এনআরবি বিশ্ব

হামাসের হামলায় আহত অন্তত-১০

post-img

গাজার রাফা থেকে কেরেম শালম ক্রসিংয়ের গাজা প্রান্তে নতুন করে হামাসের রকেট হামলার পর ওই ক্রসিংটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

হামাসের ওই হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। হাতে গোণা যে কয়টি ক্রসিং দিয়ে গাজায় মানবিক ত্রাণ প্রবেশ করছিল কেরেম শালম তার একটি। এমন একটি সময়ে এ হামলার ঘটনা ঘটলো যখন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে এবং ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে মিশরে আলোচনায় বসেছেন মধ্যস্থতাকারীরা। ইসরায়েল স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে তারা হামাসের গাজা যুদ্ধ অবসানের দাবি মেনে নেবে না। হামাসের সর্বশেষ হামলার বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর-আইডিএফ পক্ষ থেকে বলা, গাজার দক্ষিণাঞ্চলের রাফা ক্রসিংয়ের কাছ থেকে ১০টি রকেট ছোড়া হয়।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.