জালালাবাদ এসোসিয়েশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েত এর উদ্যোগে এ আয়োজন করা হয়। কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জালালাবাদ এসোসিয়েশন ফরওয়ানিয়া আঞ্চলিক শাখা কুয়েত এর আহ্বায়ক, লোকমান জাহিদ। সদস্য সচিব আলাল আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,আশরাক আলী ফেরদৌস,সিকান্দার আলী,শাহ নেওয়াজ নজরুল ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ জুবেদ। বক্তব্য রাখেন,সুরুক মিয়া,মিজানুর রহমান,সিরাজ মিয়া,বিলাল উদ্দিন,ইমাম উদ্দিন বাদল,কামাল হোসেন ও সহ সম্পাদক আহাদ আম্বিয়া খোকনসহ আরো অনেকে।
