সংবাদ

বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

post-img

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, বিমান বাংলাদেশের বিজি ৩৪৪ এর ফ্লাইটে উড়াল দেয়ার কিছুক্ষণ আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন, দেলোয়ার হোসেন নামে এক প্রবাসী।

রোববার দেশটির স্থানীয় সময় রাত পৌনে ১টায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েত টু ঢাকার ট্রাভেলস ব্যবসায়ী ইবরাহিম খলিল রিপন জানান,বাংলাদেশি একজন যাত্রী দেলোয়ার হোসেন ইমিগ্রেশন সম্পন্ন কোরে বিমানে পা রাখার অল্প কিছুক্ষণ পর আকস্মিকভাবে মারা যান। ওই যাত্রীর পরিচয় জানতে চাইলে রিপন জানান,মারা যাওয়া প্রবাসী কুয়েতে আকামাহীন ছিলেন,ফলে দেশটির সাধারণ ক্ষমার সুযোগে, নিজ দেশে যাওয়ার পথে এই মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেনের মরদেহ নিয়ে যায়। আমাদের কুয়েত প্রতিনিধি আ হ জুবেদ জানান, প্রায় দুই যুগ আগে নোয়াখালী জেলার সিদ্দিকুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন কুয়েতে পাড়ি জমান। প্রথম দিকে তার বৈধ রেসিডেন্সি থাকলেও, পরবর্তীতে দেলোয়ার আকামাহীন’ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীদের ধারণা দেলোয়ার হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন, দেলোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিতো করেছেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.