হবে বলেও জানানো হয়েছে। কিন্তু চিকিৎসার জন্য টানা ৩৪ ঘন্টা অপেক্ষায় থেকে রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে দেশটিতে।

post
আন্তর্জাতিক

ফিলিস্তিনের পথে আবারও বাংলাদেশিদের উপহার‌

ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য আবারও উপহার পাঠাল বাংলাদেশিরা। আজ সোমবার বিভিন্ন দেশের ৯০টি লরি বহরে লাল-সবুজের পতাকা ও আশ ফাউন্ডেশনের ব্যানার টানানো একটি লরি আল আজহার বিশ্ববিদ্যালয় ও রেড ক্রিসেন্টের মাধ্যমে রাফার উদ্দেশে যাত্রা করে।আশ ফাউন্ডেশন পাঠানো বাংলাদেশের মানুষের দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার বিশুদ্ধ পানির বোতল, জরুরি খাদ্যসামগ্রী, ২১০টি ফুড প্যাকেজ। রেড ক্রিসেন্টের মাধ্যমে শিগগির এসব সামগ্রী গাজার বিভিন্ন ক্যাম্পে বিতরণ করা হবে।‌ আশ ফাউন্ডেশনের সভাপতি ও আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, আজ বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশের মানুষের দেওয়া উপহার পাঠানো হয়েছে। এগুলো শিগগির গাজাবাসীর কাছে পৌঁছাবে। নাছির উদ্দিন আরও বলেন, উত্তর গাজা, রাফা ও খান ইউনিসের বিভিন্ন ক্যাম্পে খাবার পানি ও টয়লেটের সংকট রয়েছে। আশ ফাউন্ডেশন এবার ফিলিস্তিনের নিবন্ধিত সংস্থার সঙ্গে বিশুদ্ধ পানির জন্য ট্যাংক স্থাপন ও টয়লেট নির্মাণ প্রকল্প হাতে নিয়েছে।

post
আন্তর্জাতিক

ইমরান খানের ১৪ বছরের কারাদণ্ড স্থগিত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির ১৪ বছরের কারাদণ্ড স্থগিত করা হয়েছে। তোশাখানা দুর্নীতি মামলার সাজা স্থগিত করে সোমবার (১ এপ্রিল) ইসলামাবাদ হাইকোর্ট এ রায় দেন। ইসলামাবাদ হাইকোর্ট বলেছেন, ঈদের ছুটির পর ১০ দিনের মধ্যে মামলার বিষয়ে সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত ইমরান দম্পতির সাজা স্থগিত থাকবে। খবর আল জাজিরার। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ইমরান ও তার স্ত্রীকে কারাদণ্ড দেন অপর একটি আদালত। রায়ে তাদের ১০ বছরের জন্য সরকারি দায়িত্ব পালনে নিষিদ্ধ এবং প্রত্যেককে ৭৮৭ মিলিয়ন রুপি জরিমানার আদেশ দেওয়া হয়। ৭১ বছর বয়সী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালীন ১৪০ মিলিয়ন রূপীর রাষ্ট্রীয় উপহার বিক্রি করেছেন তিনি। এ তথ্য তিনি সুকৌশলে গোপনও করেন। পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা মামলাটি করে। এর বিবরণে বলা হয়, খান ও তার স্ত্রী মিলে বেআইনিভাবে উপহার কেনা এবং বিক্রি করেছেন বলে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। একাধিক মামলার রায়ে গত বছরের আগস্ট থেকে কারাগারে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী পিটিআইয়ের রাজনীতিবিদ সাইদ জুলফিকার বুখারি বলেন, যেভাবে রাষ্ট্রীয় উপহারের মামলাটি আদালতে অগ্রসর হচ্ছে তার ভিত্তিতে তিনি ইমরানের মুক্তির বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি আরও বলেন, ‘আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আশা করি, খান ও তার স্ত্রীর বিরুদ্ধে অন্য সব মামলায় এ রায় প্রভাব ফেলবে।’

post
আন্তর্জাতিক

রোমানিয়ায় ইউরোপের পাসপোর্টমুক্ত চলাচল

বুলগেরিয়া ও রোমানিয়া এবার আকাশ ও সমুদ্রপথে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে আংশিকভাবে প্রবেশ করেছে। ফলে রোববার থেকেই বুলগেরিয়ার রাজধানী সোফিয়া ও রোমানিয়ার রাজধানী বুখারেস্টের বিমানবন্দরগুলোতে ইইউ দেশগুলো থেকে আসা যাওয়া করা যাত্রীদের জন্য সরিয়ে ফেলা হয়েছে পাসপোর্ট চেকপয়েন্ট। গত বছর স্থল ও সাগরপথে ইউরোপের এই অবাধ ভ্রমণ অঞ্চলে যোগ দিতে চুক্তিতে পৌঁছেছিল বুলগেরিয়া ও রোমানিয়া। অস্ট্রিয়ার স্থল ক্রসিংসহ শেনজেন অঞ্চলে দেশ দুটির পূর্ণাঙ্গ সদস্য হতে আপত্তি জানানোর পর এ চুক্তি হয়।

post
আন্তর্জাতিক

ব্রিটেনে বেতন বাড়লো প্রায় ১ পাউন্ড

ব্রিটেনের নুন্যতম বেতন বাড়ানো হয়েছে প্রায় ১ পাউন্ডের বেশি। একসাথে এতো বেতন বাড়ানো এই প্রথম। আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করার জন্য এ বেতন কাঠামো ঘোষণা করলো সরকার। এতে করে কম আয়ের প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন মানুষ উপকৃত হবে। নূন্যতম বেতন প্রতি ঘন্টায় এতোদিন ১০ পাউন্ড ৪২ পেন্স হলেও নতুন বেতন কাঠামোয় তা বেড়ে দাঁড়াবে ১১ পাউন্ড ৪৪ পেন্স। অন্যদিকে আগে এ বেতনের আওতায় ২৩ বছর থেকে বেশি বয়েসীরা থাকলেও এবার বয়স সীমা কমিয়ে ২১ বছর করা হয়েছে। অন্যদিকে ২১ বছরের কম বয়েসীরাও আগের তুলনায় বেশি পারিশ্রমিক পাবেন প্রতি ঘন্টায়।

post
আন্তর্জাতিক

বাড়তি বিলের কবলে ব্রিটেনবাসী

চলতি মাস থেকে বাড়তি বিলের কবলে পড়তে যাচ্ছে ব্রিটেনবাসীরা। চলতি মন্দার মধ্যে কম আয়ের মানুষের জন্য আবারো দু:সংবাদ নিয়ে বাড়তে যাচ্ছে সাত ধরণের বিল। বিশেষ করে কাউন্সিল ট্যাক্স ও পানির বিল বাড়বে। এছাড়া ফোন এবং ব্রডব্যান্ডের বিল বাড়বে ৮ দশমিক ৮ শতাংশ, টিভি লাইসন্সে ফি বাড়বে ৬ দশমিক ৬ শতাংশ, কার রোড ট্যাক্স বাড়বে ১০ পাউন্ড এবং ডেন্টাল ফি বাড়বে ৪ শতাংশ। তবে সুখবর হলো কমতে পারে জ্বালানি বিল। এছাড়া বেনিফিটসহ আর্থিক সহায়তাও পাওয়া যাবে আগামী মাস থেকে। তবে আর্থিক সংকটের মধ্যেও বিভিন্ন বিল বাড়ার ফলে বিপাকে পড়বে লাখ লাখ পরিবার।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.