সংবাদ

৮ ধারায় ড. ইউনূসের বিচার শুরু

post-img

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনের আট ধারায় অভিযোগ গঠন করেছেন আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের সংরক্ষিত ফান্ডের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে এ মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত।

আইন অনুযায়ী সাক্ষ্য শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থন, রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন আদালত। এসব ধারায় অভিযোগ প্রমাণ হলে ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছেন, দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

গত ১২ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এসময় ড. ইউনূসসহ ১৪ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন। এরপর মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেন আদালত।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.