বাংলাদেশ

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

post-img

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের দিনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের প্রথম সরকার গঠন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ, সর্বস্তরের জনগণ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তিকে প্রতিহত করা হবে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে, মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে, কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি।

এরপর, দলের সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে, আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের বিজয়কে সুসংহত করার প্রতিবন্ধক বিএনপি, তারা কখনই স্বাধীনতায় বিশ্বাসী ছিল না।

এরপর, জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের। শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.