সংবাদ

ঈদুল আজহা: ১৭০ টাকার ভাড়া ৪০০ টাকা

post-img

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীর চাপ বেড়েছে। শ্যামলী, জিআর, গোল্ডেন লাইন, এসবি, চুয়াডাঙ্গা ডিলাক্স রয়েল ও পূর্বাশার মতো পরিবহনে মিলছে না টিকিট। অনেকেই সরাসরি যানবাহন না পাওয়ায় ভেঙে ভেঙে মেহেরপুর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত বাসের ভাড়া ১০০ থেকে ১৫০ টাকা। তবে এ রুটে সেলফি পরিবহন যাত্রীপ্রতি নিচ্ছে ৪০০ টাকা। গাবতলী থেকে সাটুরিয়া পর্যন্ত ১৭০ টাকা ভাড়া হলেও যাত্রীদের কাছ থেকে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।

শনিবার গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা যায়। পাবনাগামী যাত্রী ফরহাদ হোসেন বলেন, তিনি নিয়মিত গাবতলী থেকে পাটুরিয়া হয়ে পাবনা যান। অন্যান্য সময় ১৭০ টাকা ভাড়া হলেও ঈদ উপলক্ষে ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে।

বাড়তি ভাড়া নেওয়ার যুক্তি দেখিয়ে সেলফি বাসের কন্ট্রাক্টর বলেন, তেলের গাড়ি, তাই ভাড়া বেশি। ঘাট থেকে গাড়ি খালি আসবে আমরা কী করবো।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.