বাংলাদেশ

ওমানে আওয়ামী লীগের পরিচিতি সভা

post-img

বাংলাদেশ আওয়ামী লীগ ওমান সুমাইল শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো: হারুণের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ।এতে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ আর সবুজ সিকদার। বিশেষ অতিথি ‍ছিলেন, সংগঠনটির সিনিয়র সহসভাপতি ইউনুস ইয়াকুব ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী। এসময় নতুন কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম , সাধারণ সম্পাদক সুমন খন্দকার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নেজামুল হকের নাম ঘোষণা করা হয়। এছাড়াও কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন- মোহাম্মদ হারুণ,মোহাম্মদ খোকন, আক্তার হোসেন, আলা উদ্দিন, কাশেম ও জসিম উদ্দিন। পরে ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.