কাতারে ঢাকার ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানির সমাহার নিয়ে, দোহা-মাতার কাদিম এলাকায় চালু হয়েছে,বাংলাদেশি মালিকানাধীন সানি-বিডি ′কাচ্চি ভাই′ রেস্টুরেন্ট।
শুক্রবার কাচ্চি ভাই রেস্টুরেন্ট উদ্বোধন করেন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় সাথে ছিলেন, রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী নিয়াজ কবির চৌধুরী বাবুল ও রিয়াজ কবির চৌধুরী সোহেল। আনোয়ার হোসেন মামুনের সঞ্চালনায়, শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এম এ সালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মাশহুদুল কবীর, সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন,কাউন্সিলর মোবাশ্বেরা কাদের, ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মো: মাহাদি হাসান,প্রথম সচিব আব্দুল্লাহ আল রাজী, দ্বিতীয় সচিব ও দূতালয় প্রধান মো: নাসির উদ্দীন, প্রবীণ কমিউনিটি নেতা শফিকুল ইসলাম তালুকদার বাবু সহ অনেকে। তারা জানান এই প্রতিষ্ঠানটি উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশীদের কাজের সুযোগ সৃষ্টি হলো। এসময় রেস্টুরেন্টটির পক্ষ থেকে তিন হাজার প্রবাসীর মাঝে, বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।
