post
এনআরবি বিশ্ব

বাইডেনের হুঁশিয়ারির পরও রাফায় ইসরায়েলের গোলাবর্ষণ

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা নগরীতে ইসরায়েলকে বড় কোনও অভিযান না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করার পরও সেখানে ভারি গোলাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। রাফার একজন ত্রাণকর্মী বলেন, নগরীটিতে গত ২৪ ঘন্টায় তুমুল বোমা হামলা হয়েছে। এমন বোমা হামলা গত দুই সপ্তাহেও দেখা যায়নি। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ ত্রাণ সংস্থার এই কর্মী বলেন, বৃহস্পতিবার সকালে কয়েকমাইল দূরে রাফার পূর্বাঞ্চলে ঘন ঘন বোমা হামলা হয়েছে। আর সেই বোমার আঘাতে কেঁপে কেঁপে উঠছে পশ্চিম রাফার ভবন- যেখানে তিনি রয়েছেন। এমন হামলার মুখে বাস্তুচ্যুত মানুষদের নিয়ে এলাকা ছেড়ে যাচ্ছে বেশকিছু গাড়ি। জানালা দিয়ে তা দেখতে পাওয়ার কথা জানিয়েছেন লুইস নামের এই ত্রাণকর্মী। তিনি বলেন, রাফায় এমনকিছু মানুষ আছে যারা বেশিদূর যেতে অপারগ। কারণ তাদের অনেকেই বৃদ্ধ, আবার অনেকেই শিশু।

post
এনআরবি সাফল্য

আবুধাবিতে তিন বন্ধুর উদ্যোগে ব্যবসা শুরু

আবুধাবিতে প্রবাসী তিন বন্ধুর যৌথ উদ্যোগে, ভিশন বিডি টাইপিং সার্ভিস এলএলসির যাত্রা শুরু হয়েছে। প্রবাসীদের আইডি,ভিসা,টিকেটিং, দামান,ড্রাইভিং লাইসেন্স,বিজনেস সেটাপ,মোয়াকিফ,জন্ম নিবন্ধন এবং ই পাসপোর্টসহ সবরকমের ডকুমেন্টস টাইপিং সেবা দেয়ার কাজ করবে এই প্রতিষ্ঠান। আবুধাবির প্রাণকেন্দ্র খেজুর তলার ওমর বিন ইউসুফ জামে মসজিদের প্রধান প্রবেশদ্বার সংলগ্ন ভবনে, তিন উদ্যোক্তা সৈয়দ মোহাম্মদ মনজু, মাহফুজ বিল্লাহ ও আব্দুল্লাহ আল মাসুম ফিতা কেটে, প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আজম,ব্যবসায়ী সৈয়দ মোহাম্মদ তারেক,ব্যবসায়ী মোহাম্মদ সেলিম আনসারি, মোহাম্মদ জাফর, মোহাম্মদ বেলাল এবং মোহাম্মদ জামাল উদ্দিনসহ অনেকে।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটির রাজধানী দোহার পুরাতন সালাতা চট্টগ্রাম হোটেলের হল রুমে, সংগঠনের কাতার শাখার সভাপতি মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। আল হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম আকাশ। বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহমদ বারী, সিনিয়র সহ-সভাপতি শফিক বিন আকবর, সহ-সভাপতি মোশারফ হোসেন ও জি এম জাফিরুল ইসলাম। এসময় সংগঠনের পক্ষ থেকে যেকোনো প্রবাসীর মরদেহ পরিবহনে, কফিন ফ্রী করার ঘোষণা দেন, সংগঠনের সভাপতি মোঃ শফিকুল ইসলাম।

post
অনুষ্ঠান

কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা

জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েত এর উদ্যোগে এ আয়োজন করা হয়। কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েত এর আহ্বায়ক, লোকমান জাহিদ। সদস্য সচিব আলাল আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,আশরাক আলী ফেরদৌস,সিকান্দার আলী,শাহ নেওয়াজ নজরুল ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ। বক্তব্য রাখেন,সুরুক মিয়া,মিজানুর রহমান,সিরাজ মিয়া,বিলাল উদ্দিন,ইমাম উদ্দিন বাদল,কামাল হোসেন ও সহ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনসহ আরো অনেকে।

post
এনআরবি লাইফ

আমিরাতে সফল চট্টগ্রামের খোরশেদ

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রদেশের বাঙালী অধ্যুষিত এলাকা রোলা বাজারের, প্রায় ৯০ শতাংশ ব্যবসায়ী বাংলাদেশী। প্রবীণদের পাশাপাশি তরুণ ব্যবসায়ীদের জন্যও এলাকাটিতে রয়েছে, ব্যবসার বিপুল সম্ভাবনা। এসব তরুণ ব্যবসায়ীদের মধ্যে একজন মো. খোরশেদ আলম। জানা যায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার উত্তর রাঙ্গুনিয়ার ফরিদ আহমেদ এর ছেলে মোহাম্মদ খোরশেদ আলম। সোনালী ভবিষ্যতের হাতছানিতে ২০০৮ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চাকুরীর পর কঠোর পরিশ্রম আর সততাকে পুঁজি করে গড়ে তোলেন ব্যবসা প্রতিষ্ঠান। রোলা বাজারে বর্তমানে তার রয়েছে দুটি ইলেকট্রিক এবং স্যানিটারী, হার্ডওয়ার ও রিয়েল এস্টেট ব্যবসা। তার প্রতিষ্ঠান মোঃ মোরশেদ ইলেকট্রিক এন্ড সেনিটারি এবং রোকন আল রামলা হার্ডওয়্যার থেকে, সব ধরনের সামগ্রী খুচরা ও পাইকারি বিক্রয় করেন। বর্তমানে আমিরাতে বাংলাদেশিদের জন্য সাধারণ শ্রমিক ভিসা বন্ধ থাকায়, বিপাকে পড়েছেন বাংলাদেশী ব্যবসায়ীরা। পুনরায় বাংলাদেশী ভিসা চালু হলে, নতুন ব্যবসা প্রতিষ্ঠান তৈরির মাধ্যমে ব্যবসা ক্ষেত্র আরও প্রসারিত হবে বলে জানান সফল এই রেমিটেন্স যোদ্ধা।

post
এনআরবি বিশ্ব

গাজায় যুদ্ধবিরতিতে রাজি হামাস

সোমবার হামাস নেতা খলিল আল-হায়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করছে মূলত কাতার ও মিসর। সোমবার হামাসের এক বিবৃতিতে বলা হয়, তাদের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিকে ফোনে যুদ্ধবিরতির চুক্তির প্রস্তাব অনুমোদনের বিষয়টি জানিয়েছেন। মিসরের গোয়েন্দাবিষয়ক মন্ত্রী আব্বাস কামেলকেও একই কথা বলেছেন তিনি।

post
অনুষ্ঠান

কাতারে বাংলাদেশি নতুন প্রতিষ্ঠান উদ্বোধন

বিভিন্ন দেশের ভ্রমণ ভিসা প্রসেসিং ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, কাতারে উদ্বোধন হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল মদিনা টাইপিং এন্ড টুরিজম সার্ভিসেস। দেশটির দোহা বি-রিং সড়কের আল জাদিদ এলাকায়, এ প্রতিষ্ঠানটি চালু করা হয়। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কাতারি স্পনসর ফয়সাল আব্দুল্লাহ ও এ,এম আল আব্দুল্লাহ। এসময় প্রতিষ্ঠানের ৫ উদ্যোক্তা, মো: সজিব মাতুব্বর,মেহেদী বাবু,ফরহাদ হোসেন, নুর ইসলাম ও আজিজুর রহমান উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, কমিউনিটি নেতা তপন মহাজন,মাদারীপুর প্রবাসী মানব কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসান,ব্যবসায়ী সাহাবুল ইসলাম ও শিবচর প্রবাসী একতা সংগঠনের সভাপতি ইউছুফ হাওলাদার। উদ্যোক্তারা জানান,প্রবাসীদের যেকোনো হুকুমি সার্ভিস ও ব্যাংক একাউন্ট খোলার প্রসেসিংসহ, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করার ব্যবস্থা রয়েছে।

post
এনআরবি বিশ্ব

হামাসের হামলায় আহত অন্তত-১০

গাজার রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ের গাজা প্রান্তে নতুন করে হামাসের রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামাসের ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি। এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিশরে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা হামাসের গাজা যুদ্ধ অবসানের দাবি মেনে নেবে না। হামাসের সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর-আইডিএফ পক্ষ থেকে বলা, গাজার দক্ষিণাঞ্চলের রাফা ক্রসিংয়ের কাছ থেকে ১০টি রকেট ছোড়া হয়।

post
সংবাদ

কাতারে ঢাকার কাচ্চি ভাই উদ্বোধন

কাতারে ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির সমাহার নিয়ে, দোহা-মাতার কাদিম এলাকায় চালু হয়েছে,বাংলাদেশি মালিকানাধীন সানি-বিডি ′কাচ্চি ভাই′ রেস্টুরেন্ট। শুক্রবার কাচ্চি ভাই রেস্টুরেন্ট উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন, রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুল ও রিয়াজ কবির চৌধুরী সোহেল। আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম এ সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন,কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মো: মাহাদি হাসান,প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো: নাসির উদ্দীন, প্রবীণ কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু সহ অনেকে। তারা জানান এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশীদের কাজের সুযোগ সৃষ্টি হলো। এসময় রেস্টুরেন্টটির পক্ষ থেকে তিন হাজার প্রবাসীর মাঝে, বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।

post
সংবাদ

বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, বিমান বাংলাদেশের বিজি ৩৪৪ এর ফ্লাইটে উড়াল দেয়ার কিছুক্ষণ আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী। রোববার দেশটির স্থানীয় সময় রাত পৌনে ১টায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত টু ঢাকার ট্রাভেলস ব্যবসায়ী ইবরাহিম খলিল রিপন জানান,বাংলাদেশি একজন যাত্রী দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পন্ন কোরে বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ পর আকস্মিকভাবে মারা যান। ওই যাত্রীর পরিচয় জানতে চাইলে রিপন জানান,মারা যাওয়া প্রবাসী কুয়েতে আকামাহীন ছিলেন,ফলে দেশটির সাধারণ ক্ষমার সুযোগে, নিজ দেশে যাওয়ার পথে এই মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনের মরদেহ নিয়ে যায়। আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ জানান, প্রায় দুই যুগ আগে নোয়াখালী জেলার সিদ্দিকুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন কুয়েতে পাড়ি জমান। প্রথম দিকে তার বৈধ রেসিডেন্সি থাকলেও, পরবর্তীতে দেলোয়ার আকামাহীন’ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ধারণা দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিতো করেছেন।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.