এনআরবি লাইফ

ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার

post-img

অস্ট্রিয়ার ভিয়েনায় এশিয়ান ইসলামিক কমিউনিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ নং ডিস্ট্রিক্ট এ লাক্সারিয়াস এটাপ সেন্টারে এ মাহফিলের আয়োজন করা হয়। আফগান বংশোদ্ভুত মাতিন পানচিরির সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ভিয়েনা মুসলিম সেন্টারের ইমাম হাফেজ আবু মুসা।

মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ। এতে বক্তব্য রাখান,ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট অমিত ভুরাল ও ভাইস প্রেসিডেন্ট এস্রেফ চাকমাকসহ অন্যরা।

এসময় ফিলিস্তিনের মানবিক সংকট নিয়ে উদ্বেগ জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহবান জানান দেশটির সংসদ সদস্যরা। মাহফিলে বাংলাদেশী কমিনিটির পক্ষে উপস্থিত ছিলেন মাহেরুল হক শামীম, মোরাদুল আলম , হাবিবুর রহমান, মহিউদ্দিন আহমদ , কমিউনিটি ব্যক্তিত্ব মাহবুবুল ইসলাম, ইকবাল মুস্তারী, মাসুদুল আলম , শিফার আহমেদ, আবু সাইয়েদ চৌধুরী, জাহাঙ্গীর আলম , আক্তারুজ্জামান শিবলী, মাসুদুর রহমান, মাসুদ চৌধুরী, সামসুল ইসলাম ও দীন ইসলাম।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.